

Buy তিনশ পয়ষট্টি দিন Online in Bangladesh
লেখক: নজরুল ইসলাম (রাসেল)
- Author: নজরুল ইসলাম (রাসেল)
- Publisher: ঝালকাঠি পাবলিকেশন্স
- Isbn: 9789849528258
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
তরু পল্লবে আচ্ছাদিত সবুজের শ্যামলীমায় অবারিত মাঠ, সুনীল গগণতলে পাখির কুজনে ঝংকৃত বাতাস আর দিবা-রাত্রির সূর্য-চন্দ্রের আলো-আঁধারীর খেলায় অপরূপা সাজে থাকা গ্রামের নাম কলসকাঠি এখানে দিগন্তবিস্তৃত ফসলের মাঠ, ধান-কাউনের হাতছানি, নিঝুম দুপুরে বটের ছায়ায় রাখালের বাঁশি উদাস করে আবেগীপ্রাণ। দিঘী-ডোবা, বিল-ঝিল- সব মিলে এক অপূর্ব সৌন্দর্যের সঞ্চয় এখানে! গ্রামে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে। এমনি একটি গ্রামেও লেগে ছিল করোনাকালীন ঘটনা-অঘটন। সেখানে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি তার পিতা মাতার আকুতি কিংবা সেবা, সামাজিক টানাপোড়েন এবং দুটি সম বয়সী মানব-মানবীর কাছে আসা, দ্বন্দ, অপারগতা আর রাগ অনুরাগের বিন্যাস রয়েছে তিনশ পয়ষট্টি দিনে। করোনা কোন কিছুকেই সুস্থ থাকতে দেয়নি। মানুষতো তাও জয় করেই চলেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই বইটিতে করোনা কালীন সময়ের বিভিন্ন চিত্র উঠেছে বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে
খুবই যুগ উপযোগী বই এটি বর্তমান সময়ের জন্য।
করোনা মহামারী চলাকালীন স্বাস্থ্যবিধি নিয়ে লেখা নজরুল ইসলাম স্যারের বইটি যেমন উপকারী তেমনই প্রয়োজনীয়। বইটি পড়ে বেশ ভালো লেগেছে। সবাই যদি স্যারের দৃষ্টিতে দেশটিকে দেখতো তাহলে আমাদের দেশ আরো বেশি উন্নত হতো।
ডা. নজরুল ইসলাম উপন্যাসে পারিবারিক মায়া-মমতার বন্ধনের গুরুত্ব পারস্পরিক সহমর্মিতার আশ্বাস কি করে একজন বাক্প্রতিবন্ধী মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে তার প্রকাশ ঘটিয়েছেন অসামান্য মানবিক অনুভবে।
তিনশ পয়ষট্টি দিন সমকালীন উপন্যাস এর মধ্যে ভালো একটি বই। এই বইটি পড়ার পর আমার অভিমত এটি। ধন্যবাদ নজরুল ইসলাম স্যারকে






















