

Buy দ্য আর্ট অব সেলিং অনলাইন Online in Bangladesh
লেখক: ফিফি নোকো
- Author: ফিফি নোকো
- Publisher: চর্চা গ্রন্থ প্রকাশ
- Isbn: 9789849268666
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
আপনার পণ্য যাই হোক না কেন অনলাইনে বিক্রির প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, কিভাবে নিজেকে একজন উদ্যেক্তা হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সে সম্পর্কে ধারনা পাবেন। অনলাইন ব্যবসায় গতানুগতিক ব্যবসার মত নির্দিষ্ট কোনো সীমারেখা বা জায়গা নেই। ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যে কেউ যে কোন প্রান্তে বসে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে। সোশ্যাল মিডিয়া এখন এতটাই সহজলভ্য যে সহজে যে কোন তথ্য সংগ্রহ করা যায়। যা অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। খুব সহজেই আপনি আপনার টার্গেটকৃত কাস্টমারকে খুঁজে পাবেন। এবং তাদের কাছে আপনার পণ্যের প্রচার ও মার্কেটিং করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলেই, আপনার পণ্যটি নিদৃষ্ট ক্রেতার সামনে উপস্থাপন করতে পারবেন। আবার ঠিক একইভাবে ক্রেতারাও ইচ্ছে করলেই কোনো বিক্রেতাকে সহজেই খুঁজে নিতে পারবে। ফলে অনলাইন ব্যবসায় তথ্যের এই আদান-প্রদানের মাধ্যমে ক্রেতা বা বিক্রেতাকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তাই বর্তমান সময়ে অনলাইন ব্যবসাকে অন্যতম সেরা এক ব্যবসায়িক বাজার হিসেবে মূল্যায়ন করা হয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনলাইন ব্যবসায় গতানুগতিক ব্যবসার মত নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যে কেউ যে কোন প্রান্তে বসে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে। পণ্য কেনা বেচা করতে পারে।এই ধরনের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হলো পণ্যের বিজ্ঞাপন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম এমনকি ইউটিউবেও আজকাল খুব কম খরচে বিজ্ঞাপন দেওয়া যায়। এতে করে পণ্য বিপণনে যেমন কম খরচ পরে তেমনি আরও অধিক গ্রাহককে আকৃষ্ট করা সম্ভব হয়।আর এ সুযোগে অনেক নামি-দামী কোম্পানি অনলাইন ব্রেন্ডিংয়ে এগিয়ে আসছে। ব্যবসা করার এত সহজ মাধ্যম এর আগে কখনো আবিষ্কৃত হয় নি। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আজকাল মানুষের সব থেকে বেশী বিচরণ তাই মানুষ সহজেই কাস্টমার খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে।তাছাড়া অনলাইনে ব্যবসায় নির্দিষ্ট কোন জায়গার প্রয়োজন নেই।এটি এখন বিশ্বব্যাপী বিস্তার করছে। অর্থাৎ এটি সব সময় সব জায়গায় সহজলভ্য।কেবল মোবাইলে বা ল্যাপটপে বা অন্য কোন ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলেই হল। যেকোনো জায়গায় বসে পন্য কেনা বেচা করা যায়। চাইলে আপনিও ঘরে বসে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন পন্য বা সেবা পেতে পারেন।এসব সুবিধার কারণেই ই-কমার্স ব্যবসায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।























