অরণ্যের দিনরাত্রি
বই কালেকশন

Buy অরণ্যের দিনরাত্রি Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.43
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788170664918
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 1968
৳ 500৳ 500
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

॥১॥ সকালবেলা ধলভূমগড় স্টেশনে চারজন যুবক ট্রেন থেকে নামলো । ছোট্ট স্টেশন, সারা দিন-রাতে দু'তিনবার মাত্র সরব হয়ে ওঠে, বাকি সময়টা অলস ভাবে নিঝুম। আলাদা টিকিট কালেক্টার নেই, স্টেশনমাস্টার নিজেই ট্রেন থেকে নামা ছোট্ট যাত্রীদলের দিকে এগিয়ে আসেন টিকিটের জন্য—যাত্রীরা অধিকাংশ স্থানীয় লোক, নেংটি পরা সাঁওতাল আর ওরাওঁ—তাদের প্রত্যেকেরই কাঁধে একখানা করে লাঠি, আট হাত শাড়ি ফেরতা দিয়ে পরা মেয়েরা—আম্রপল্লবের মতন তারা পাঁচজন পাঁচজন হাত ধরাধরি করে থাকে ও গানের সুরে কথা বা ঝগড়া করে যায়, এ ছাড়া দু'চারজন আধা-বিহারী আধা-বাঙালীবাবু কিংবা পাইকার । এর মধ্যে ঐ চারজন যুবক একটুখানি নতুনত্ব, কেননা এই জায়গায় কখনো চেঞ্জাররা আসে না, সে-রকম কোনো ব্যবস্থাই নেই । ছোট্ট একটুখানি শহর-সাজা গ্রাম, থাকলেও হয়, না থাকলেও ক্ষতি ছিল না—এমন ভাব ; দু’চারখানা বাড়ি ফুরোতে না ফুরোতেই শুরু হয়ে গেছে জঙ্গল । যুবক চারজনের বয়েস পঁচিশ থেকে তিরিশের মধ্যে, প্রত্যেকেরই সুঠাম স্বাস্থ্য, হাতে ভালো চামড়ার সুটকেস, হোল্ডঅল, টেরিলিন জাতীয় সুদৃশ্য পোশাক পরিহিত, ওদের মুখ চোখ দেখলেই আর কারুকে বলে দিতে হয় না যে, ওরা কলকাতার মানুষ । স্টেশনমাস্টার মৃদু গলায় জিজ্ঞেস করলেন, আপনারা বেড়াতে এলেন বুঝি ? ওদের মধ্যে একজন প্যান্টের এ-পকেট ও-পকেট খুঁজছিল । পিছন পকেটের চামড়ার ব্যাগ থেকে বেরুলো ভাড়ার রসিদ, তখন সে জবাব দিলো, হ্যাঁ, সেইরকমই, দেখা যাক ! আমাদের কাছে কিন্তু টিকিট নেই ! মাঝরাত্রে টিটি'র কাছে ভাড়া দিয়ে এই রসিদ নিয়েছি। চলবে তো ? স্টেশনমাস্টার এক পলক উঁকি দিয়ে দেখেই বললেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে । এই সময় এখানে বেড়াতে এলেন ? আপনাদের তো অসুবিধে হবে...

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.43
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
0%
3
0%
2
25%
1
0%
FUAD RAHMAN
FUAD RAHMAN ভেরিফাইড
31 Jul 2021

