

Buy তিন গোয়েন্দা ভলিউম -৫ Online in Bangladesh
লেখক: রকিব হাসান
- Author: রকিব হাসান
- Publisher: সেবা প্রকাশনী
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

Great Book

বইয়ের নামঃ মহাকাশে আগন্তুক কিশোর থ্রিলারঃ তিন গোয়েন্দা লেখকঃ রকিব হাসান কি. থ্রি. নংঃ ২৮ প্রকাশনীঃ সেবা 😊😊😊😊😊😊 রহস্য পছন্দ করে এমন তিনজন বন্ধুর নাম নিশ্চয় সবার জানা আছে। হ্যাঁ, ঠিক ধরেছন। আমি কিশোর, মুসা ও রবিনের কথাই বলছি। এই তিন বন্ধুকে চিনে না এমন বই পড়ুয়া খুঁজে পাওয়া কঠিন। তিনজন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা চালায়। কিশোর পাশার চাচার স্যালভিজ ইয়ার্ডে লোহা লক্করের জঞ্জালের নিচে পুরোনো এক মোবাইল হোম- ই হচ্ছে তিন গোয়েন্দার হেডকোয়ার্টার। রাশেদ পাশা হলেন কিশোর পাশার চাচা। রাশেদ পাশার কাছে পুরনো মেশিন, চেয়ার, স্টোব সহ বিভিন্ন ধরনের আরো জিনিস কিনতে এসেছেন মিস্টার এন্ড মিসেস কুপার। বিরাট ধনী এক লোক। এক কথায় বলা যায়, টাকার কুমির। তিনি একের পর এক ব্যবসা ধরেন। লস করলে আবার নতুন ব্যবসায়। এখন আছেন স্যান লুই অবিসপোতে। এখনানে তার একটি র্যাঞ্চো আছে। নাম ' র্যাঞ্চো কুপার'। মিস্টার কুপারের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো - তিনি বিশ্বাস করেন একদিন পৃথিবীতে টাকার কোনো মূল্য থাকবে না। থাকবে জমি আর স্বর্ণের মূল্য। এদিকে মিসেস কুপারের ধারণা, একদিন ধ্বংশ হয়ে যাবে এই পৃথিবী। ওমেগা নামক গ্রহ থেকে পৃথিবীর উপর নজর রাখছে অতিবুদ্ধিমান প্রাণীরা। যারা কিনা পৃথিবীর মানুষকে রক্ষা করতে তারা স্পেসশীপ নিয়ে নেমে আসবে। ঠিক তেমনি, একদিন সত্যি সত্যি র্যাঞ্চে নেমে এলো বিপদ। বিপদ থেকে বাঁচাতে এগিয়ে এলো তিন গোয়েন্দা। তিন গোয়েন্দা কী পারবে মিস্টার কুপারের র্যাঞ্চো উদ্ধার করতে??























