তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে
বই কালেকশন

Buy তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে Online in Bangladesh

লেখক: আনিসুর রহমান ফারুক

3.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আনিসুর রহমান ফারুক
  • Publisher: কনক পাবলিকেশনস
  • Isbn: 9789842915901
  • Number Of Pages: 320
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 569৳ 65012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে” একটি আত্মিক উপন্যাস—যেখানে ইতিহাস, কল্পনা এবং আত্মদর্শনের সীমান্তরেখা বিলীন হয়ে গেছে। এই উপন্যাসে মাওলানা রুমি কেবল একজন চরিত্র নন—তিনি লেখকের ভেতরের প্রশ্নসঙ্গী, আত্মার আলো, এক নীরব পথপ্রদর্শক। তাঁর সঙ্গে কখনো স্বপ্নময় সংলাপে, কখনো নিজের ভেতরের রুমির সঙ্গে নিঃশব্দ কথোপকথনে লেখক প্রবেশ করেন এক ব্যতিক্রমধর্মী অন্বেষণে—কোরআনের আলোয় নবিজিকে (সা.) নতুন করে জানার এক সাহসী প্রয়াসে। এখানে প্রশ্ন আছে, সংশয় আছে, আছে হৃদয়ের ব্যথা ও বোধের দীপ্তি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
0%
3
0%
2
0%
1
50%
গোলাম রাব্বি
গোলাম রাব্বি ভেরিফাইড
10 Feb 2026

শিষ্য আফলাকী বলেন, মাওলানাকে (রূমীকে) কেউ সিজদা করলে তিনিও তাকে সিজদা করতেন এমনকি কাফের হ’লেও। একদিন এক ব্যক্তি তাকে সাতবার সিজদা করলে তিনিও তাকে সিজদা করলেন (মানকিবুল আরেফীন ১/৩৩০)। তার বন্ধু তাবরীযী বলেন, কেউ যদি রাসূল (ছাঃ)-কে দেখতে চায় সে যেন আমাদের মাওলানাকে দেখে...কারণ তার সস্ত্তষ্টিতে জান্নাত রয়েছে এবং তার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমাদের মাওলানাই জান্নাতের চাবি (মানকিবুল আরেফীন ১/৪২২)। আফলাকী বলেন, জনৈক মুরীদের মৃত্যুসংবাদ আমাদের মাওলানাকে (রূমীকে) জানানো হ’লে তিনি বলেন, আমাকে মৃত্যুর পূর্বে জানাওনি কেন? যাতে আমি মৃত্যুকে ঠেকাতে পারতাম! (মানাকিবুল আরেফীন ১/৪৯৫)।

sha****com
sha****com ভেরিফাইড
09 Nov 2025

সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই আমাদের মনে ঘুরপাক খায় প্রাচীন কয়েকটি প্রশ্ন "আমি কে, আমি কী চাই এবং আমাদের জীবনের উদ্দেশ্য কী?" এই প্রশ্নগুলোর উত্তরই ওঠে এসেছে লেখক আনিসুর রহমান ফারুকের 'তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে' নামক উপন্যাসে। এ উপন্যাসে গল্প বলার ঢংটি খুব চমৎকার। মাওলানা রুমির সাথে কথকের কাল্পনিক কথোপকথন এবং সেইসাথে কথকের আত্মবিশ্লেষণের মাধ্যমে উপন্যাসের গল্প এগিয়ে যায়। লেখক গল্পের ছলেই আমাদের পথ দেখিয়ে দেন একজন আদর্শ মুসলিমের কোন পন্থা অবলম্বন করা উচিত এবং একজন আদর্শ মুসলিমের স্বরূপ কেমন! সেইসাথে শেখান মাওলানা রুমির প্রেম। এ উপন্যাসটি আত্মঅনুসন্ধানের, নিজেকে খুঁজে পাওয়ার। ইসলামের যে প্রশ্নগুলো আমরা করতে ভয় পাই কিংবা যে প্রশ্নগুলো নিয়ে দ্বিধায় থাকি এ উপন্যাসে সেই প্রশ্নগুলোরই উত্তর মেলে। আমি পাঠকদের অনুরোধ করবো একবার হলেও এই বইটি পড়তে, পড়ার পর আপনার পূর্বের দৃষ্টিভঙ্গির অবশ্যই পরিবর্তন ঘটবে। আপনি খুঁজে পাবেন নতুন এক সত্তাকে, যাকে আপনি যুগ যুগ ধরে খুঁজছেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)