স্মার্ট মার্কেটিং
বই কালেকশন

Buy স্মার্ট মার্কেটিং Online in Bangladesh

লেখক: মার্ক অনুপম মল্লিক

4.89
(157 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মার্ক অনুপম মল্লিক
  • Publisher: অদম্য প্রকাশ
  • Isbn: 9789849835639
  • Number Of Pages: 286
  • Language: বাংলা
  • Edition: 1st Published, January 2024
৳ 529৳ 59912% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

স্মার্ট মার্কেটিং - যুগপোযোগী, ভিন্নধর্মী, নতুন এক মার্কেটিং এপ্রোচ!আমাদের পুরো বিশ্বটা এখন এক প্যারাডাইম শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রেডিশনাল মার্কেটিং, কনভেনশনাল ডিজিটাল মার্কেটিং আলাদাভাবে এখন আর ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.89
(157 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md sala uddin
Md sala uddin ভেরিফাইড
08 Jul 2025

স্মার্ট মার্কেটিং বইটি মূলত যে কোনো উদ্যোক্তা, মার্কেটার বা বিজনেস পার্সনের জন্য এক অনন্য গাইড। এখানে স্মার্ট মার্কেটিং-এর আধুনিক কৌশলগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে — যেমন সিক্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি, ফেসবুক মার্কেটিং মাস্টারি, কাস্টমার অটোমেশন, ফানেল ব্লুপ্রিন্ট ইত্যাদি। লেখক মার্ক অনুপম মল্লিক সহজ ভাষায় জটিল মার্কেটিং থিওরি আর প্র্যাকটিক্যাল টিপস এক সাথে গুছিয়ে দিয়েছেন। বইটির বিশেষত্ব হলো — এটি শুধু থিওরি নয়, একদম হাতে-কলমে শেখার মতো। ফলে নতুন উদ্যোক্তারা সহজেই বুঝতে পারবেন কীভাবে ডিজিটাল মার্কেটিং থেকে সর্বোচ্চ ফল পাওয়া যায়।

