

Buy অরক্ষণীয়া Online in Bangladesh
লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- Author: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129526106
- Number Of Pages: 48
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
মেজমাসীমা, মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন-ধরো। কে রে, অতুল? আয় বাবা আয়, বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধূলা গ্রহণ করিল। নীরোগ হও বাবা, দীর্ঘজীবী হও। ওরে ও জ্ঞানদা, তোর অতুলদাদা ফিরে এসেছেন যে রে! একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্তিরে সাড়ে- নটা দশটার সময় সদররাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম, কে এলো। তখন যদি জানতুম, দিদি এলেন-ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়! তা' দিদি ভাল আছেন বাবা? এখন পুরী থেকে আসা হ'ল বুঝি? কি কচ্ছিস মা-তোর অতুলদা যে দাঁড়িয়ে রইলেন। মায়ের আহ্বানে একটি বার-তের বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল; এবং যতদূর পারা যায়, ঘাড় হেঁট করিয়া দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া, অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল; কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া, মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া, ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করিয়া দেখিলেই দেখিতে পাওয়া যাইত, যাবার সময়ে মেয়েটির চোখমুখ দিয়া একটা চাপা হাসি যেন উছলিয়া পড়িতেছিল।.
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good quality

বইটা পড়ে অনেক ভালো লাগল। একটা মেয়ে কালো হয়ে জন্মানো মানে সমাজেরর কাছে অবহেলিত লাঞ্চিত হতভাগী। এটা গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।



দামটা একটু বেশি বই তুলনায়... তাছাড়া সব ঠিক ছিল

সৌন্দর্য্যই যে একটা মেয়ের জন্য সবকিছু না তা এই বইটি পড়ে কিছুটা হলেও উপলব্ধি করা যাবে। তাছাড়া সমাজের তৎকালীন জীবনধারা সম্পর্কে জানা যাবে। এই বইটি চোখে পানি আসার মতো একটা বই। আমার অনেক পছন্দের,আপনারাও পড়তে পারেন। (Happy Reading)
অরক্ষণীয়া গল্পে শরৎচন্দ্র দেখিয়েছেন সনাতন গ্রাম্য জীবনের ছবি।যেই সমাজ অত্যন্ত কঠোর অনুশাসনে বদ্ধ।এই গল্পের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন যে একটি বিবাহযোগ্যা কন্যা সঠিক সময়ে পাত্রস্থ না হলে সমাজের কি নির্দয়ী পরিস্থিতি হয়।যার ফলস্বরূপ কন্যার নামকরণ হয় "অরক্ষ্ণীয়া"।শুধু সমাজই নয় সেই সঙ্গে পরিবারের লোকজনেরাও মেয়েটির সাথে নির্মম ব্যবহার ও উৎপীড়ন করে।এইগল্পটি একই সময়ে নির্বাক প্রতিবাদ ও সমাজের মিথ্যা মুখোশের প্রতি পাঠকবর্গ কে দৃষ্টি আকর্ষিত করে।এখানেই গল্পটির নবজাগরণ চেতনা প্রকাশিত।























