

Buy ভয় সমগ্র (গল্প) Online in Bangladesh
লেখক: হেমেন্দ্রকুমার রায়
- Author: হেমেন্দ্রকুমার রায়
- Publisher: সফা প্রকাশনী
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
সরকারি কাজে বিদেশে থাকি। ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে-জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় ত্রিশ মাইলেরও ওপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ; এক-এক মাইল হচ্ছে দু-তিন মাইলের ধাক্কা। তার ওপরে রাতের বেলায় পথে বাঘ-ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়! সকাল বেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবেই। তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তাঁর বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হত তাঁদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল। তাঁকে গিয়ে অনুরোধ জানালুম, শিকার-কুঠিতে একটা রাতের জন্যে আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

৮০+ মৌলিক হরর গল্পের চমৎকার সংকলন, সফা প্রকাশনীকে অনেক ধন্যবাদ জানাই হেমেন্দ্রকুমার রায় স্যারের এই বিখ্যাত ভৌতিক সমগ্র প্রকাশ করবার জন্য৷ শীতের রাত্রিতে এক কাপ কফির সঙ্গে এই বইটা অনবদ্য লাগবে। সবাইকে সংগ্রহের জন্য আহবান জানাই । ❤️



আমার ছেলে সে ৪র্থ শ্রেণির ছাত্র। বইটি পড়ে সে খুব আনন্দিত।
what a book !! Hemendro kumar ray's writings always amaze me , I never feel that he's from the 19th and 20th century . This book contained about 80 short stories.The way he expresses the nature of the story is totally different from others and in his very own and easy style . Undoubtedly a underrated writer with his underrated writings .Your money will not be wasted if you buy this book , if you want be thrilled then go on
প্রশ্ন ও উত্তর (Q/A)
এখানে কী লেখকের সবগুলো ভূতের গল্প আছে ?
প্রিয় গ্রাহক, বইয়ের ’’একটু পড়ে দেখুন’’ অংশে সূচিপত্র দেওয়া হয়েছে। আপনি সেখানে দেখতে পারবেন। ধন্যবাদ।
পৃষ্ঠা কয়টা আছে
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৬০। ধন্যবাদ।
এখানে কী লেখকের সবগুলো ভূতের গল্প আছে ?
প্রিয় গ্রাহক, বইয়ের ’’একটু পড়ে দেখুন’’ অংশে সূচিপত্র দেওয়া হয়েছে। আপনি সেখানে দেখতে পারবেন। ধন্যবাদ।
পৃষ্ঠা কয়টা আছে
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৬০। ধন্যবাদ।























