গ্রোথ হ্যাকিং মার্কেটিং
বই কালেকশন

Buy গ্রোথ হ্যাকিং মার্কেটিং Online in Bangladesh

লেখক: মুনির হাসান

4.27
(90 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুনির হাসান
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849266242
  • Number Of Pages: 72
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বই পরিচিতিযেকোনো নতুন উদ্যোক্তার যন্ত্রণার আরেক নাম মার্কেটিং। আমাদের দেশে এটি অনেক বড় সমস্যা। কারণ আমাদের উদ্যোক্তারা কষ্টেসৃষ্টে নিজের পণ্য বা সেবাটি কোনো রকমে তৈরি করতে পারেন। বেশির ভাগ বিনিয়োগকারীই তাকে ফিরিয়ে দেন, একটি পর্যায় পর্যন্ত যেতে না পারলে। আবার একটা নির্দিষ্ট মাত্রায় যেতে হলেও তার বিপণনের ব্যাপক প্রয়োজন। মার্কেটিংয়ের ফান্ডের অভাবে বেচারা তখন পড়ে যান বিপদে। এ থেকে উত্তরণের একটা উপায় হলো মার্কেটিংয়ের ব্যাপারটাকে নিজের পণ্য বা সেবার সাথে যুক্ত করে ফেলা। এমনভাবে কাজটা করা, যাতে কম খরচে, এমনকি ন্যূনতম খরচে যেন মার্কেটিং করা যায়।গ্রোথ হ্যাকিং হলো এমন একটি মার্কেটিং-পদ্ধতি, যার সঠিক ব্যবহার, শুধু নবীন উদ্যোক্তা নন, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদেরও গ্রোথ বাড়াতে সহায়তা করে। কোনো কোনো সময় এটি একেবারে নিঃখরচায়ও করা যায়।এ বইটি সে রকম মার্কেটিং-পদ্ধতির একটা বই। দেশ-বিদেশের নানান উদাহরণ দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগের সম্প্রসারণে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।বইটির কলেবর খুবই ছোট। কিন্তু কাজে লাগাতে পারলে এ বইটি হয়ে উঠবে উদ্যোক্তার মার্কেটিংয়ের অব্যর্থ অস্ত্র।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.27
(90 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
20%
3
5%
2
0%
1
0%
Tanjim Ishraq
Tanjim Ishraq ভেরিফাইড
16 Jul 2023

This book was really good. Some marketing gimmicks were discussed and analyzed by the author. However, if the author had studied some of the marketing strategies used by Bangladeshi businesses, this book may truly be a masterpiece.

Shabbir Ahamed
Shabbir Ahamed ভেরিফাইড
15 Jul 2022

মুনির হাসান স্যার এর, বইটি অসম্ভব সুন্দর সাবলীল, ও পাঠকউজ্জল বই এর একটি." এটি মুলত তরুন উদ্দক্তাদের অনেক সাহায্য করবে নিজের গ্রোথ খুজতে, এটা আসলেই একটি আত্বঅনুপ্রেরনা মুলক বই.! বইটি আমার অনেক ভালো লেগেছে,.!

Akram Serniabat
Akram Serniabat ভেরিফাইড
24 Jan 2022

স্যার এর থেকে আরো ভাল আশা করি।এখানে সবই অন্য বই থেকে নেয়া।যারা ইংরেজি বই না নিউজ পরে না তাদের কাছে এটা নতুন লাগবে।

Bikash Roy
Bikash Roy ভেরিফাইড
12 Sep 2021

This is one of the first books I learned about what is growth hack and how to do it. However, if you add more for mature levels then it would be very helpful for the business-minded people. Hope you will include it in the next edition or release a new book. Loved it.

Saikat Hossain Sohel
Saikat Hossain Sohel ভেরিফাইড
11 Jul 2021

শরবতে বাজিমাত বইটি যেমন ধীরে ধীরে একটি প্রতিষ্ঠানের শুরু থেকে বড় হওয়া পর্যন্ত এগিয়ে যাওয়া হয়েছে, এই বইটিতে তার বিপরীত। ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন কম্পানি কিভাবে তাদের গ্রাহক যোগাড় করেছে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফেসবুক, টুইটার, এয়ারবিএনবি, উবার.... বেশ সব সাড়া জাগানো প্রতিষ্ঠান কিভাবে তাদের গ্রাহকের কাছে পৌছেছে, কিভাবে নিজেদের উন্নত করেছে তার সুন্দর ধাপে ধাপে বর্ণনা বইটা পড়বার সময় পরের পৃষ্ঠায় যাওয়ার আগ্রহটা জাগিয়েই রেখেছে। বইয়ের শুরুর দিকে বাংলাদেশী স্টার্টআপ গুলির বড় একটি সমস্যা চিণ্হিত করা হয়েছে, কেন তারা টাকা পায় না; বা কেন ইনভেষ্টররা টাকা দেয় না। এত গভীরে গিয়ে বিষয়টা কখনও ভেবে দেখি নি। এমনকি আগে এক সময় মনে হতো যে ইনভেষ্টরদের মাথায় সমস্যা আছে। কিন্তু সমস্যা যে গোড়াতে, সেটা কখনও বুঝে উঠতে পারিনি। কাজের জিনিষ বানানোর কথা এখানে বেশ জোরালো ভাবে বলা হয়েছে, যেটাকে যথেষ্ট যুগোপোযোগী মনে হয়েছে, কারণ আমাদের আশেপাশে বেশীরভাগ স্টার্টআপই মূলত মানুষের সাথে তাদের কাজকে সম্পৃক্ত করতে পারে না; অর্থাৎ কাজের জিনিষ বানাতে পারে না। উদাহরণ এবং ব্যাখ্যায় ঠাসা এই বইটি ব্যবসা যারা করতে চায়, তাদের জন্য বেশ ভালো লক্ষ করে পড়বার মত বই। আবারও বলতে বাধ্য হচ্ছি, বাংলাভাষায় রচিত ব্যবসা রিলেটেড বই গুলির মধ্যে এটিকে অন্যতম জায়গা দিতেই হবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির ই-বুক ভার্সন পাওয়া যাবেনা?!

উত্তর

দুঃখিত, বইটির ই-বুক ভার্সন পাওয়া যাবে না।

প্রশ্ন

বইটির পেজ সংখ্যা কত??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৭২। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির ই-বুক ভার্সন পাওয়া যাবেনা?!

উত্তর

দুঃখিত, বইটির ই-বুক ভার্সন পাওয়া যাবে না।

প্রশ্ন

বইটির পেজ সংখ্যা কত??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৭২। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)