তুমি সন্ধ্যা অলকানন্দা
বই কালেকশন

Buy তুমি সন্ধ্যা অলকানন্দা Online in Bangladesh

লেখক: সাদাত হোসাইন

4.81
(14 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাদাত হোসাইন
  • Publisher: অন্যধারা
  • Isbn: 978-984-99613-9-0
  • Number Of Pages: 264
  • Language: বাংলা
  • Edition: 3rd Published, 2025
৳ 410৳ 54725% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপরাত্রি বললো, ‘আপনাকে আমার কি মনে হয় জানেন?’‘কী?’‘দুঃখী হাস্যমুখী।’‘দুঃখী হাস্যমুখী?’ অবাক গলায় জিজ্ঞেস করল ধ্রুব।‘হুম। এখন থেকে আমি আপনার নাম দিলাম দুঃখী হাস্যমুখী।’শুনে আবারও হাসে ধ্রুব। তারপর বলে, ‘এই শব্দতো এর আগে কখনো শুনিনি! এর মানে কী?’‘এই যে আপনি সারাক্ষণ হাসেন। দেখে মনে হয়, আপনার কোথাও কোনো দুঃখ নেই, বিষাদ নেই, একাকীত্ব নেই। অথচ বুকের ভেতর আস্ত এক নোনাজলের সমুদ্র পুষে ঘুরে বেড়ান।’‘এমন মনে হয় আমাকে?’‘আগে হতো না। এখন হয়। আমার খুব প্রিয় এক শিক্ষক ছিলেন। তিনি বলতেন মানুষ হলো সোনামুখী সুঁইয়ের মতো। আর তার জীবন যেন নকশিকাঁথা। সে সারা জীবন অবিরাম চেষ্টা করে যায় নিজের জীবনটাকে নিখুঁত কারুকার্যময় করে ফুটিয়ে তুলতে। নানা রঙের সুতোয়, গল্পে রাঙিয়ে তুলতে। কিন্তু দিনশেষে দেখে, সেখানে কেবল দুঃখের রঙ আর গল্পই গাঢ় হয়ে উঠেছে। সে মূলত তার জীবনের নকশিকাঁথায় জীবনভর খুব যত্ন করে অনন্ত হাহাকার আর আক্ষেপের গল্প সেলাই করে গেছে।’ধ্রুব কথা বলল না। চুপ করে রইলো। রাত্রি বলল, ‘স্যার এই কথাটা আরও সুন্দর করে বলতেন। বলতেন-দুঃখী তুই?ঠিক যেন নকশিকাঁথার বুকেসোনামুখী

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.81
(14 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
14%
3
0%
2
0%
1
0%
Tabid Tarafdar
Tabid Tarafdar ভেরিফাইড
01 Mar 2026

recommend.................

Shatabdi
Shatabdi ভেরিফাইড
16 Aug 2025

🌼 তুমি সন্ধ্যা অলকানন্দা — এক সম্পর্কের আলো-আঁধারির ছায়াছবি ✍️ লেখক: সাদাত হোসাইন 📖 ব্যক্তিগত রিভিউ ও সংক্ষিপ্ত বিশ্লেষণ ⭐ রেটিং: ৩.৭/৫ লেখক এক অনন্য কথোপকথন তৈরি করেছেন প্রেম নিয়ে। 💭 “প্রেমের তীব্র অনুভূতি যেন এক উগ্র পারফিউম—যা প্রথমে চুম্বকের মতো টানে, কিন্তু একসাথে থাকতে গিয়ে সেই গন্ধ হয়ে ওঠে অসহ্য। তখন দরকার হয় এক স্নিগ্ধ, মৃদু, অনুচ্চারিত প্রেম—যা নদীর মত বয়ে চলে, গভীর ও স্থিত।” 👫 প্রেম মানে শুধু একে অপরকে ভালোবাসা না—বরং বোঝা, মর্যাদা, সহনশীলতা ও সম্মান। ধ্রুবকে যেমন আরও পরিণত হওয়া দরকার ছিল, তেমন মীরারও ধ্রুবর মানসিক ও শারীরিক অবস্থা বোঝা উচিত ছিল। তাদের ভুল, ত্রুটি, দোষ—সবই মানবিক। আর এই মানবিক দিকটাই লেখক অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। "পাশাপাশি থাকতে হলে কাছাকাছি থাকতে হয়। শুধু ভালোবাসলেই হয় না—বোঝাপড়া, সম্মান, সহনশীলতা, আর শান্ত নদীর মত বয়ে চলাই সত্যিকারের ভালোবাসা।" এই উপন্যাস যেন এক মেলোডি—যেখানে ধ্রুবর সুর, মীরার দ্বায়িত্ব, তৃষার উন্মত্ততা, আফিফের ভয়, রাত্রির প্রশান্তি—সবকিছু মিলে এক অভূতপূর্ব সঙ্গীত রচনা করে। 🎶

