আগুনপাখি (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১২)
বই কালেকশন

Buy আগুনপাখি (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১২) Online in Bangladesh

লেখক: হাসান আজিজুল হক

4.34
(23 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হাসান আজিজুল হক
  • Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
  • Isbn: 9847028901787
  • Number Of Pages: 228
  • Language: বাংলা
  • Edition: ৯ম মুদ্রণ, ২০২৩
৳ 280৳ 35020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইতোমধ্যেই যে বই বিক্রি র শীর্ষে স্থান নিয়েছে। আর হাসান আজিজুল হক মানেই তো অন্য এক নতুন আবিষ্কার। যে আবিষ্কার ঢেউ তুলতে সক্ষম যে কোনো লেখায়। আগুনপাখি বাংলাসাহিত্যেই এক অভাবনীয় যোগ। কারণ এই উপন্যাসটি দিয়ে হাসান আজিজুল হক জানিয়ে দিয়েছেন তিনি শুধু অসম্ভব শক্তিমান ছোটগল্পকারই নন, তিনি একজন আধুনিক উপন্যাসিকও। গাঁয়ের একটি মেয়ে, বাপের বাড়ি শ্বশুরবাড়ির বাইরে সে জানে চারপাশের মানুষজনকে, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু । হিন্দু বলে তারা যে আলাদা, তেমন তো কিছু বোঝেনা সে । গভীর মমতায় সে গড়ে তোলে তাদের বড় একান্নবর্তী সংসার, আর রাতের নিরালায় স্বামীর কাছে শিখে নেয় অল্পসল্প লেখাপড়া । সুখ দুঃখ এর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে সে দেখে কেমন করে তার স্বামী জড়িয়ে পড়ে সামাজিক কাজে, হিন্দু মুসলমান দুই সম্প্রদায় এর কাছেই কতটা প্রিয় এক নেতা হয়ে ওঠে সে। কিন্তু হঠাত যেন পাল্টে যায় সব। তাদের একান্নবর্তী সংসারেও ধরে ভাঙ্গন, আর বাইরেও কোথা থেকে রব ওঠে যে দেশটাও নাকি ভাগ হয়ে যাবে । তা কি করে হয় ? দেশ আবার ভাগ হয় কেমন করে ? অবিশ্বাস্য সেই ঘটনাও সত্য হলো একদিন। মুসলমান পাড়া প্রতিবেশীরা চলে যেতে লাগলো ভিটে ছেড়ে । পরিজনেরাও । কিন্তু সে? না , সে কিছুতেই যাবেনা, কেননা, সে বলে " আমাকে কেউ বোঝাইতে পারলেনা ক্যানে আলেদা একটো দ্যাশ হয়েছে ,...[কেন] এই দ্যাশটি আমার লয়।" সেই মেয়েটির মুখের আটপৌরে ভাষায় বলা এ এক বুকভাঙ্গা দেশভাগের গল্প ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.34
(23 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Shahed Khan
Shahed Khan ভেরিফাইড
20 Sep 2023

হাসান আজিজুল হক - যদিও ছোটগল্পকার হিসেবেই তিনি বেশি পরিচিত, তবে আমার কাছে সবসময়ই তার নাম আর আগুনপাখি সমার্থক! আগাগোড়া আঞ্চলিক ভাষায় লেখা এই উপন্যাসটা আমাদের সাহিত্যে একটা জাদুকরী রত্ন! রাঢ়বঙ্গের এক কিশোরীর বড় হতে হতে একসময় 'দেশ' হয়ে ওঠা, আর সেই দেশভাগের বুকভাঙ্গা আর্তচিৎকার নিয়ে এই এপিকধর্মী উপাখ্যান! আমি সেই সহজ-সরল মেজো বউয়ের সাথে যুদ্ধ, বন্যা আর আকালের মাঝে বাঙলার পথে পথে ঘুরে বেরিয়েছি যেন বহুকাল ধরে! আপনারা যারা পাঠক, অথচ এখনও 'আগুনপাখি' পড়েননি - আপনারা জানতেও পারেননি বিশ্বসাহিত্যের কী এক 'ফিনিক্স' পড়ে আছে আপনাদের চোখের সামনে কেমন অগোচরে!

