ভারপ্রাপ্ত প্রেমিক
বই কালেকশন

Buy ভারপ্রাপ্ত প্রেমিক Online in Bangladesh

লেখক: রাকিব আল হাসান

4.43
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রাকিব আল হাসান
  • Publisher: বর্ষাদুপুর
  • Isbn: 9789849404750
  • Number Of Pages: 196
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“ভারপ্রাপ্ত প্রেমিক” বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ ওসামা, নাসির, হাসান, জুবায়ের চার মেডিকেল রুমমেটই চেয়েছিল প্রেমিক হতে। ওসামা চেয়েছিল কলিকে, নাসির চেয়েছিল সূচীকে, হাসান চেয়েছিল সুমাইয়াকে। জুবায়ের পর্যায়ক্রমে চেয়েছিল মল্লিকাকে, শর্মিকে, শারমিনকে। এদের সবাই কোনাে একসময় তাদের প্রেমিকাকে পেয়েও গিয়েছিল। কিন্তু শেষমেশ প্রেমিকারা কার হাত ধরে, প্রেমিকারা কাদের ভারপ্রাপ্ত প্রেমিক হিসেবে জীবনে নিয়েছিল, প্রেমিকরাই বা কি ভারমুক্ত হতে পেরেছিল? এসব নানামুখী প্রশ্নের উত্তরের গল্পই মূলত ‘ভারপ্রাপ্ত প্রেমিক’ উপন্যাসটি। প্রেমের গল্পের মাঝে মূলত যেখানে লুকায়িত আছে চিরাচরিত মেডিকেল ক্যাম্পাস সিস্টেম কিংবা প্রতারণার গল্প । যেসব গল্পগুলাে দিন শেষে ছাপিয়ে যায় একজন মেডিকেল শিক্ষার্থীর দেখা, দেখা জীবনকেও...

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.43
(12 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
17%
3
0%
2
0%
1
0%
Rezaul Islam Tasin
Rezaul Islam Tasin ভেরিফাইড
23 Mar 2022

ইউনিভাসির্টি লাইফকে ঘিরেই পুরো বইটি, মোটামুটি ভালোই লেগেছে তবে গল্পগুলো আরো বেশি বড় হলে ভালো লাগতো ।

Tamim Sarker
Tamim Sarker ভেরিফাইড
06 Jul 2021

বেস্ট ওয়ান

তাসনিম মুগ্ধ
তাসনিম মুগ্ধ ভেরিফাইড
04 Nov 2020

মেডিকেল জীবন এর বাস্তব ঘটনা, বাস্তবতা ❤️❤️ভালোবাসা,কষ্টপাওয়া,হেরে যাওয়া,রাজনীতি, সমস্ত কিছু একটা গল্পের মাধ্যমে (ভারপ্রাপ্ত প্রেমিক) তুলে ধরেছেন❤️❤️❤️ এক কথায় অসাধারণ 💙💙💙💙

