

Buy ব্যোমকেশ সমগ্র Online in Bangladesh
লেখক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- Author: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788172153557
- Number Of Pages: 1008
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1995
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘ব্যোমকেশ সমগ্র’ বইয়ের ফ্ল্যাপের কথাঃবাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী। ধারালো নাক, লম্বা চেহারা, নাতিস্থূল অবয়ব। অসামান্য পর্যবেক্ষণ-ক্ষমতা, অনবদ্য বিশ্লেষণী দক্ষতা। শুধু বুদ্ধি দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যান্বেষী। তবু কী রোমাঞ্চকর একেকটি ব্যোমকেশ-কাহিনী।আসলে ব্যোমকেশের গল্প-উপন্যাস নিছক গোয়েন্দা-কাহিনী নয়। বরং সাহিত্যের ভোজে যা ছিল অপাঙক্তেয়, সেই গোয়েন্দা-কাহিনীকে ব্যোমকেশ-কাহিনীর মধ্য দিয়ে চিরায়ত সাহিত্যের স্তরে উত্তীর্ণ করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। জীবনকে এড়িয়ে ব্যোমকেশ-কাহিনীর সৃষ্টি করেননি তিনি। চেনা জীবনের মধ্যেই ফুটিয়ে তুলেছেন অচেনা চমক।এহেন ব্যোমকেশ-কাহিনীই এবার এক খণ্ডের দুই মলাটের মধ্যে| ব্যোমকেশের প্রতিটি গল্প-উপন্যাস এই অখণ্ড সংগ্রহে সাজানো হয়েছে কালানুক্রমিক বিন্যাসে। ব্যোমকেশ-জীবনের এক ধারাবাহিক চলচ্ছবি এই গ্রন্থ।সূচিপত্রঃ* সত্যাম্বেষী ২৫* পথের কাঁটা ৪৩* সীমন্ত-হীরা ৭০* মাকড়সার রস ৯০* অর্থমনর্থম ১০২* চোরাবালি ১২৮* অগ্নিবাণ ১৬১* উপসংহার ১৮৩* রক্তমুখী নীলা ২০৫* ব্যোমকেশ ও বরদা ২১৫* চিত্রচোর ২৪৭* দুর্গরহস্য ২৮২* চিড়িয়াখানা ৩৪৪* আদিম রিপু ৪৩৩* বহ্নি-পতঙ্গ ৫১১* রক্তের দাগ ৫৬০* মণিমণ্ডল ৫৮৯* অমৃতের মৃত্যু ৬০৪* শৈলরহস্য ৬৪১* অচিন পাখি ৬৬০* কহেন কবি কালিদাস ৬৭৪* অদৃশ্য ত্রিকোণ ৭১৬* খুঁজি খুঁজি নারি ৭৩০* অদ্বিতীয় ৭৪১* মগ্মমৈনাক ৭৫৪* দুষ্টচক্র ৮০১* হেঁয়ালির ছন্দ ৮১৫* রুম নম্বর দুই ৮৩২* ছলনার ছন্দ ৮৫০* শজারুর কাঁটা ৮৬১* বেণীসংহার ৯২৫* লোহার বিস্কুট ৯৬০* বিশুপাল বধ ৯৬৯* পরিশিষ্ট:-১ ৯৯৫* পরিশিষ্ট:-২ ১০০০* ব্যোমকেশের কথা ১০০৩
রিভিউ ও রেটিং (Review & Rating)

amazing book 📕

ব্যোমকেশ পড়া শুরু হয়েছিল অনেক বছর আগে, কাকতালীয়ভাবে। বিদেশে এই বই এভেইলেবল না হওয়ারই কথা। তারপরেও সেখান থেকেই ব্যোমকেশ পড়া শুরু। একটা ব্লগে কেউ একজন ব্যোমকেশের গল্পগুলোর পিডিএফ শেয়ার করেছিল। সেখান থেকে কয়েকটা ডাউনলোড করে রেখেছিলাম। একদিন কী মনে করে একটা পড়া শুরু করি। এতই ভালো লেগে যায় যে তখন প্রতিদিন নিয়ম করে সেই পিডিএফগুলো সব শেষ করি। এরপর দেশে এসে এই বই কিনি। বইটা সবার সংগ্রহে রাখার মত, সবার পড়ার মত। ভাষাটাও খুব চমৎকার।
অসংখ্য ধন্যবাদ। মাত্র ৩ দিনেই বইটা হাতে দেওয়া জন্য। সব বাংলাভাষীদের এই ব্যোমকেশ বক্সীটা সংগ্রহে রাখা উচিত।