Farid Ahmed
Farid Ahmed ভেরিফাইড
25 Jul 2024

আসসালামু আলাইকুম প্রিয় অনুপম ভাইয়া, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন ইন্টারনেট চালু হবে এবং চালু হবার সাথে সাথে আমি এই বইটার কে নিয়ে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব রকমারিতে। আমি মূলত মার্কেটিং ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড বই নিয়ে পড়াশোনা করতে খুব বেশি পছন্দ করি। বলে রাখা ভালো আমি সরকারি তিতুমীর কলেজ থেকে এ বছর মার্কেটিং বিভাগ থেকে অনার্স পাশ করেছি। পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং লার্নার এবং টুকটাক ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছি। আমি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার বেশ কিছুদিন আগে আপনার লেখা বই স্মার্ট মার্কেটিং বইটি কিনেছিলাম। কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য বইটি পড়া হচ্ছিল না এছাড়া আমার বাসায় যতগুলো বই রয়েছে সেগুলো আমার পড়া হয়ে গিয়েছিল। তোর যেদিন থেকে ইন্টারনেট বন্ধ হয়ে গেল সেদিন ভাবছিলাম কি করতে পারি তখন মাথায় এলো আমার কাছে তো স্মার্ট মার্কেটিং বইটি রয়েছে। ১৮ তারিখ থেকে আমি বইটি পড়া শুরু করলাম। বাংলাদেশের যতগুলো মার্কেটিং রিলেটেড বই রয়েছে আমার সবগুলোই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। সকল রাইটারদের প্রতি সকল প্রফেশনালদের প্রতি আমার সব সময় ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে এবং থাকবে। কিন্তু একদম মন থেকে বলছি বিশ্বাস করুন আপনার লেখা স্মার্ট মার্কেটিং বইটা যেন আমার মন জয় করে নিয়েছে। এত সুন্দর এবং সাবলীল ভাষায় বইটি লেখা যে একজন নন মার্কেট আর সহজেই বইটি দেখে এবং পড়ে মার্কেটিং এর সকল কনসেপ্ট তার ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন এই বইটি পড়া শুরু করেছি তখন থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে এটার সূচিপত্র থেকে যে এই পুরো বইটাই হচ্ছে একটা ফানেলিং। স্মার্ট মার্কেটিং এ যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রতিটি চ্যাপ্টার সাজানো হয়েছে এটা যে এতটা সুন্দর হয়েছে তা বলাই বাহুল্য। কেন না এর মাধ্যমে সহজেই পুরো মার্কেটিং সিস্টেমটা ক্যাপচার করা সম্ভব হয়েছে ট্রেডিশনাল থেকে ডিজিটাল পুরো মার্কেটিং। আপনার বইয়ের শুরু এক নতুন মার্কেটিং এর যুগের সূচনা এইখান থেকে পুরো অংশটার পড়ে এই বইয়ে কি রয়েছে এবং এই বইয়ে আপনার মোটিভ টা কি এবং এই বই থেকে আমি কিভাবে ভালো অর্জন করব তার সকল কিছু আমি এই অংশে পেয়ে গেছি। এরপর এসেছে স্মার্ট মার্কেটিং অংশ। এই অংশটা আমার কাছে খুব চমৎকার লেগেছে যেখানে কিনা Mad Men থেকে Chat GPT এর পুরো মার্কেটিং এর প্রত্যেকটা যুগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই অংশ থেকে আমি সবচেয়ে বেশি যে জিনিসটি অনুধাবন করতে সক্ষম হয়েছে সেটা হয়েছে এখন আর আমাদেরকে নরমাল মার্কেট আর হতে হবে না মানে নরমাল মার্কেটের হলে এখন আর আমাদের চলবে না বরং এখন আমাদের হতে হবে স্মার্ট মার্কেটের আর স্মার্ট মার্কেটিং মাইন্ড সেট এই অধ্যায়টা খুব সুন্দর এই দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই স্মার্ট মার্কেটিং পার্টের মধ্যে পানেল ভিশন এবং টানেল মিশনের কনসেপ্টটা আমার কাছে আরো চমৎকার লেগেছে। কেননা এই দুটো যদি আমরা সমন্বয় করে আমাদের যে প্রতিষ্ঠান বা আমাদের যে ব্যবসা গুলো রয়েছে সেগুলোতে যদি এপ্লাই করতে পারি তাহলে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব। এরপর সেই কাঙ্ক্ষিত স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে এই বইয়ের মূল USP. কেননা এই ফ্রেম ওয়ার্কের শুরুতে আপনি বলেছিলেন আপনি বিগত কয়েক বছরে আপনার সকল