Umme Hany Karima
Umme Hany Karima ভেরিফাইড
30 Jul 2025

আজ পড়ে শেষ করলাম বইটি। খুব সংবেদনশীল লেগেছে আমার। ধন্যবাদ সাদাত হোসাইন ভাইয়া এত সুন্দর একটি বইয়ের জন্যে।

Review Upload 1
Review Upload 2
Tisha
Tisha ভেরিফাইড
19 Jun 2025

পরিপূর্ণ একটি উপন্যাসা।গল্পের শেষ পরিনামটুকু গল্পটিকে নিয়ে গেছে অন্য মাত্রায়,অশেষ গভীরতায়,দিয়েছে অবর্ণনীয় পরিপূর্ণতা।ধন্যবাদ লেখককে,এতো সুন্দর উপন্যাসের জন্য 🤍

Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
25 Apr 2025

সাদাত হোসাইন যখন লিখেন, মনে হয়—কথারা কাগজে পড়ে না, বরং হৃদয়ে পড়ে। "তুমি সন্ধ্যা অলকানন্দা" ঠিক তেমন এক গল্প, যা আমরা একেকজন হয়তো নিজের জীবনের কোনো এক বাঁকে অনুভব করেছি, কিন্তু কখনো শব্দে প্রকাশ করতে পারিনি। এই বইয়ের প্রতিটা লাইন যেন সন্ধ্যার রঙে রাঙানো। অলকানন্দা শুধু কোনো চরিত্র না, সে যেন এক মনের নাম, এক অনুভবের রূপ। সে এক নারী, যার ভিতর জোয়ার-ভাটার মতো ভালোবাসা, অভিমান আর অপেক্ষা খেলে যায়। আর ঠিক সেইখানে, পাঠক হিসেবে আমরা সবাই একবার না একবার দাঁড়িয়ে থেকেছি—কারো জন্য, কোনো স্মৃতির জন্য, কোনো অলিখিত প্রতিশ্রুতির জন্য। লেখকের ভাষা এখানে কাব্যের মতো মসৃণ, আবার বাস্তব জীবনের মতো সহজ। সংলাপগুলো এমনভাবে লেখা, যেন কেউ আপনাকে ধীরে ধীরে জীবনের গোপন কথাগুলো বলে যাচ্ছে—চুপিচুপি, কানে কানে। এই উপন্যাসের সবচেয়ে বড় শক্তি হলো তার আবহ। পড়তে পড়তে মনে হয়, আপনি এক নদীর পাড়ে বসে আছেন, সন্ধ্যা নামছে, বাতাসে ভেসে আসছে কোনো পুরনো গানের সুর, আর পাশে বসে থাকা অলকানন্দা একটার পর একটা গল্প বলছে। শেষের দিকে এসে যখন সব গুলিয়ে যায়—ভালোবাসা, ব্যথা, প্রাপ্তি, অপূর্ণতা—তখনই আপনি বুঝবেন, এই বইটা আপনাকে শুধু গল্প শোনায়নি, আপনাকে তার অংশ বানিয়ে নিয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

total page??

উত্তর

Dear customer, the book has 264 pages. Thanks for your question.

প্রশ্ন

Ei book ta ki 2025 Book Fair e published hoyeche?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে। ধন্যবাদ!

প্রশ্ন

total page??

উত্তর

Dear customer, the book has 264 pages. Thanks for your question.

প্রশ্ন

Ei book ta ki 2025 Book Fair e published hoyeche?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে। ধন্যবাদ!

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)