অলৌকিক দিনরাত
বই কালেকশন

Buy অলৌকিক দিনরাত Online in Bangladesh

লেখক: আফসার আমেদ

4.60
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আফসার আমেদ
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 817612382x
  • Number Of Pages: 94
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 1999
৳ 57৳ 605% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"অলৌকিক দিনরাত" বইয়ের পিছনের কভারের লেখা: আফসার আমেদ (১৯৫৯) পনের-যােল বছর ধরে গল্প-উপন্যাসে তাঁর পাঠকদের নিয়ে চলেছেন নিত্যনতুন কাহিনীর অন্দরে। তাঁর কথা বলার স্বর প্রত্যেক লেখাতেই বদলে বদলে যায়। চেনাজানা ঘরসংসার তার স্বরে রূপকথায় অচেনা হয়ে ওঠে আর রূপকথা। হয়ে ওঠে ধরা-ছোঁয়ার এক আটপৌরে সংসার। তাঁর এই নতুনতম উপন্যাস ‘অলৌকিক দিনরাত’-এ গাঁয়ের এক হারানাে মানুষ ফিরে আসে অত সব প্রশ্ন নিয়ে। শবনমের স্বামীবিরহের দুঃখ ঘােচাতে সারাটা গাঁয়ের মানুষ আর আকাশবাতাস যেন ছটফট করে। ফলে, পরে যা ঘটবে, এই গাঁয়ে আগেই সে ঘটনা লােকের মুখের কথায় কথায় গল্প। হয়ে যায়। ফিরে আসার পরও তালিব আর শবনম বুঝে উঠতে পারে না, তারা দুজন দুজনকে ফিরে পেয়েছে কী পায়নি। সেটা বুঝে ওঠার আগেই তালিবকে আরাে একটা মুক্ত খুঁজতে বেরতে হয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.60
(3 টি কাস্টমার রিভিউ)
5
33%
4
33%
3
33%
2
0%
1
0%
Nusrat Onnesha
Nusrat Onnesha ভেরিফাইড
01 May 2026

কোনরকম

বনলতা
বনলতা ভেরিফাইড
17 Dec 2025

pora jete pare

Mahmudur Rahman
Mahmudur Rahman ভেরিফাইড
14 Dec 2019

গল্পে ম্যাজিক রিয়ালিজমকে আলতো করে লেপে দেওয়া আফসার আমেদের বৈশিষ্ট্য। বাস্তবের সাথে কিছু অলৌকিক আবেশ তৈরি করেন তিনি। এই উপন্যাস আবর্তিত হয়েছে নূপুর গ্রাম আর সেখানকার মানুষকে নিয়ে। হারিয়ে যাওয়া তালিব ফিরে আসে একিছু প্রশ্ন নিয়ে। তাঁর করা আটাশটি প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারে না তখন তালিব এক অলৌকিক মানুষে পরিণত হয়। ওদিকে নূপুর গ্রামের মানুষের স্বপ্ন নিয়ে ঘটতে থাকে কিছু অলৌকিক ঘটনা। আসলে স্বাভাবিক সব ঘটনা যখন এসব মানুষের মধ্যে কিছুটা আবেশের সৃষ্টি করে, তাঁরা সবাই এক অলৌকিক জীবন যাপনের মাঝে ঢুকে যায়। তাদের কোনটা বাস্তব আর কোনটা অলৌকিক তাঁর হিসেব থাকে না। গল্প আর ঘোর মিলিয়ে অলৌকিক একটা বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)