ধরনের ক্লায়েন্টদেরকে আপনি যে সার্ভিস প্রদান করেছেন তা এই স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রদান করেছে। আমি যখন এই বইয়ের গভীরভাবে ঢোকা শুরু করেছি তখন থেকেই আমি এই স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক নিয়ে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে এবং আরেকটু গভীরভাবে দেখতে শুরু করেছি যে এর মধ্যে কি রয়েছে। এবার শুরু হলো স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক নিয়ে আপনার একে একে জার্নিতে প্রবেশ যার শুরুটা ছিল স্মার্ট কাস্টমারকে বুঝুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বর্তমান যুগ আমরা যেমন স্মার্ট আমাদের কাস্টমাররাও স্মার্ট এটা আমরা অনেক সময় ভুলে যাই দেখুন আমি নিজেও যখন কোন কিছু কেনার চিন্তা করি তখন কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে তারপরেই কিনে কিন্তু আমরা যখন আবার মার্কেটিং করি তখন কিন্তু কাস্টমার দেখে স্মার্ট হিসেবে কাউন্ট করি না কিন্তু যখন আমাদের মার্কেটিং প্ল্যান সাজাতে হবে তখন আমাদের কাস্টমার কেউ স্মার্ট হিসেবে মনে করে মার্কেটিং প্ল্যান সাজাতে হবে যেটা কিনা আপনার এই অধ্যায়ে পেয়েছি। আর এই অধ্যায়ের অন্যতম সবচেয়ে আর এই অধ্যায়ের অন্যতম সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে বিকাশ এবং নগদ এর কেস স্টাডি এবং গ্রামীণফোনের কাস্টমার এর মন যেটা কেসি স্টাডি দুটো। এছাড়াও কম্পিটিটার প্রোডাক্ট এনালাইসিস করে যেভাবে মার্কেটডমিনেট করা যায় সেটা নিয়েও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই অধ্যায়টিতে যা প্রথম থেকেই মূলত স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের চ্যাপ্টারকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এরপর এসেছে যে অধ্যায় সেটা হচ্ছে একটি অপ্রতিরোধ্য অফার তৈরি করুন। এই অধ্যায়ের শুরুটা আপনি যে গল্প দিয়ে শুরু করেছেন যে পিস্তল দিয়ে বন্ধুর ঠেকিয়ে জনিকে ছাড়ের সার্টিফিকেট নিয়ে এসেছেন সেটা এই অফার তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ সেটা এক বাক্যে বুঝিয়ে দেয়া হয়েছে। আসলে অফার অফার অফার এটা অনেক শুনেছি অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করেছে কিন্তু আপনি বয়ে যেভাবে ব্যাখ্যা করেছেন আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই কারণে কারণ আপনি ভ্যালু বনাম প্রাইস এবং অফার এই অধ্যায়টিতে এগুলো এমন ভাবে বর্ণনা করেছেন যে খুব ইজিলি যে কেউ কাজ করতে পারবে আমার অফারটা মূলত কি হতে হবে এবং আমার অফার কিভাবে তৈরি করা উচিত। এছাড়াও এই অধ্যায়ের অপ্রতিরোধ্য অপরের গোপন ফর্মুলা এবং সিক্রেট সস এটা অবশ্যই এই অধ্যায়টিকে অন্যতম এক গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে গিয়েছে। আর সব শেষে amazon প্রাইম অফার যেভাবে amazon কে প্রতিরোদ্ধ করে তোলো এই কেস স্টাডি খুব সুন্দর ভাবে এই অধ্যায়টা শেষ করেছে। এরপর এসেছে ওমনি চ্যানেল স্টার্টেজের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছানোর অধ্যায়টি। আসলে এই পুরো অধ্যায়টা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমান যুগে কাস্টমারের অ্যাটেনশন পেতে গেলে কাস্টমার যেখানে রয়েছে আমাকে সেখানে গিয়ে বড়শি ফেলে বসে থাকতে হবে। এখন আমি পছন্দ করি ফেসবুক কিন্তু আমার ক্লায়েন্ট রয়েছে টিকটকে কিন্তু আমি tiktok এ যাচ্ছি না সে ক্ষেত্রে কিন্তু আমার ক্লাইন্ট অথবা কাস্টমার এরা সব কিন্তু মিস চলে যাচ্ছে। অমনি চ্যানেল স্ট্রাটেজি এই অধ্যায়ের ভেতর AR, VR, Metaverse Marketing, Influencer Marketing এই সকল টার্ম কে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এইগুলো ভবিষ্যৎ মার্কেটিং এ কেমন প্রভাব ফেলবে তা