Md. Onyx Rahman
Md. Onyx Rahman ভেরিফাইড
25 Jul 2022

, অসাধারণ

Tanjina Afrose Keya
Tanjina Afrose Keya ভেরিফাইড
17 Apr 2022

উপন্যাস :আগুনপাখি লেখক: হাসান আজিজুল হক প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্রচ্ছদ: সমর মজুমদার প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৬ আমি সাধারনত কোনো বই পড়া শুরু করলে সেইটা যত দ্রুত সম্ভবই শেষ করতাম কিছুদিন আগ পর্যন্তও। কিন্তু এখন কোনো বই শেষ করতে আমার অনেক সময় লেগে যায়। হয়তো পড়ছি পড়ছিই আবার আগ্রহ হারিয়ে ফেলছি। কেন জানিনা কিছু কিছু বই অর্ধেক পড়ার পর বাকিটা আর শেষ করা হয়ে উঠতেছে না। তবে অনেকদিন বসে একটা বই আমি অনেক সময় নিয়ে শেষ পর্যন্ত পড়লাম। বইটার ভেতরকার বিষয়বস্তু সম্পর্কে বুঝে ওঠার জন্য এই সময়টা আমাকে নিতেই হতো। বলছি, হাসান আজিজুল হক-এর "আগুনপাখি" নামের বইটার কথা। একজন নারীর জবানীতে তিনি কিভাবে তুলে ধরেছেন একটা জনপদের জীবন- যাত্রা, জীবনের দুঃখ আনন্দ, এই জীবনের দিন রাত্রির গরমিল হিসাব, জীবনে হুড় হুড় করে ঢুকে পড়া সাম্প্রদায়িকতার প্রভাব, হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি বন্ধন আবার ব্রিটিশদের ছল চাতুরির কারনে তাদের ভেতরকার দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত,রাজনীতি,  এদেশে পশ্চিমা বিশ্বের যুদ্ধের প্রভাব, দুর্ভিক্ষ, দেশভাগ এবং একজন নারীর সবকিছুর শেষেও নিজের দেশের প্রতি অসীম মমতা ও মাটি আঁকড়ে পড়ে থাকার গল্প। এই উপন্যাসটা লেখার আগে হাসান আজিজুল হক যে ৪০ বছর সময় নিয়েছেন তার সম্পূর্নটাই ব্যয় করেছেন এই বই লেখার প্রস্তুতি হিসেবে। এটি একটি ইতিহাস নির্ভর উপন্যাস। ইতিহাস, সভ্যতা নির্ভর উপন্যাস বরাবরই নির্দিষ্ট কিছু পাঠক সম্প্রদায়ের পছন্দের শীর্ষে থাকে। যারা ইতিহাস জানতে জানতে আরো বুঝতে চান ওই সময়কার মানুষের জীবন যাপনের ধরন, হাল চাল তারা নিঃসন্দেহে এই বইটি পড়তে পারেন। একজন মানুষের গোটা জীবন লেখক কি অপার সৌন্দর্যে, শব্দের বুননে বুনে গিয়েছেন তা ভেবে অবাক হতে হয়। আমি প্রতিটা লাইন পড়ার সময়ে অনুভব করতে পেরেছি কিভাবে দেশভাগ নামের বিষয়টি কোটি কোটি মানুষের হৃদয় খানখান করে দিয়েছে। কিভাবে নষ্ট করেছে মানুষে মানুষে সম্প্রীতি।  কিভাবে অদৃশ্য দেয়াল তুলেছে হিন্দু মুসলমান ভাইদের মাঝে। কিভাবে তাদেরকে করেছে একে অপরের শত্রু। অথচ মানুষে মানুষে মিলে ঝিলে কি সুন্দরই না চলছিলো দিনকাল! সব ধ্বংস হলো ব্রিটিশদের "ভাগ কর শাসন কর " নীতির যাতাকলে। ভাগ করার বীজ তারা বপন করে চলে গেলো আর ফল ভোগ করলো আপামর সাধারন জনগন। এ এক দুর্বিষহ যাত্রা। যা আমরা পুরোপুরি পরিষ্কার ভাবে বুঝতে পারি " আগুনপাখি" নামের উপন্যাসটা পড়ে। নিঃসন্দেহে এটি বাংলা সাহিত্যে অন্যতম সেরা উপন্যাস যা আমাদের মাঝে উপহার হিসেবে দিয়ে গিয়েছেন হাসান আজিজুল হক।

pipilika the best
pipilika the best ভেরিফাইড
06 Mar 2022

Alhamdulillah.... boita onak valo boita poira onak emotional hoiya porci...

mitu
mitu ভেরিফাইড
22 Feb 2022

এক নারীর গল্প, এক মায়ের গল্প ❤️

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূর

নূর

৳ 220৳ 220
5.00(7)
কিনুন