আদর্শ হিন্দু হোটেল
বই কালেকশন

Buy আদর্শ হিন্দু হোটেল Online in Bangladesh

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • Publisher: কামিনী প্রকাশালয় (ভারত)
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2011
৳ 200৳ 200
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রাণাঘাটের রেল-বাজারে বেচু চক্কত্তির হোটেল যে রাণাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু- হোটেল এ-কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রাণাঘাট রেল-বাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ দশ বৎসরের মধ্যে হোটেলের পাকা বাড়ী হইয়াছে, চারজন রসুয়ে-বামুনে রান্না করিতে করিতে হিমশিম্ খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চক্কত্তি (বয়স পঞ্চাশের ওপর, না-ফর্সা না-কালো দোহারা চেহারা, মাথায় কাঁচা- পাকা চুল) হোটেলের সামনের ঘরে একটা তক্তপোশে কাঠের হাত-বাক্সের ওপর কনুয়ের ভর দিয়া বসিয়া আছে। বেলা দশটা। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্কত্তির হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়াইয়া হাঁকিতেছে-এই দিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারী, ভাত-হিন্দু-হোটেল বাবু- দুইজন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বাঁড়ুয্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্কত্তির হোটেলেই ঢুকিল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Dr. Asif Shufian Arnab
Dr. Asif Shufian Arnab ভেরিফাইড
12 Dec 2019

নতুন সময়ের পাঠক যারা তাদের কাছে বইয়ের ভাষা একটু অসহজ মনে হতে পারে। তবে গল্পে একবার মিশে যেতে পারলে সেটা অতিক্রম করে নিতে পারবেন। আর লেখকের লেখা নিয়ে বলা আমার মত অধমের মানায় না।

marzia akther
marzia akther ভেরিফাইড
17 Sep 2019

oshadharon boi ta..

Shahed Ahamed
Shahed Ahamed ভেরিফাইড
10 Sep 2019

hajari thakur chomotkar akti choritro. bivutivoshon bondopaddhai er osadharon sristi "adorsho hindu hotel" uponnas ti. Rana ghat er hotel porichalonar soros bornona royese uponnas ti te. uponnas ti te hajari thakurer souvaggo rupkothar moto. jara poren ni boi ti. pore felte paren. somossai poripurno adhunik jiboner biporit chomotkar akti uponnas.

Salina Akter
Salina Akter ভেরিফাইড
18 Apr 2019

চমৎকার একটা বই!!!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)