এই অধ্যায় খুব সুন্দর করে আপনি ফুটিয়ে তুলেছেন তা বলাই বাহুল্য। এছাড়াও এই অধ্যায় শেষে বিকাশ এবং নগদ আমাদের নিজস্ব ব্রেন ওয়াক্ত এখানে এ দুটো ব্র্যান্ড একে অপরের সাথে কিভাবে ফাইট করছে সেটা এই কেস স্টাডির মধ্যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে কোন ব্যক্তি মার্কেটিং সেক্টরে থাকুক বা না থাকুক সে সহজেই বুঝতে পারবে এবং এইখানে আমরা এ দুটো ব্র্যান্ডের কেস স্টোরিগুলোতে কোন কোন ভুল করি সেগুলো সহজে বুঝে ফেলতে পারব। এরপরে যে অধ্যায়টা এসেছে স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক এর সেটা হচ্ছে স্টোরি ড্রিভেন মার্কেটিংকে আলিঙ্গন করুন। আমার কাছে মনে হয়েছে যে এই বইয়ের অন্যতম একটা সেরা চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটি। কেননা পুরো মার্কেটিং এর মূল সিক্রেট রয়েছে এই অধ্যায়ের ভেতর। শুরুটা হয়েছে দ্য কিউইরিয়াস স্টোরি অফ কোকাকোলা এন্ড সান্তা ক্লজ এটা দিয়ে। এরপর এসেছে স্টোরি ড্রিভেন মার্কেটিং এর স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কপিরাইটিং নিয়ে আপনার বইয়ের ইন ডিটেইলস আলোচনা। আমার মনে হয় না কপিরাইটিং নিয়ে এত সুন্দর করে আলোচনা বাংলাদেশের আর কোন বইয়ে কেউ করেছে কিনা। কেন না কপিরাইটিং নিয়ে বাংলাদেশে একটা হয়তো বা দুইটা বই আছে কিন্তু সেগুলো খুব বেসিক লেভেলের কিন্তু আপনি আপনার বইয়ে শুরুটা অগিলভির যে At 60 Miles an Hour এটার মাধ্যমে করেছেন যেটা দিয়ে কপিরাইটিং কতটা গুরুত্বপূর্ণ সেটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আর সেই সাথে সাথে কপিরাইটিং এর মাধ্যমে বর্তমান যুগে মার্কেটিং এ কিভাবে এফেক্ট ফেলা যায় সেটা খুব সুন্দরভাবে এই বইয়ের ভেতর ফুটে উঠেছে। আপনার লেখার মাধ্যমে একটা জিনিস তো খুব সুন্দর ভাবে ক্লিয়ার হয়েছে যে কপিরাইটিং আজ থেকে ১০০ বছর আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে। এটা এমন একটা জিনিস যা কিনা পুরো গেম চেঞ্জ করে দিতে পারে নিমিষেই যেমনটা ডেভিড অগিলভি Rolls & Royce এর জন্য করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই কপি রাইটিং নিয়ে বাংলাদেশে ইন ডিটেইল গাইডলাইন খুব কম রয়েছে। তবে বাংলাদেশে আমি S M Aqib Murshed ভাইয়ের কপিরাইটিং কোর্স করেছি বাংলাদেশে যদি একটা কোয়ালিটি ফুল কোর্স থাকে কপিরাইটিং এর উপর তাহলে এটাই রয়েছে। আর আছে কিনা সেটা হয়তো আমি জানিনা আমার জানা নেই আপনার কাছে জানা থাকলে আপনি ভবিষ্যতে জানাতে পারেন। এর পরের চ্যাপ্টার যেটা নাম হচ্ছে Smartech এর সদ্ব্যবহার করুন। এই চ্যাপ্টারের কথা আর নতুন করে বলার কিছু নেই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মার্কেটিং করতে গেলে এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা লিখেছে সেটা হচ্ছে আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এই চ্যাপ্টারটি এবং Be a Power ChatGPter এটা। এবং আপনি এই বইয়ের ভেতর এবং এই অধ্যায়ের ভেতর কিভাবে চ্যাট জিপিটি কে খুব সুন্দর করে আমরা ব্যবহার করতে পারি এবং এটা থেকে আমরা বেস্ট রেজাল্ট বের করে আনতে পারি সেটা এই অধ্যায়ের ভেতর আপনি ফুটিয়ে তুলেছেন। আমরা অনেকেই হয়তো এই চ্যাট জিপিটি ব্যবহার করি কিন্তু এটা থেকে বেস্ট আউটপুট বের করে আনতে পারি না কারণ আমরা এটা সুন্দর এবং সঠিক ব্যবহার জানি না আপনার বইটির ভেতর আপনি এটা সঠিক ব্যবহার দেখিয়ে দিয়েছেন। এরপরে এই বইয়ের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করুন। এই চ্যাপ্টারটার ভেতরে প্রথমত ফানি লিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যেমন আপনি আলোচনা করেছেন তেমনি করে AIDA এর চেয়ে Hourglass ⌛ ⏳ Funneling কেন ভালো এবং এটা কিভাবে বিজনেস গ্রোথের জন্য ব্যবহার করা