তবু মন ভাবে তারে
বই কালেকশন

Buy তবু মন ভাবে তারে Online in Bangladesh

লেখক: ফারজানা মিতু

4.83
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ফারজানা মিতু
  • Publisher: নালন্দা
  • Isbn: 9789849839095
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

তবু মন ভাবে তারে মানুষের জীবন আশ্চর্য এক কল্পগাঁথা। এখানেই ঘটে ঘুমের মাঝে দেখা আশ্চর্য সব গল্প। বর্তমানে দাঁড়িয়ে যেমন অতীতকে ঝেড়ে ফেলা যায় না, তেমনি বর্তমানে দাঁড়িয়েও বলা যায় না আগামীতে কী ঘটবে। অতীতে ঘটে যাওয়া একটা ভুল এসে দাঁড়ায় বর্তমান জুড়ে কিন্তু ঋতু আর নিতু তো সেই অতীতে ছিলনা, তারা তো দাঁড়িয়ে আছে বর্তমানে। হয়তো তাদের অতীত তাদের থেকে খুব বেশি দূরে ছিল না যা তাদের বর্তমানকেও তাড়িয়ে বেড়াচ্ছে। তাদের গল্প আর সবার প্রেমের গল্পের মতো সাধারণ হতে পারত কিন্তু সেটা হয়নি। আসলে প্রেম মানেই অসাধারণ কিছু আর যার জীবনে আসবে উড়িয়ে নিতেই আসবে। নাহলে ঋতুর জীবনে যে প্রেম এসে ফিরে গেছে তাকে কেন আবার জীবনে টেনে আনতে হবে?আর নিতুই কেন ভুল মানুষকে ভালোবাসতে যাবে? সজল নাকি সায়ান কে ভুল ছিল নিতুর জন্য? দুজনইতো ভালোবেসে নিতুর হাত ধরতে চেয়েছে। তাহলে ভুল কেন হবে? ঋতুর জীবনে মারুফ তো ভুল কেউ না তাহলে মারুফকে কেন এভাবে আটকে ফেলা হলো? মারুফ তো শুধু ঋতুকে নিয়ে সঠিক ট্রেনেই উঠতে চেয়েছিল। ওদের গল্প চাইলে এখানেই শেষ করে দেওয়া যায় অথবা আগামীতে অন্য কোনো গল্পে তাদের আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়া যায়। নতুন গল্পে তারা ভুল থেকে শুদ্ধ হয়েই ফিরে আসুক, ততদিন পর্যন্ত আমরা মনের মাঝে কিছু প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াই। সব প্রশ্নের সমাপ্তি আসুক, নিতু আর ঋতুর কথা আগামী কোনো গল্পে শেষ হোক।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(6 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
17%
3
0%
2
0%
1
0%
Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
23 Apr 2024

খুব ভালো লেগেছে

MAHIDUL ISLAM (towkib)
MAHIDUL ISLAM (towkib) ভেরিফাইড
28 Feb 2024

মাঝে মাঝে আমরা নিজেদের জীবনকে এমন এক জায়গায় আবিষ্কার করি যেখানে আমাদের নিজেদের কিছু করার থাকে না, জীবনটা নদীর স্রোতের মতো চলে আর আমাদের তাতে গা ভাসিয়ে দিতে হয়। এই গল্পটা কিছুটা সেরকমই । বইটা পড়ে উপলদ্ধি করতে পারলাম যে নিজের ভালোবাসার মানুষকে কখনো ইগনোর করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় না । সেটা কখনো না কখনো আপনি উপলদ্ধি করতে পারবেন । বইটি নিয়ে রয়ে যাবে অনেক প্রশ্ন, হয়তো লেখিকা তার উত্তর পরবর্তী কোনো বইয়ে দেবেন। সব মিলিয়ে বলতে হয় আমার বইটি ভালো লেগেছে।

choity afroza
choity afroza ভেরিফাইড
24 Feb 2024

সুন্দর একটা ব‌ই পড়ে শেষ করলাম। ব‌ইটা মুলত এর নাম এবং প্রচ্ছদের জন্য সংগ্রহ করি। তবে ব‌ইটা পড়েও অনেক উপভোগ করেছি। ব‌ইয়ের প্রোডাকশন সুন্দর হয়েছে।

Mohinuddin
Mohinuddin ভেরিফাইড
14 Feb 2024

উপন্যাসটি অসাধারণ। ভালো সময় কেটেছে। অসংখ্য ধন্যবাদ লেখক। ধন্যবাদ রকমারিকে, এতো দ্রুত পৌছে দেয়ার জন্য।

K M Abrar
K M Abrar ভেরিফাইড
13 Feb 2024

বইটা সংগ্রহ করেছি, ভালো লেগেছে। লেখিকার লেখনী চমৎকার। তার বাকি বইগুলোও পড়ার ইচ্ছা আছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)