

Buy অনেকেই একা Online in Bangladesh
লেখক: সমরেশ মজুমদার
- Author: সমরেশ মজুমদার
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788177560787
- Number Of Pages: 147
- Language: বাংলা
- Edition: 5th Edition, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
এ কাহিনী এক আশ্চর্য মেয়ের অদ্ভুত জীবনকে কেন্দ্র করে। সম্বন্ধ করে সে মেয়ের বিয়ে হল এমন এক পাত্রের সঙ্গে, আপাতদৃষ্টিতে যাকে মোটেই ফেলনা বলা যায় না। এম-এ পাশ, বি-এতে অনার্সে ফার্স্ট ক্লাস নম্বর ছিলম মোটামুটি সচ্ছল ও স্থায়ী চাকুরে, সপ্রতিভ সুন্দর চেহারা, মুখ আর হাসি শিশুর মত পবিত্র। বিয়ের আগে তেমন খোঁজখবর নেওয়া হয়নি, বিয়ের পর জানা গেল, ছেলেদেরে পাগলের বংশ। দুই দাদা বদ্ধ পাগল, ভাইটি অবশ্য তখনও সুস্থ, কিন্তু কতদিন? এমনই এক মেয়েকে নিয়ে এই কাহিনী। এত বড় নিষ্ঠুর পৃথিবীতে শিশুর মত সরল, ছেলেমানুষ স্বামীকে যে কিনা ছেড়ে দিতে চায়নি, জড়িয়ে গিয়েছিল এক অদ্ভুত মায়ায়- তেমনই এক মেয়ের ঘাতপ্রতিঘাতময় জীবনের দুরন্ত কাহিনী।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ek kothau sei
সমরেশ মজুমদারের লেখা বৈচিত্র্যময়। এই বইটি তার প্রমাণ। কমিউনিজম প্রচারক হিসেবে যেমন তাহার রাজনৈতিক বই রয়েছে, তেমনি রয়েছে প্রেম নির্ভর কিছু সৃষ্টিকৃত রচনা। যাহা সমরেশ ভক্ত মাত্রই জানে। এই বইটিতে লেখক বর্ণণা করেছেন আরেকটি ভিন্ন প্রেক্ষাপটকে। মানসিক ভারসাম্য হারানো ব্যক্তি সমাজে কতটা অবহেলা স্বীকার তাহা তিনি ফুটিয়ে তুলেছেন বইটিতে। সাহিত্যের প্রেমী হিসেবে আপনাকে বইটি পড়তে বলবো না! বলবো মানবতার পতাকা সমোউন্নত রাখতে পড়ুন বইটি। দেখুন এবং আবিষ্কার করুন আসলেই অনেকেই একা।
বাইরে থেকে দেখতে পাওয়া পানির মত স্বচ্ছ তরলে এক নিমিষেই চুমুক দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে আপন করে নিজের মুঠোয় রেখে দিতে। শুধু এই এক জীবনে পানির আড়ালে থেকে যাওয়া,জমাট বাধা পর্বতটার খোঁজ পায় খুব কম জন মানুষ। পর্বতের আড়ালে অাবডালে রয়ে যায় স্রষ্টারা। ঈশ্বর সত্যিই মরেনা,তাঁদের পুণঃজন্ম হয় বারংবার।
Somresh Mojumdar writing is my favourite. And this book is good....
একা থাকার মজাই আলাদা গুড