ভালো বই।

Dulal Hossin Emon
Dulal Hossin Emon ভেরিফাইড
11 Jul 2018

ভাল একটা বই মন দিয়ে পড়লে বুঝা যাবে ।

TASFIA PROMY
TASFIA PROMY ভেরিফাইড
11 Mar 2017

বইটা যখন পড়ি, খুব একটা ভাল লাগেনি, বুঝিনি অনেকটুকু, আসলে খারাপ রিভিউ দিতে চাই না এজন্য যে রিভিউ খারাপ দিলে অন্য মানুষ এর মনে খারাপ প্রভাব ফেলা হবে, কারন আমার ভাল না লাগার বই অন্যের কাছে ভাল লাগতেও পারে। কিন্তু আজকাল গ্রুপ এ খারাপ রিভিউ ও দেয়া লাগে, না হলে খোঁচা শুনা লাগে আর কি!!!!!!! স্পয়লার হলে আমার কিছু করার নাই। যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠা চার যুবক রবি, অসীম,সঞ্জয় আর শেখর, যান্ত্রিকতা থেকে মুক্তির জন্য পাড়ি জমায় অজানা পথে, কলকাতা ছেড়ে।অনির্দিষ্ট সময়ের জন্য অজানা পথে হাঁটা এই চার বন্ধুর গন্তব্য ধলভূমগড়ে, ঠিক করে দেয় বম্বে মেইলের এক সহযাত্রী ।জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম, যার বেশিরভাগ বাসিন্দারা আদিবাসী ,অজ পাড়াগাঁর এক জীবন্ত উদাহরণ এই ধলভূমগড়।প্রত্যন্ত এই গ্রামে না আছে থাকার সুবিধা, না খাওয়ার। কেবল হাটবার ছাড়া কোনকিছু পাওয়া প্রায় অসম্ভব।চারপাশে ঘিরে আছে অরন্য,নিস্তব্ধতা,সবুজের সমারোহ, অরণ্যের সেই নিশ্চল-নিস্তব্ধতা, এই অজ পাড়াগাঁকে দিয়েছে একটা অন্যরকম সৌন্দর্য। চার স্বভাবের চার বন্ধু। ধলভূমগড়ে আসার পরদিনই এই চার বন্ধুর দলে যোগ হয় আরো দুই নারী- দুই বোন, জয়া ও অপর্ণা। আর কিছু সাওতাল মেয়ে নজরে পড়ে ওদের। এক সন্তানের জননী, একজনের বিধবা জয়ার শ্বশুরবাড়ি এই গ্রাম, সে ছিল প্রেসিডেন্সি কলেজে শেখরের সহপাঠী। বেশ কিছু বছর পরে এই অজপাড়াগাঁয়ে জয়ার সাথে দেখা হয়ে যাওয়ায় শেখরসহ তার বাকি বন্ধুরাও খুশি এবং অবাক ও হয়। যদি ও বন্ধুদের খুশির কারণ অবশ্য জয়া নয় তার ছোটবোন একুশ বছরের তীক্ষ্ণ বুদ্ধির অপর্ণা। সবাই সবার অতীতে ডুব দেয়, আবার বর্তমানের নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়ায়, যার প্রধান শিকার হয় রগচটা রবি।শেখর বাদে আর সব চরিত্র ঘুরে অপর্না কে কেন্দ্র করেই...............। শেষ কোথায় এর? মদ নারী আদিমতা এই গল্পের বিষয়, গল্প এসবের চারদিকেই ঘুরছে। এটা পুরাটাই আমার মত, আমার আসলেই ভালো লাগেনি।

