

Buy দ্য স্পাই Online in Bangladesh
লেখক: Paulo Coelho
- Author: পাওলো কোয়েলহো
- Publisher: আদী প্রকাশন
- Isbn: 9789849243922
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"দ্য স্পাই" বইয়ের পিছনের কভারের লেখা:নিঃস্ব অবস্থায় প্যারিসে পৌঁছেছিল মাতা হারি। কিন্তু কয়েক মাসের ভেতর, হয়ে উঠেছিল শহরের সবচেয়ে আলােচিত নারীদের একজন। নৃত্যশৈলীর জাদুময়তায় জয় করে নিয়েছিল আপামর দর্শক-শ্রোতার মন; আবার বারবনিতা রূপে বশ করে। নিয়েছিল সমাজের সবচাইতে ক্ষমতাধর বিত্তশালীদের হৃদয়। যুদ্ধ-বিধ্বস্ত দেশে চারদিকে চাপা আতঙ্ক বিরাজমান। এমন এক সময়ে মাতা হারির জাঁকজমকপূর্ণ জীবন সবার চোখে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। ১৯১৭ সালে, গুপ্তচরবৃত্তির অভিযােগে নিজের হােটেল রুম থেকে গ্রেফতার করা হয় তাকে। বাস্তবের আলােকে, উত্থান পতনে ভরা মাতা হারির বৈচিত্রময় জীবনের গল্পটাই ‘দ্য স্পাই’ এর মূল প্রতিপাদ্য। তার বিরুদ্ধে দাঁড় করানাে অভিযােগগুলাে আদৌ কতটুকু সত্যি ছিল? নাকি শুধুমাত্র স্বাধীনচেতা, উচ্চাভিলাষী হবার অপরাধেই পুরুষতন্ত্রের যূপকাষ্ঠে জীবন বিসর্জন দিতে হয়েছিল মাতা হারিকে?
রিভিউ ও রেটিং (Review & Rating)
good
বইটা পড়ে খুব ভাল লাগলো । পাউলো কোয়েলহো অনুবাদ বরাবরই ভাল লাগে ।

হল্যান্ডের অসম্ভব সুন্দরী এক নারী নাম মার্গারিটা। ছোটবেলায় স্কুল জীবনে যিনি ধর্ষিত হয়েছেন হেডমাস্টারের কাছে। এরপর বিয়ে হল ইন্দোনেশিয়ান এক আর্মির কাছে সেখানেও নির্যাতনের স্বীকার হতে হল মার্গারিটাকে। এরপর কোন এক ঘটনায় জীবন বদলে গেল তার নিজেকে মুক্ত করার পেছনে যাত্রা শুরু করার সূত্র ধরেই পৌছে গেলেন ফ্রান্সে। পরিনত হলেন নর্তকী এক পতিতা রুপে এবং নিজের নামকরন নিজেই করলেন নতুন করে। মারিগারিটা পরিনত হলেন মাতাহারি রুপে। কিন্তু মেয়েদের এত খ্যাতি এবং স্বাধীনতা যে মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায় তা হয়ত মাতা বারি জানতেন না। এই নিয়মটি এই যুগেও ধারাবাহিকভাবেই চলে আসছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে চারদিকে এক আতঙ্ক ছড়িয়ে পরেছিল ঐ সময়ে। এমনি এক সময়ে তার এত জাঁকজমকপূর্ণ জীবন তখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরেছিল এবং এরই সূত্র ধরে অনেকেই তাকে সন্দ্হের চোখে দেখা শুরু করে। এরপর তাকে দ্বিপাক্ষিক গুপ্তচরের অভিযোগে গ্রেফতার করা হয় ফ্রান্সে। পাওলো কোয়েলহোর অন্যান্য বইগুলোর মত এই বইটিও অনেক শিক্ষামূলক এবং অন্যরকম ভাল লাগলো।

দ্য স্পাই- পাওলো কোয়েলহো ইতিহাসকে অত্যন্ত সুনিপুন ভাবে গল্পকারে আমাদের মধ্যে প্রকাশ করেছেন। একজন নারীর সংগ্রামময় জীবন, ঘাত, প্রতিঘাতকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করার গল্প। তার ব্যক্তিত্ব, সমাজের উচু শ্রেণীর মানুষেদের সাথে নিজেকে মানিয়ে নেয়া। নিঃস্ব অবস্থা থেকে নিয়ে গেছে নিজেকে সকলের সমালোচনার পাত্রে। মাতা হারি পুরুষতান্ত্রিক সমাজের একজন বলি মাত্র, যা সাধারণ প্রাগৈতিহাসিক কাল থেকে চলে এসেছে। গুপ্তচর বৃত্তির কারণে তাকে গ্রেফতার করা হয়। তার বৈচিত্র্যময় জীবন কাহিনী লেখক অত্যন্ত সুনিপূণভাবে ব্যক্ত করেছেন। যারা রহস্যময় ইতিহাস জানতে আগ্রহী, তাদের জন্য একটি ভাল বই।
প্যারিসে আসার পর মাতা হারি ছিল কপর্দকশূন্য এক নারী। কিন্তু, অল্প সময়ের মধ্যেই সে পরিণত হয়েছিল শহরের সবচেয়ে বড় নারী তারকাতে। নাচিয়ে হিসেবে দর্শকদের চমৎকৃত ও মুগ্ধ করেছিল সে; রাজগনিকা হিসেবে বিমোহিত করেছিল যুগের সবচেয়ে ধনী আর ক্ষমতাবান লোকদের। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মানসিক বৈকল্য সৃষ্টিকারী সেই সময়ে, মাতা হারির জীবনপদ্ধতি তাকে সন্দেহের তালিকায় ফেলে দিয়েছিল। ১৯১৭ সালে শ্যাম্প-এলিজির হোটেল কক্ষ থেকে তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। তারপর, প্রহসনের বিচারের মুখোমুখি হয়ে তাকে বরণ করতে হয় দূর্ভাগ্যজনক পরিণতি। সেই করুণ কাহিনীটি এই উপন্যাসে মাতা হারির নিজ হাতে লেখ শেষ চিঠিতে উঠে এসেছে। দ্য স্পাই আসলে এমন এক নারীর অবিস্মরণীয় কাহিনী, যে কিনা প্রচলিত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর দুঃসাহস দেখিয়েছিল আর এর মূল্যও যাকে দিতে হয়েছিল চরমভাবে। সবাইকে বইটি পড়ার সাদর আমন্ত্রণ রইল।





















