

Buy ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি Online in Bangladesh
লেখক: নিজাম আকন্দ
- Author: নিজাম আকন্দ
- Publisher: স্টুডেন্ট ওয়েজ
- Isbn: 9789849526471
- Number Of Pages: 335
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি" -একটি প্রতিষ্ঠান বেঁচে থাকে তার ব্র্যান্ডের উপর। সেলস একটি সাময়িক বিষয়। আপনি যদি সফট ড্রিংকস কিনতে যান প্রথমেই টপ অফ দ্যা মাইন্ড এ চলে আসবে ‘কোকা কোলা’ ব্র্যান্ডের নাম। এরপর আসবে ‘পেপসি’ ব্র্যান্ডের নাম। আমরা ছোটবেলা থেকেই এই ব্র্যান্ডগুলোর নাম শুনে আসছি। এই ব্র্যান্ডের নাম গুলো আমাদের মনে গেঁথে গেছে। এখন সফট ড্রিংকস এর বাজারে 'মোজো’ বা ‘প্রাণ আপ’ যতই ভালো হোক আমাদের এগুলো সর্বশেষ চাহিদার কাতারে থাকে। যেখানে কোকাকোলা ও পেপসি পাওয়া যায় না সেখানে ক্ষেত্রবিশেষে আমরা এই ব্র্যান্ডগুলো কিনে থাকি ।অনেক নতুন উদ্যোক্তা বা তরুণ ব্যবসায়ীরা আসলে ব্র্যান্ডের মূল্যটা কম বুঝে। যার ফলশ্রুতিতে অনেককেই দেখি দ্রুত অনেক টাকা-পয়সা নিয়ে ব্যবসায় নামে আবার কিছুদিনের মধ্যে ব্যবসা থেকে হারিয়ে যায়। এর একটি বড় কারণ হল প্রথম থেকে সে ব্র্যান্ড গঠনে ফোকাস ছিলনা। প্রথম থেকে সে সেলস এর উপর বেশি ফোকাস হয়েছিল। একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড গ্রো করতে না পারলে কিছুদিনের মধ্যে সেলস বন্ধ হয়ে যাবে বা পড়ে যাবে। আর একবার ব্র্যান্ড গড়তে পারলে এবং তা ধরে রাখতে পারলে সারা জীবন সেলস পাওয়া যাবে। "ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি" বইটি সাজানো হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কেস স্টাডি, ব্র্যান্ডের গল্প, সেলস মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি ইত্যাদি বিষয় দিয়ে। বইটি বাংলা ভাষায় রচিত প্রথম বই যেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মার্কেটিং এর পর্যায়ক্রমিক ধাপগুলো সহজ-সরল ভাবে উপস্থাপন করা হয়েছে। এই বইটি উদ্যোক্তা, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, মার্কেটিং পেশার এবং নন মার্কেটারদের জন্য সবসময়ের গাইড হিসেবে কাজ করবে। কিভাবে একটি নতুন ব্র্যান্ড শূন্য থেকে সফল ব্র্যান্ডে পরিণত হতে পারে তার যথাযথ নির্দেশিকা রয়েছে প্রতিটি অধ্যায়ে । এছাড়া দেশি-বিদেশী সফল ব্র্যান্ড ও ব্যর্থ ব্র্যান্ডের গল্প গুলো তুলে ধরা হয়েছে যা আপনাকে ব্র্যান্ড গড়ার জন্য যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ বই

Good book
Sotti karer Review dile delete kore deya Hoy. boi kine manush dewliya hoyna kinto ei boi kine Ami protarito hoyechi.apnara ei boi kine Kew protarito hoben na.

প্রথম সূচিপত্র দেখে সোজা চলে গেলাম বইয়ের ৬৬ পৃষ্ঠায় যেটা আমার বেশি জানার দরকার ছিল। ৬৬-৭২ পৃষ্ঠা পর্যন্ত পড়ে আর ইচ্ছা করলো না পরের লিখাগুলো পড়ার। একদম-ই ভালো লাগেনি পড়তে। মনে হচ্ছে গুগল ট্রান্সলেট এর মাধ্যেমে ইংলিশ টু বাংলা করা। কেমন যেনো আগোচালো। রাইটার ঠিক ভাবে ইংলিশ বুজতে পারেনি এবং বইটিতে বক্তব্য ফুটিয়ে তুলতে ব্যার্থ হয়েছে। রাইটার এর ইউটিউব ভিডিও গুলো ও মনে হলো যেকোনো প্রতিষ্ঠান কিছু টাকা অফার করলেই সুনাম করবে। নতুনভাবে যারা বইটি কিনতে চান তাহলে অনুরোধ থাকবে বইটি না কিনার জন্য। অন্যান্যরা fake রিভিউ দিয়েছে বলে আমার ধারণা অথবা গিফট করেছে রিভিউ দেবার জন্য। গতকাল আমি "সেল মি দিস পেন" বইটি পরে শেষ করেছি ৩ দিনে। বইটি শেষ করার আগে পর্যন্ত আমি শান্তি পাচ্চিলাম না। একটা তারা কাজ করছিলো বইটি শেষ করার জন্য। যারা "সেল মি দিস পেন" বইটি পড়বে তাদের আর এই বইটি পড়তে ইচ্ছা করবে না। শুধু গুগলে নির্ভর না হয়ে বাংলা ব্যাকরণ পড়ে লাইন কিভাবে লিখতে হয় তা শিখার দরকার আগে অথবা "সেল মি দিস পেন" এই বইটি আগে কিনে পড়ার অনুরোধ রইলো। তাহলে বুজতে পারবেন, বই লিখে কিভাবে পাঠককে বইয়ের শেষ পর্যন্ত আকৃষ্ট করে ধরে রাখতে হয়।

ভালো বই বাট অজুহাতে লেখা হয়েছে । এটা আরো ভালো হতে পারত বাট উনার কন্সেপ্ট খুবই বেসিক। ভেতরে তেমন যেতে পারেন নাই। কিন্তু ফেলে দেওয়ার মত বইও নয়। উনার যে বিদ্যা সেটাই লিখেছেন। বাজারে আরো ভালো বই আছে তার মানে এই না যে এটা খারাপ। কিছু জিনিস আছে সবসময় সব কিছু জানতে হবে এমন কোন কথা নেই। অভারঅল ভালো বই যে বুঝার সে হয়ত আমার রিভিউ দেখে কিছুটা বুঝতে পারছেন।