Nahid Farhana
Nahid Farhana ভেরিফাইড
12 Oct 2016

কলকাতার যান্ত্রিক জীবনে হাপিয়ে উঠা চার যুবক মুক্তির উদ্দেশ্যে পাড়ি জমায় এক গন্তব্যহীন যাত্রায়। অনির্দিষ্ট সময় আর অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া এই চার বন্ধুর গন্তব্য ঠিক করে দেয় বম্বে মেইলের এক সহযাত্রী ভদ্রলোক। তার পরামর্শেই এপ্রিলের এক ঝকঝকে সকালে ধলভূমগড়ে তাদের পদার্পন। যায়গাটা ঝাড়গ্রামের ঠিক দুই ষ্টেশন পরেই। জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী (সাওতাল আর ওরাও)। অজ পাড়াগাঁর এক স্বচ্ছ প্রতিচ্ছবি এই ধলভূমগড়। না আছে থাকার সুবিধা, না খাওয়ার। হাটবার ছাড়া কোনকিছু পাওয়া প্রায় অসম্ভব। তারপরও অরণ্যের নিস্তব্ধতা এই অজ পাড়াগাঁকে দিয়েছে একটা অন্যরকম সৌন্দর্য। কোনরকম রিজার্ভেশন ছাড়াই ফরেস্ট বাংলোয় খুটি গাড়ে কলকাতা থেকে আসা চার যুবক। এদের মধ্যে শেখর সবচেয়ে বেশি বিবেচক। বিভিন্ন পরিস্থিতিতে ঠান্ডা মেজাজের শেখরের বুদ্ধি ও সংযমের পরিচয় অনেকবারই পাওয়া গেছে। তবে মেজাজের ঠিক নেই স্পোর্টসম্যান রবি চৌধুরীর। দারুণ ছটফটে রবির মন এই শরতের নির্মল আকাশ, তো এই আষাঢ়ের কালো মেঘ। সঞ্জয়ের স্বভাব আবার রবির সম্পূর্ণ বিপরীত। ঘরকুনো সঞ্জয় বইয়ের মধ্যে ডুবে থাকতেই বেশি পছন্দ করে। জঙ্গলে এসেও বাকি তিন বন্ধুর মত সভ্যতা-ভদ্রতা বিসর্জন দিতে তার গায়ে বাধে। লেবার ওয়েলফেয়ার অফিসার বলেই কিনা কে জানে, গরীব মানুষের দুঃখ-কষ্ট তাকে খুব বিচলিত করে। চার বন্ধুর আরেকজন হল অসীম মল্লিক। রবির মত অতটা ছটফটে না হলেও তার ভেতরে একটা চাপা অস্থিরতা থিতিয়ে আছে, মাঝেমধ্যেই সেটা বারুদের মত জ্বলে উঠে। ধলভূমগড়ে আসার পরদিনই এই চার বন্ধুর দলে যোগ হয় আরো দুই নারী - জয়া ও অপর্ণা। জয়া ছিল প্রেসিডেন্সি কলেজে শেখরের সহপাঠী। এখন সে এক সন্তানের জননী, একজনের বিধবা। আট বছর পর এই অজপাড়াগাঁয়ে জয়ার সাথে দেখা হয়ে যাওয়ায় শেখরসহ তার বাকি বন্ধুরাও খুশি। বন্ধুদের খুশির কারণ অবশ্য জয়া নয়, জয়ার ছোটবোন অপর্ণা। একুশ বছরের ছিপছিপে অপর্ণা শুধু তীক্ষ্ণ বুদ্ধিই নয়, প্রবল ব্যাক্তিত্বেরও অধিকারী। সঞ্জয় অপর্ণার মাঝে দেখতে পায় অনুরাধার ছাপ, যে অনুরাধার জন্য সে মনুষ্যত্ব বিসর্জন দিতে বসেছিল। অপর্ণার ভালবাসায় অসীম ভুলতে চায় তার ভয়াল কালো অতীত, যা তাকে হিংস্র পশুর মত তাড়িয়ে বেড়ায়। আর রবি!!! রবি কি চায়?? সে কি নিজেও জানে সে কি চায়?? লেখক পরিচিতি: সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালের ৭ ই সেপ্টেম্বর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাশ করেন। তিনি ছিলেন একাধারে লেখক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি ও সম্পাদক। জনপ্রিয় এই লেখক নীললোহিত নামেও পরিচিত। তাঁর জীবনকাল ছিল ৭৮ বছর, ২০১২ সালের ২৩ অক্টোবর প্রথিতযশা এই লেখক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর পাঠকদের জন্য উপহারস্বরূপ রেখে যান বহু উপন্যাস, কবিতা, নাটক, গল্পগ্রন্থ। পাঠ প্রতিক্রিয়া: এই বইয়ের সাথে আমার খুব প্রিয় একটি স্মৃতি জড়িত। চাকরির সুবাদে আমার নানা-নানু তখন থাকতেন ছাতকে। বছরে একবার, ফাইনাল পরীক্ষা পরে আমরা ৪/৫ দিনের জন্য ছাতক যেতাম। যাওয়ার পর আমার প্রথম কাজ ছিল নানুর বইয়ের আলমারিতে অভিযান চালানো। এই বইটা ছিল আমার ছোটখালার; প্রথমবার আমি এটা পড়েছি নানুবাড়িতে। ভীষণ রকমের ভালো লেগে যাওয়ায় পরের বছর গিয়ে বইটা আমি নিয়ে আসি, তা প্রায় ১৩/১৪ বছর আগের কথা। সেই থেকে বইটা আমার হেফাজতে :) :)

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)