khadiza tabassum
khadiza tabassum ভেরিফাইড
23 Mar 2020

বই:ভারপ্রাপ্ত প্রেমিক লেখক: রাকিব আল হাসান প্রকাশনা:বর্ষা দুপুর চৈতালি ক্লাবের চারজনই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। চারজনের কিছু কিছু জিনিস চার রকম। একজনের সাথে আরেকজনের মিল পাওয়াটা খুবই দুরূহ। তবে অদূর ভবিষ্যতে প্রত্নতাত্ত্বিকেরা হয়ত কিছু একটা খুঁজে বের করবে। নাসির, হাসান, ওসামা,জুবায়ের চারজনের মনকে ল.সা.গু করলে একটা কমন জিনিস দাঁড়ায়। চারজনের একটা সুন্দর প্রেমিক মন আছে।ওদের সবাই প্রেমিক হতে চায় কিন্তু প্রেমিকা নেই..... #ভারপ্রাপ্ত প্রেমিক" বইটি লিখা হয়েছে চারজন মেডিকেল স্টুডেন্ট নিয়ে। যাদের সবার মধ্যে রয়েছে সুন্দর আর সুপ্ত একটা প্রেমিক মন। কিন্তু প্রেমিকা কই?? কেউ প্রতারক, কেউবা অসহায় আবার কেউ বড় ভাইদের ময়ায় গলিত.... #নাসির তো মনে মনে ধরেই নিয়েছিল সূচি তার। কিন্তু তা আর হলো কোথায়? -সূচিকে তার মনের কথা জানানোর আগেই সে সূচির "বাবু" র দেখা পেল।বাবু'কে ছেড়ে আবার সদ্য ব্রেকাপ হওয়া সিনিয়র ভাইয়কে প্রেমের সূর্য উদয় দেখাচ্ছে। আর #হাসান তো প্রতিনিয়ত মজার পাত্রই রয়ে গেল সুমাইয়ার কাছে। তারও হয়ে উঠা হয়নি সুমাইয়ার প্রেমিক। #ওসামা'র প্রেমিকা কলি ছিল সুবিধাবাদী। নিজের সুবিধার জন্য ওসামাকে ছেড়ে সিনিয়র ভাইয়ের সাথে অপরিপূর্ণ প্রেম পরিপূর্ণ করছিল। তাই তাদের মিলানো নাম #অসামকলি'টাও চাপা পড়ে গেল। আর #জুবায়ের?? ক্রমাগতভাবে তিন তিনটা প্রেমিকা ছাড়িয়ে গেল সে।এক রকম ভাবে এই প্রেমিককে তার প্রেমিকারা ঠকিয়ে গেল। তাই কথ্য অনুযায়ী তারা সবাই এখন "ভারপ্রাপ্ত প্রেমিক" :মজার ব্যাপার হলো এটা যে, আমরা যারা কলেজ শেষ করে ভার্সিটিতে আসি প্রেম করাটা যেন ফরজ হয়ে যায়। ছেলেগুলো যে যার মত করে কাউকে না কাউকে মনে পুষে রাখে। আর মেয়েগুল পরে যায় সিনিয়র ভাইয়াদের পাল্লায়। ভার্সিটিতে জুনিয়রদের প্রবশেই সিনিয়র ভাইদের মনে বসন্ত জাগে। তারা ব্যস্ত হয়ে পরে খুব। তবে জুনিয়রদের প্রবেশে সিনিয়র আপুদের মধ্যে তেমন কিছুই লক্ষ্য করা যায় না। এইভাবেই ক্রমাগতভাবে চলে এসেছে আর চলবেও...... #রাকিব আল হাসান ভাইয়া বইটাতে চিরাচরিতভাবে ঘটে যাওয়া ব্যাপারটাই তুলে ধরেছে। এমনি তো হয় নাসির, হাসান, ওসামা আর জুবায়েরের মত হাজার প্রেমিক পুরুষ হয়ে উঠে "ভারপ্রাপ্ত প্রেমিক"। আর সিনিয়র ভাইয়ারাও সুযোগের বদৌলতে লুফে নেয় জুনিয়রদের মন। সত্যিই প্রতিনিয়ত চোখের সামনে ঘটে যাওয়া জিনিসটিই তুলে ধরেছে তিনি। বইটি পড়ে একটি কথা বারবার মনে পড়ছে- " যদি নিজের ক্রাশকে সিনিয়র ভাইদের জন্য উৎসর্গ করতে না পারো তাহলে ভার্সিটি লেভেল তোমার জন্য না" ভালোবাসা রইলো "ভারপ্রাপ্ত প্রেমিক" এর জন্য❤

Arijit Deb Nath
Arijit Deb Nath ভেরিফাইড
21 Mar 2020

রাকিব আল হাসান ভাইয়ের ভারপ্রাপ্ত প্রেমিক বইটির কাহিনীটি ছিল অসাধারণ ৷ বইটির নামটাও ছিল বেশ মজাদার ৷ বইটি পড়লে বাংলার সেসকল প্রেমিকদের কথা মনে পড়ে যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় কিন্তু কখনও কিছু পাওয়ার আশা করে না ৷ সেসকল প্রেমিকদের ভাই একটি সুন্দর নাম দিয়েছে যা হল ভারপ্রাপ্ত প্রেমিক ৷

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)