

Buy ভৌতিক গল্পসমগ্র - ৭৪টি ভৌতিক গল্প Online in Bangladesh
লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ
- Author: সৈয়দ মুস্তাফা সিরাজ
- Publisher: পত্রভারতী (ভারত)
- Isbn: 9788183742771
- Number Of Pages: 400
- Language: বাংলা
- Edition: 1st Published, 2004
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ভৌতিক গল্পসমগ্র" বইয়ের ফ্ল্যাপের লেখা:new Quill('#dtlBn', { theme: 'snow', modules: { toolbar: [ [{ 'header': [1, 2, 3, 4, 5, 6, false] }], ['bold', 'italic', 'underline', 'strike'], ['blockquote',], [{ 'list': 'ordered' }, { 'list': 'bullet' }], [{ 'color': [] }, { 'background': [] }], [{ 'align': '' }, { 'align': 'center' }, { 'align': 'right' }, { 'align': 'justify' }], ['link'], ['clean'] ] }, placeholder: 'Details in Bangla' });
রিভিউ ও রেটিং (Review & Rating)
শিশু কিশোরদের উপযোগী বই
অসাধারণ লেখক এর চমৎকার সব গল্প, অবশ্যই ভয়ধরানো এবং গা ছমছমে। ব্যাঙ্গাত্মক এবং হাস্যরসাত্মক ও বটে। আর কি চাই!!! কিন্তুু অভিযোগের অনেক জায়গা থাকে গেল। বইটির পেপার কোয়ালিটি (ক্রিম কালার নয়, সাদা তবু মোটামুটি খারাপ না) অনুযায়ী দামটা অনেক বেশি। রকমারির কাছ থেকে স্বভাবতই প্রত্যাশা একটু বেশি থাকে বিশেষ করে প্যাকেজিং ও কোয়ালিটির ওপর। বইটি যখন হাতে পাই তখন দেখি এর প্যাকেটটি ওলরেডি ছেড়া । মনটা প্রথমেই খারাপ হয়েগেছিল। সেই ছেড়া প্যাকেট থেকে বইটি বের করে দেখি বইয়ের হার্ডকাভারটি কিছুটা ড্যামেজড হয়ে গিয়েছে। হার্ডকাভার এর উপরের এবং নিচের অংশের বাদিকের প্রচ্ছদ এবং প্রচ্ছদের নিচে থাকা মোটা হার্ডি পেপারটা কুচকানো এবং দুমড়ানো ছিল যা বিশ্রি দেখতে লাগছিল। স্টক এর শেষ বইটি বলে কি এই অবস্থা না প্যাকেজিং এর গাফিলতি। একসময় মনে হয়েছিল ফেরত দিই কারণ ডেলিভারি ম্যানকে তখনো বিদায় করিনি। কিন্তুু শেষমেষ ভাবলাম মুস্তাফা সিরাজ বলে কথা আবার তার উপর পশ্চিম বঙ্গের বই তো সেরকম পাওয়া যায় না, তাই নিয়ে নিলাম একটু অস্বস্তি নিয়ে। যেখানে অন্যান্য অনলাইন বুকশপ গুলো বাবল পেপার দিয়ে তাদের প্রডাক্ট প্যাকেজিং করছে সেখানে রকমারির কাছ থেকে আশা তাদেরও প্যাকেজিং কোয়ালিটি আরও একটু এডভান্স করার। যেহেতু অনলাইনে বই বিকিকিনির ক্ষেত্রে রকমারির নামটা সবার সামনেই থাকে তাই কোয়ালিটির দিক থেকে যেমন ত্রুটিমুক্ত ঝকঝকে তকতকে বই সবার কাম্য সেটা লটের প্রথম নম্বরের বইটি হোক অথবা শেষ নম্বরের তেমনি অবশ্যই দাম এর ক্ষেত্রেও আরও একটু রিসেনেবল হলে আমার মত অনেক বাজেট পাঠকরাও সাধ্যের মধ্যে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত হত না।
বইয়ের কাগজের মান খুব ই খারাপ। মাত্র ৪০০ পেজ এর জন্য ৮০০ টাকা। তারপর ও পাতলা ফিনফিনে কাগজ একদম ই মেনে নেয়া যায় না। বইয়ের কোনায় ছিল অনেক পুরানো আর ঘষা। দেখে মনে হচ্চিল বান্ডিল এর শেষ বই

সৈয়দ মুস্তাফা সিরাজ ভৌতিক সাহিত্যে একটি উজ্জ্বল নাম ৷ প্রায় সব ভূতের গল্পের বইতে তাঁর একটা না একটা গল্প থাকবেই ৷ আমার অন্যতম প্রিয় একজন ভৌতিক লেখকের এতোগুলো গল্প এক মলাটে পেয়ে আমি তো আনন্দে আত্মহারা ৷ বইটি দেখতে ভারি সুন্দর, উজ্জ্বল লাল রঙের মলাট, অসাধারণ সুন্দর প্রচ্ছদ, চমৎকার বাঁধাই - নিঃসন্দেহে উপহার দেয়ার অথবা সংগ্রহ করবার মত বই ৷ মোট ৭৪টি গল্প আছে বইটিতে ৷ যারা সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পের সাথে পরিচিত তাদের অনেক ভালো লাগবে এ বইটি ৷






