যায় সেটা নিয়ে আপনি ইন ডিটেইলস আলোচনা করেছেন। আসলে বাংলাদেশে ফানি লিঙ্ক নিয়ে যখনই কেউ আলোচনা করে তখন সবাই AIDA নিয়েই আলোচনা করে বেশি কিন্তু মাঝখানে যে এই এত সুন্দর একটা ফাইনালিং রয়েছে যেটা নিয়ে কেউ কথা বলে না আপনার বইটি না পড়লে হয়তো আমি এত সুন্দর ফানেলিং থেকে বঞ্চিত হতাম। কেননা অন্যান্য যত ফানেল রয়েছে সেখানে পারচেজের পরে আর কোন কিছু করা হয় না কিন্তু এই ফানেলটি মানে আপনার দেখানো ফাইনাল টিতে একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য পুরো একটা সিস্টেমেটিক ফানেল। আর এই অধ্যায়ের শেষে ডিভিডি রেন্টাল থেকে গ্লোবাল স্টিমিং যায়েন নেটফ্লিক্সের আওয়ারগ্লাস পানেল জার্নির মাধ্যমে আপনি খুব সুন্দর করে এই ফানেলটি ব্যাখ্যা করে দিয়েছেন একটা কেস স্টাডির মাধ্যমে। আর এই ফ্রেমওয়ার্কের সর্বশেষ সর্বোচ্চ গ্রোথের জন্য অপটিমাইজ করুন এখানে আপনি দুটো অধ্যায় দিয়েছেন ছোট্ট কিছু স্টাডি করে যেটা কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা নিয়ে আপনি আলোচনা করেছেন অর্থাৎ শুধুমাত্র একটা আইডিয়া নিয়েছি বলে ওটা নিয়ে যে থাকবো সেটা না করে বরং সেই আইডিয়া থেকে আরো চাইলে অপটিমাইজ করা যায় এবং একটা কাজ না করলে আরেকটা মুভন করতে হবে সেটা আপনার এই অধ্যায় থেকে জানতে পেরেছি। আর সর্বশেষ স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের সামারি একবার করে দিয়েছেন এবং স্মার্ট মার্কেটিং এর নেতৃত্ব দেয়ার জন্য আপনার পক্ষ থেকে ছোট্ট করে গাইডলাইন শেয়ার করেছেন যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। ১৮ তারিখ সন্ধ্যা সাতটায় ইন্টারনেট আমার এখান থেকে চলে আর আমি রাত 9 টা থেকে এই বইটি পড়া শুরু করি। এবং গতকাল পর্যন্ত একটানা শুধু আপনার এই বইটি পড়ে গিয়েছি। এখন পর্যন্ত দুইবার আপনার এই বইটি পড়েছি আমি। এবং পড়া শেষ করে এই পুরো রিভিউটি আমি তৈরি করেছি এবং আমি চিন্তা করেছি ইন্টারনেট আসাম মাত্রই আমি এটা রকমারি এবং আপনার ইমেইলে আমি পাঠিয়ে দেব। আসলে আমার মনে পড়ে না আমি লাস্ট কবে কোন বই পড়ে এত বড় করে এত সুন্দর করে রিভিউ লিখে দিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার এই বইটি পড়ার পর আপনার জন্য যদি একটু রিভিউ না লিখি তাহলে এটা বেইনসাফি হয়ে যায়। আমার কাছে এই বইটা হচ্ছে The Most Powerful Marketing Book in Bangladesh. আপনার বই নেই এমন কিছু নেই আপনার বইয়ে আপনি এত সুন্দর করে মার্কেটিং বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন যে মার্কেটিং সেক্টরের না থেকেও একজন মানুষ সহজেই সকল বিষয় বুঝে ফেলতে পারবেন। আমি যেহেতু নবম শ্রেণি থেকে বিজনেস স্টাডির একজন স্টুডেন্ট এবং আমার অনার্স সম্পূর্ণ হয়েছে মার্কেটিং বিভাগ থেকে। সেহেতু আমি বলতে পারি যে এই যে আপনারা যারা এইসব বই লেখেন মার্কেটিং রেটেড এইরকম স্টাডি গুলো আমাদের অনার্স লেভেলের বই এ অনুপস্থিত। আপনার বইটাকে আমি নতুন দিনের মার্কেটিং এর জন্য বাংলাদেশী ভবিষ্যৎ মার্কেট দের জন্য এবং মার্কেটিং স্টুডেন্টদের জন্য Goldmine হিসেবে আখ্যায়িত করলাম। এই যে এত বড় রিভিউ লিখলাম আমি সত্যি করে বলছি একটা কথাও আমি বানিয়ে লিখি নি বা আমি আপনার মন জয় করার জন্য লিখিনি বরং আমার মন থেকে এই কথাগুলো এসেছে এবং আমি চেয়েছি এই কথাগুলো আপনাকে জানাতে আমার মনে হয়েছে এই কথাগুলো যদি আমি আপনাকে জানাই তাহলে ভবিষ্যতে আপনি আমাদের জন্য আরো ভালো কিছু লিখবেন এবং আরো ভালো কিছু আনবেন। এই বইটা পড়ার পর ভাবলাম সরাসরি আপনাকে ইমেইল করে আমার লেখাগুলো পাঠিয়ে দিই। সবশেষে এইটুকু বলতে চাই অনেক ভালোবাসা নিবেন ভাই। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। এবং সম্ভব হলে আপনি নিয়মিত বই লিখে যান এবং আমাদের জন্য ভালো কিছু করতে থাকুন।

