

Buy রোমাঞ্চকর ভূতের গল্প Online in Bangladesh
লেখক: ড. গৌরী দে
- Author: ড. গৌরী দে
- Publisher: দেব সাহিত্য কুটীর প্রাইভেট লিমিটেড (ভারত)
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: Reprinted, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
সূচীপত্র ১। কঙ্কাল - ১ ২। অলৌকিক - ১৭ ৩। ভুতুড়ে সংকেত -৩০ ৪। ভতের প্রতিশোধ - ৪৩ ৫। ব্যাক, ফায়ার - ৫৫ ৬। হানাবাড়ি - ৬৩ ৭। আফ্রিকার ভূত - ৭৭ ৮।অতৃপ্ত আত্মা - ৮৯ ৯।এক দুই তিন - ১০৭ ১০। রাত যখন দুটো - ১১৮ ১১। ছায়া-চিত্র - ১৩১
রিভিউ ও রেটিং (Review & Rating)

সাধারণত আমরা যে ধরনের ভূতের গল্প বা হরর সমগ্র পড়ে থাকি তার থেকে একদম অন্যরকম এবং ভিন্ন প্রতিটা গল্প। প্রতিটি গল্পে নিজস্বতা ছিলো, ছিলো নিজস্ব ভঙ্গিমা সেগুলো বলার। পাশাপাশি কনসেপ্টগুলো বেশ সুন্দর ভৌতিক গল্প হিসেবে। আমার খুবই ভালো লেগেছে বইটা পড়ে।
This is good but i want to buy some book. Please tell me how can I buy a book
ভূত এর ব্যাপারে আমি ছোট বেলা থেকেই অনেক বেশি আগ্রহী। ভুতের গল্প গুলো এক কথায় গোগ্রাসে গিলতে ইচ্ছে হয়। যেখানে পায় পড়ে ফেলি।যখন ক্লাস নাইনে পড়ি তখন ডাঃ গৌরী দে এর "হানাবাড়ী" নামক একটা ভুতের গল্প পড়েছিলাম।অস্থির ভাল লেগেছিল। "অতৃপ্ত আত্মা " নামক একটি গল্প আমার মনে বেশ ভাল ভাবেই দাগ কাটে।গল্পটি আমার মনে বেশ ভীতির সঞ্চার করেছিল ।তার পর থেকেই ডাঃ গৌরী দে এর মোটামুটি ভক্ত হয়ে গেলাম।তার লেখা " রোমাঞ্চকর ভূতের গল্প " বইটি আমার জন্য অনেকটা উপহার সরুপ বলা যায়। বইটিতে মোট এগারোটি ভূতের গল্প নিয়ে রচিত। বইটি কিশোরদের জন্য অনেক ভাল লাগার মত হবে।বইয়ের প্রত্যেকটা গল্পের মাঝে ভয় আর ভূতুড়ে জিনিস পাবেন যা অনেক ভাল লাগার মত। আমার কাছে এক দুই তিন, অতৃপ্ত আত্মা ও ভুতের প্রতিশোধ শিরোনামে গল্প গুলো বেশি ভাল লাগছে। গল্প গুলো রহস্য আর ভয় এর সংমিশ্রনে এক অপরুপ রচনার সৃষ্টি করেছেন লেখক ডাঃ গৌরী দে। ভূতের সংকেত নামক গল্পটা অনেক মজার তাছাড়া আফ্রিকার ভূত ও কংকাল নামক গল্পগুলো ও বেশ ভয়ংকর আর রোমান্সময়। এক কথায় বলতে গেলে ভাল লাগার মতই সব গল্প। তবে গল্পগুলো বেশি সংক্ষিপ্ত মনে হয়েছে আমার কাছে।তবে বইটি পড়ে পাঠকরা অনেক মজা পাবেন সাথে রোমাঞ্চিত হবেন। যারা ভূতের গল্প পড়তে ভালবেসেন তারা এই বইটি পড়ে হতাশ হবেন না।বইটি পড়ে ভূতুড়ে স্বাদ নেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না।






