কেউ যদি আমাকে বলে যে শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী হতে তুমি কাকে রাখবে? অবশ্য আমি ব্যোমকেশকে রাখবো।
#রকমারি_বইপোকা_বুক_রিভিউ ‘সত্যান্বেষী’— ‘ডিটেকটিভ’ শব্দটা তার পছন্দ নয়, ‘গোয়েন্দা’ শব্দটা আরো খারাপ। বলছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত চরিত্র ‘ব্যোমকেশ’ সম্পর্কে। ‘ব্যোমকেশ বক্সী’— শখের বসে গোয়েন্দাগিরি করা তীক্ষ্ণদৃষ্টি ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন এক বাঙালি যুবক। সত্যের অন্বেষণ করাই তার চরিত্র, তার খেয়াল। তাই সে নিজের খেতাব দিয়েছে ‘সত্যান্বেষী’। সত্যান্বেষী শব্দটা বেশ চমৎকার। তবে শব্দটি বেশি ভালো লাগার অন্যতম একটা কারণ হচ্ছে ‘সত্যবতী’। সত্যান্বেষীর সত্যবতী; মেয়েটি কৃষ্ণাঙ্গী– কিন্তু রবিঠাকুরের ভাষায়, কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।’ ‘অর্থমনর্থম্’ রহস্য তদন্তে সত্যবতীর সাথে পরিচয়। এ রহস্যের সত্যান্বেষণ শেষে ব্যোমকেশ বক্সী ‘সত্য’ অন্বেষণে ব্যাকুল হয়ে পড়ে। এদিকে ব্যোমকেশের পরম বন্ধু, যার জবানিতে ব্যোমকেশ বক্সী নামের সাথে পাঠক সমাজের পরিচয়; বয়সে ব্যোমকেশের তিন মাসের বড়ো হওয়ায় সেই অজিত বন্দ্যোপাধ্যায় হয়ে যায় সত্যবতীর ভাশুর। সিঁড়িতে পায়ের শব্দ শুনে আগত ব্যক্তির শারীরিক গঠন বর্ণনা, চেহারা দেখে চরিত্র সম্পর্কে আভাস দেওয়া কিংবা ছোট ছোট অনুমানকে ভিত্তি করে জটিল রহস্যের জাল গোটানো— এ সব মিলিয়েই সত্যান্বেষী ব্যোমকেশ। অজিতের সাথে ব্যোমকেশের পরিচয়টা বেশ নাটকীয়। সাহিত্য চর্চার অভ্যাস বরাবরই ছিল অজিতের। ব্যোমকেশের সাথে পরিচয়ের পর অজিতের কলমেই পাঠকের কাছে প্রানবন্ত হয়ে ওঠে ব্যোমকেশ। তবে ব্যোমকেশ কাহিনীর প্রথমদিকের গল্পগুলো অজিতের জবানিতে পাওয়া যায়। পরবর্তীতে অজিত বইয়ের ব্যবসায় মনোযোগ দেওয়াতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে কথকের আসন গ্রহণ করেন। ধারণা করা হয়, অজিতের সাহিত্যচর্চার ফল ব্যোমকেশকে খুশি করতে পারেনি। এখানে পাঠকসমাজের মন খানিকটা ক্ষুণ্ণ হবারই কথা। মানুষ অভ্যাসের দাস। এতদিনের অভ্যাস ‘অজিত’-কে যখন অকস্মাৎ সরিয়ে ফেলা হয় তখন পাঠকসমাজে ব্যতিক্রমী প্রভাব পরাই স্বাভাবিক। অজিতকে বক্তার গদি থেকে নামানোতে কিছু পাঠক চটেছেনও বটে! কিন্তু ‘পাঠক ত্রমে নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে’ এই ভরসা রাখলেন শরদিন্দুবাবু। তবে বলে রাখা ভালো, ব্যোমকেশের সাথে অজিতের বন্ধুত্ব মোটেই ক্ষুন্ন হয়নি। ব্যোমকেশের চাকর পুঁটিরাম তার সমস্ত কাজ করে দিতো। এমনকি গুরুত্বপূর্ণ একটা রহস্য তদন্তে পুঁটিরাম মারাত্মক ভূমিকা রাখে। সময়ের সাথে সাথে যুবক ব্যোমকেশ বৃদ্ধ হয়। পাঠকের চাহিদার দিকে দৃষ্টি রেখে শরদিন্দুবাবু ৩১টি গল্প লেখেন ব্যোমকেশকে নিয়ে। তারপর ‘বিশুপাল বধ’ গল্পটি অসমাপ্ত রেখে হঠাৎ ছুটি দেন ব্যোমকেশ বক্সীকে। কেবল পাঠকসমাজের মায়ার একটা বিরাট অংশ জুড়ে থাকে ‘সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী’!
প্রশ্ন ও উত্তর (Q/A)
আচ্ছা, এটা কি লেদার বাউন্ড? নাকি প্রচ্ছদের প্রিন্ট এমন?
বইটি লেদার কাভার না সাধারণ হার্ডকভার বই।
বইটার প্রিন্ট কতটা ভালো?
সর্বোচ্চ পর্যায়ের ভালো। বইটি সরাসরি আনন্দ প্রকাশনী থেকে সংগ্রহ করা। আপনি নিশ্চিন্ত মনে অর্ডার করতে পারেন।
Page guli ki valo? Jotheshto shokto naki payola norom? Single r inshore korlo biggan somogro er page gulir man valo chilo na moteo
পেইজ গুলো অবশ্যই ভালো, খুব শক্ত কাগজ না। তবে পড়তে ভালো লাগবে ইনশাআল্লাহ্।
বইটিতে কি ব্যোমকেশ সিরিজের সবগুলোই আছে? (একদম সব)
জি সব আছে।






