Morshedul Islam
Morshedul Islam ভেরিফাইড
19 Apr 2024

"Smart Marketing" by Mark Anupam Mallick is a comprehensive guide that delves deep into the art and science of developing strategic marketing plans. His expertise shines through as he navigates readers through the complex landscape of modern marketing, offering practical insights and actionable strategies to help businesses thrive in today's competitive market. Overall, "Smart Marketing" is a must-read for anyone looking to elevate their marketing game. Mark Anupam Mallick's expertise, coupled with his knack for simplifying complex concepts, makes this book an invaluable resource for marketers of all levels. Whether you're a seasoned professional or a budding entrepreneur, "Smart Marketing" provides the tools and insights needed to develop and execute effective marketing strategies in today's dynamic business environment. Best book for strategy focused Digital Marketing. #HighlyRecommended

Md Marzan
Md Marzan ভেরিফাইড
29 Feb 2024

আমার মতে একজন লেখক তখনি লেখক হিসেবে সফল হয় যখন তার লেখা কোনো বই পড়ে পাঠক বইয়ের পাতায় নিজেকে খুঁজে পায়। আর বইটা যদি হয় ক্যারিয়ার/সেল্ফ ডেভেলপমেন্ট এর তখন পাঠকের দক্ষতা বৃদ্ধির মধ্যেই লেখকের সাফল্য। আর অনুপম ভাই এখানেই স্বার্থক। আমাদের বাংলা ভাষায় যেখানে অ্যাডভান্সড মার্কেটিং শেখার বা মার্কেটিং সম্পর্কে জানার জন্য প্রয়োজনীয় রিসোর্স নেই বললেই চলে সেখানে স্মার্ট মার্কেটিং বইটি হতে পারে মার্কেটারদের জন্য চমৎকার একটা রিসোর্স। বর্তমান দুনিয়ায় শুধুমাত্র ট্র‍্যাডিশনাল মার্কেটিং করলেই হবেনা, কিংবা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করলেই চলবেনা। বর্তমানে চাই স্মার্ট মার্কেটিং। টুলস নির্ভর মার্কেটিং এর উপর ডিপেন্ড না করে স্মার্ট মার্কেটিং শেখার যাত্রা শুরু করতে পারেন এই বইটি দিয়ে। মার্কেটিংয়ের টিপস এন্ড ট্রিক্সের পাশাপাশি ছোট ছোট কেস স্টাডিগুলো বইয়ের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে যা লার্নারের অভিজ্ঞতাকে বৃদ্ধি করে। ট্র‍্যাডিশনাল মার্কেটিং+ডিজিটাল মার্কেটিং= স্মার্ট মার্কেটিং। হ্যাপি স্মার্ট মার্কেটিং।।

