অপরাজিত
বই কালেকশন

Buy অপরাজিত Online in Bangladesh

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

4.62
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 9788128511904
  • Number Of Pages: 336
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2014
৳ 760৳ 8005% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

'অপরাজিত' বইয়ের ফ্লাপের লেখাঅপরাজিত’ বিভূতিভূষণের দ্বিতীয় উপন্যাস। এটি ‘পথের পাঁচালী'র অপু-কাহিনিরই সম্প্রসারিত রূপ। নিশ্চিন্দিপুরের অপুকে এই উপন্যাসে লেখক স্থাপন করেছেন এক বৃহত্তর প্রেক্ষাপটে। পিতার মৃত্যু, মায়ের উচ্চাশাহীন গণ্ডীবদ্ধ জীবনের বন্ধন কেটে কলেজে ভর্তি হওয়া, কলেজ জীবনের নিদারুণ দারিদ্রের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম, মায়ের মৃত্যু, হঠাৎ বিবাহ, স্ত্রী অপর্ণার সাহচর্যে একটা অল্পস্থায়ী শান্তির নীড়রচনার প্রয়াস এবং অপর্ণার আকস্মিক মৃত্যুতে সে প্রয়াসের সমাধি। নিঃসঙ্গ শূন্যতার আক্রমণে এমনকি সদ্যোজাত পুত্র-কাজল সম্পর্কে অনীহা। চাদপানিতে উদ্দেশ্যহীন, ইতর-সংসর্গে অতিবাহিত জীবনযাত্রা। চাদপানি থেকে দিল্লির পূর্বগৌরবের স্মৃতিসমাকুল। ভগ্নাবশেষ ও মধ্যপ্রদেশের আরণ্য বিজনতা। প্রকৃতির অবাধ বিজনতায় এই নবদীক্ষার পর অপুর বাংলাদেশে প্রত্যাবর্তন। বাল্যবান্ধবী অসুখী দাম্পত্যজীবনের শিকার লীলার সঙ্গে মধুর। সম্বন্ধ-সমবেদনার মধ্য দিয়ে প্রেমের কাছাকাছি পৌছনাের মুহূর্তে লীলার অতর্কিত আত্মহত্যায় এই ফুটমান প্রেমের অকাল পরিসমাপ্তি। অপুর কাশীযাত্রা। সেখানে নিশ্চিন্দিপুরের বাল্য সহচরী রানুদির সঙ্গে সাক্ষাৎ | মাতৃহারা কাজলকে নিয়ে নিশ্চিন্দিপুরে ঘর বাঁধবারা সঙ্কল্প নিয়ে গ্রামে প্রত্যাবর্তন। কিছুদিন সেখানে থাকার পর। কাজলকে রানুদির কাছে রেখে অপুর। নিরুদ্দেশযাত্রা। নিশ্চিন্দিপুর ‘অপুকে। বাল্য-জীবনে কবি করিয়াছিল—প্রৌঢ় বয়সে তাহাকে দার্শনিকের ও যােগীর ধ্যানদৃষ্টি উপহার দিয়া তাহার দিগবিজয়-যাত্রার পাথেয় সঞ্চয় । করিয়া দিল। এই উচ্চতম দার্শনিক সুরেই এই মহাকাব্যের ন্যায় বিরাট উপন্যাসের পরিসমাপ্তি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.62
(11 টি কাস্টমার রিভিউ)
5
91%
4
9%
3
0%
2
0%
1
0%
Mohammed Abu Sakib
Mohammed Abu Sakib ভেরিফাইড
09 Jul 2024

