

Buy ভালোবাসার দুঃখ Online in Bangladesh
লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Publisher: নবরাগ প্রকাশনী
- Isbn: 9789849125570
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
কাল ইন্দ্রজিৎ নতুন কলেজে ভর্তি হবে, থাকতে হবে কলকাতার বাইরে। আজ থেকেই তার শরীরে একটা অদ্ভুত উত্তেজনা। সে সর্বক্ষণ ছটফট করছে, খালি মনে হচ্ছে কিছু যেন ভুল হয়ে গেছে। তার বাক্স গুছোনো হয়ে গেছে এরই মধ্যে। দুজোড়া নতুন সার্ট প্যান্ট তৈরী করতে দেওয়া হয়েছিল, দর্জির কাছ থেকে ঠিক সময়ে পাওয়া গেছে। পোস্ট অফিস থেকে তার নিজের জমানো দু'শ সাতচল্লিশ টাকাও তুলে এনেছে সে। দরকারি কাগজ পত্র সব রেডি। তবু ইন্দ্রজিতের মনে হচ্ছে, শেষ মুহূর্তে বোধ হয় একটা টেলিগ্রাম আসবে, তোমাকে যেতে হবে না। ইন্দ্রজিতের ছটফটানি দেখে তার দাদা বললো, ইস, তুই এমন করছিস যেন মনে হচ্ছে বিলেত যাচ্ছিস! এই তো এইখান থেকে ট্রেনে মাত্র তিন ঘণ্টার রাস্তা-
রিভিউ ও রেটিং (Review & Rating)

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলো ঠিক যেমন হয় তেমনই। একটা পুরো গল্পে মুখ্য চরিত্র গুলোর পাশে সকল চরিত্রগুলোকে বিস্তরভাবে সুন্দর করে বর্ণনা করে গল্পটাকে পাঠকের মনের মধ্যে গেঁথে দেওয়া সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অসামান্য বৈশিষ্ট্য আমি মনে করি।






