Atikur Rahman
Atikur Rahman ভেরিফাইড
28 Feb 2024

“স্মার্ট” বলতে আমরা সম্পূর্ণ যুগোপযোগী বিষয়গুলো বুঝি। এই বইটিও একই ধাঁচের। ডিজিটাল মার্কেটিং এর নামে কিছু টুল শেখার বাইরে এসে মার্কেটিং-এর কোর ইলিমেন্টগুলো স্পষ্ট ভাবে তুলে ধরেছেন। গত বছর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে বিশেষ করে ChatGPT লঞ্চ করার পর থেকে পুরো পৃথিবী আমূল বদলে যাচ্ছে। এমনি মানুষের চাকরি চলে যাওয়ার নিয়ে একটা হাইপও উঠেছিল। কিন্তু মূল বিষয় হচ্ছে এআই আমাদের চাকরি কেড়ে নিতে আসেনি। এটিকে আমাদের পার্সোনাল এসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার জন্য এসেছে। মার্কেটিং এর জগতও Artificial Intelligence, AR, VR, Metaverse ইত্যাদির প্রভাবে আমূল বদলে যাচ্ছে। তাই পরিবর্তিত বিশ্বে টিকে থাকার জন্য যেই মার্কেটিং এপ্রোচ প্রয়োজন সেটিই হচ্ছে Smart Marketing. এবার লেখক সমন্ধে দুএকটা কথা না বললেই নয়। মার্ক অনুপম মল্লিক ভাইয়ের মূল ফোকাস হচ্ছে Strategy. তিনি খুবই Strategy Focused. তাই উনি উনার সব প্রোগ্রামেই টুল নিয়ে আলোচনা করার আগে পুরো মার্কেটিং কনসেপ্টটি তুলে ধরেন, ফানেল, স্ট্র্যাটেজি ইত্যাদি শিখান। কারন এগুলো জানা থাকলে টুলস হচ্ছে সেগুলো এপ্লাই করার জায়গা মাত্র। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, “স্মার্ট মার্কেটিং” বইটি ইতিমধ্যে বেস্ট সেলারের কাতারে জায়গা করে নিয়েছে। আর এর পেছনে বইয়ের বেস্ট কোয়ালিটির সাথে অনুপম ভাইয়ের দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করেছে। উনি যেভাবে আমাদের শেখান ঠিক সেগুলোই স্টেপ বাই স্টেপ এপ্লাই করেছেন। এই বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তাছাড়া তিনি যেহেতু একটু সম্পূর্ণ নতুন মার্কেটিং এপ্রোচকে ইনট্রোডিউস করাতে চাচ্ছেন তাই তিনি এরজন্য একটি ফ্রেমওয়ার্ক রেডি করেছেন। (এই ফ্রেমওয়ার্কের স্টিকার কিন্তু আমরা গিফট হিসেবে পেয়েছি) টানেল ভিশন vs ফানেল ভিশন, অপ্রতিরোধ্য অফার তৈরি করা, লোকাল-গ্লোবাল কেস স্টাডি ইত্যাদি সব মিলিয়ে একটি অসাধারন এবং ভ্যালুয়েবল বই এটি। যদি বাংলা ভাষায় কোনো মার্কেটিং এর বই পড়তে চান, তাহলে আমি একটি প্রথমে রিকমেন্ড করবো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির ই-বুক বা পিডিএফ পার্সেজ করা যাবে?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

প্রশ্ন

মোট কত পৃষ্ঠা আছে বইটিতে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮৬। ধন্যবাদ।

প্রশ্ন

বই টি কবে প্রকাশিত হয়েছে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২৪। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির ই-বুক বা পিডিএফ পার্সেজ করা যাবে?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)