পাঠ প্রতিক্রিয়া বই: অপরাজিত লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত হচ্ছে পথের পাঁচালী পরবর্তী পর্ব। অপরাজিত পড়ার পূর্বে পথের পাঁচালি শেষ করার অনুরোধ থাকবে। তবেই কানেক্ট করতে পারবেন। কোন এক বইয়ে পড়েছিলাম "যে বুদ্ধিমান হয় সে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেয়, কিন্তু প্রকৃত জ্ঞানী সেই হয় যে অন্যের ভুল থেকেও শিক্ষা নিতে পারে" অপরাজিত উপন্যাস আপনাকে জীবনের শিক্ষা নিতে সহযোগিতা করবে। জীবন একটাই। সেই এক জীবন টা কেমন হবে তা আমরা জানিনা। পথের পাঁচালী ও অপরাজিত সম্পূর্ণ একটা জীবনের অভিজ্ঞতা দিবে। জীবন যে কত বন্ধুর হতে পারে, কত উঁচু নিচু হতে পারে, কত স্বপ্ন মুহূর্তে ভেঙে যেতে পারে, কত দুঃখ-কষ্টের কিংবা আনন্দের হতে পারে তার ধারণা পাওয়া যায়। পথের পাঁচালি ও অপরাজিত বই দুটিই আপনাকে মাঝে মাঝে কাঁদাবে আবার মাঝে মাঝে হাসাবে। মূলত অপুর জীবন নিয়েই গ্রন্থ দুটি রচিত। অপুর শৈশব কাটে নিশ্চিন্দিপুর গ্রামে। সেখানকার গাছপালা, পরিবেশ, পাখির ডাক, ইছামতি নদী, তার দিদি দুর্গা, তার বাল্যবন্ধু সবকিছুর সাথে তার গভীর সম্পর্ক তৈরী হয়। তার দিদি দুর্গা তাকে প্রচন্ড ভালোবাসতো, অপুর সাথে খাবার ভাগাভাগি, ঝগড়া-ঝাঁটি, বনে বাঁদাড়ে ঘুরে বেড়ানো সে কি মধুর সম্পর্ক। কিন্তু কয়েকদিন থেকে দুর্গা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তার ম্যালেরিয়া হয়। সেই ম্যালেরিয়ায় দুর্গা মারা যায়। তারপর তারা সেখান থেকে কাশী চলে যায়। কাশীতেও অনেক দুঃখ-কষ্টের দিন কাটে। পরে তার বাবাও মারা যায়। কাশী থেকে বর্ধমান। সেখানে সংসার চালাতে তার মাকে রাধুঁনীর কাজ করতে হয়। সেখান শুরু হয় তার নতুন বন্ধু লীলা'র অধ্যায়। তারপর তারা যায় মনসাপোতা গ্রামে। সেখানে অপু কিছুদিন ব্রাহ্মণ হিসেবে পূজা করেছে। তারপর স্কুলে ভর্তি, স্কুল থেকে দেওয়ানপুর। তারপর কলেজ। কলেজের জন্য তাকে কলকাতা যেতে হয়। সেখানে শুরু হয় অন্য এক জীবন। এক কঠিন অধ্যায়। তারপর একদিন বন্ধু প্রণবের সাথে তার মামার বাড়ীতে গিয়ে সেখানে ঘটে যায় এক অঘটন। বিয়ে হয় অপর্ণার সাথে। সন্তান কাজলের জন্ম হয়। শৈশব থেকেই অপুর ছিল বই পড়ার নেশা। এমন কি বই পড়ার লোভে সে সতুদের পুকুর পাহারাও দিয়েছিল। কলেজে পড়াকালীন সময়েও পড়েছে প্রচুর বই। একসময় তার নিজের লিখিত বই বের হয়। এর মধ্যে যে আরও কত ট্র্যাজেডি, কত আনন্দ-বেদনার মুহুর্ত। যতটা সহজে লিখেছি ততটা সহজ নয়। শুধুমাত্র ধারণার জন্য ভাসাভাসা ভাবে একটা গ্লিম্পস দেওয়ার চেষ্টা করেছি। এত অসাধারণ দুটি বই ভাষায় বর্ণনা করতে পারবো না। ধন্যবাদ।

Jahangir Alam
Jahangir Alam ভেরিফাইড
11 Dec 2022

আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে হাতে পেয়েছি। কোয়ালিটি ও ভালো।

Md. Masum
Md. Masum ভেরিফাইড
05 Jan 2020

অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা একটি উপন্যাস। দে’জ পাবলিশিং (ভারত) হতে প্রকাশিত । দামঃ ৩৬০ টাকা । বাবার মৃত্যুর পরে অপু তার মাকে ছেড়ে পড়াশোনা শেষ করতে কলকাতায় যান। তাঁর মা অসুস্থ হয়ে পড়েন তবে তিনি তার কাছে এই খবরটি পৌঁছাতে দেন না কারণ এটি তার পড়াশুনায় প্রভাব ফেলবে।

Tanvir Hasan
Tanvir Hasan ভেরিফাইড
24 Nov 2019

আমার পড়া প্রিয় বইগুলোর মধ্যে অন্যতম হলো পথের পাচাঁলী -অপরাজিত।এই দুইখানা যুগল উপন্যাস পড়ে মনে শুধু একটাই প্রশ্ন কেন আমি বই দুটি এত পড় পড়লাম। বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি এই উপন্যাস দুইটি। চিরায়ত বংলার এক অজপাড়া গায়ে দুরন্তপনা দুই ভাই বোনের অবাদে বেড়ে ওঠা নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে । মাটির এত কাছাকাছি লেখা আমার পড়া বইগুলোর মধ্যে খুব কমই দেখেছি। আর অপজিত উপন্যাসে অপুর নিশ্চিন্তপুরের হারানো সোনালী শৈশব। বাবা সবর্জয়া, দুগ্গা কে হাড়িয়ে চব্বিশ বৎসর পর নিশ্চিন্তপুরের বাবা ভিটেতে কাজলকে নিয়ে অপুর পত্যাবর্তন সত্যই অতুলনীয়। যারা বইপোকা কিন্তু পথের -পাঁচালি - অপরাজিত পড়ে নাই, আমি মনে করি তারা সাহিত্যের এক অমৃত থেকে বঞ্চিত । --ধন্যবাদ

Abdullah Al Noman
Abdullah Al Noman ভেরিফাইড
05 Nov 2019

অপরাজিত I don't consider myself a book reviewer. No. These are not reviews. I write these as little notes to remind me of the books I read. Giving a star doesn't cut it for me. I would like to know years later what I had thought of a particular book, the words that had moved me, and the voices that had shaped me then.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)