

Buy আকাশের নীচে মানুষ (বঙ্কিম সাহিত্য পুরস্কারপ্রাপ্ত) Online in Bangladesh
লেখক: প্রফুল্ল রায়
- Author: প্রফুল্ল রায়
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129516510
- Number Of Pages: 215
- Language: বাংলা
- Edition: 17th Edition, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good One
দোসাদটোলায় কয়েকঘর অচ্ছুৎ পরিবারের বাস অনেককাল ধরে। তারা ওখানকার জমিদার রঘুনাথ সিং। এর জন্য জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে। অন্যকোন পেশা গ্রহণের উপায় নেই। তাদের বােঝানাে হয়েছে জমিদারের কাছে তাদের কয়েক পুরুষের বিরাট ঋণ আছে। সেই ঋণ পরিশােধ এর জন্যই জমিতে খাটতে হবে। অশিক্ষিত হওয়ার দরুণ তাদের কিছুই করার থাকে না মেনে নেওয়া ছাড়া, আর যারা একটু বিদ্রোহ করে তাদের ও কড়া শাসনের মাধ্যমে দমিয়ে রাখা হয়। কিন্তু মানুষ তাে জন্মগত ভাবেই স্বাধীন হতে চায়। সেরকমই এদের মধ্যে ধর্মা স্বাধীনতার স্বপ্ন দেখে। জমিদারের কর্মচারীর কাছে জানতে চায় কত টাকা ঋণ পরিশােধ করলে তারা এর থেকে মুক্তি পাবে। বলাবাহুল্য টাকার অংকটা কম ছিলাে না। তাও ধৰ্মা মনে মনে সিদ্ধান্ত নেয় এই ঋণ যেভাবেই হােক শােধ করে মুক্তির স্বাদ নিবে। সত্যিই স্বাধীনতা বড় লােভনীয় বস্তু। ওইটি পাওয়ার জন্য মানুষ কিনা করে! এই উপন্যাসে স্বাধীনতার জন্য মানুষের সংগ্রামের ও ত্যাগের বিষদ বর্ণনা আছে।

সুন্দর একটি বই পড়লেই বুঝবেন ।























