

Buy বিক্রয় ম্যাজিক Online in Bangladesh
লেখক: মিজানুর রহমান সোহেল
- Author: মিজানুর রহমান সোহেল
- Publisher: শব্দাবলি প্রকাশন
- Isbn: 9789849922148
- Number Of Pages: 187
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বিক্রয় ম্যাজিকবইটি কেন পড়বেন?সুই থেকে বিমান যে কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন।ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে আপনার পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা জানতে পারবেন।ছোট বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস বা পিআর মার্কেটিং কৌশল রপ্ত করতে পারবেন।ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল জানতে পারবেন।নতুন উদ্যোক্তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাবেন।বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানতে পারবেন।পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাবেন ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে।আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি হঠাৎ করেই এমন কিছু কিনে ফেলেন, যা আপনার প্রাথমিকভাবে কেনার কোনো পরিকল্পনাই ছিল না? এমন পরিস্থিতি প্রায়ই ঘটে, যখন একজন আন্তরিক বিক্রয়কর্মী আপনাকে হাসিমুখে স্বাগত জানায় এবং আলাপচারিতা শুরু করে। এক মুহূর্তে আপনি আবিষ্কার করেন, আপনি এমন একটি পণ্য কিনতে প্রস্তুত, যা সম্পর্কে আগে হয়তো আপনার কোনো ধারণাই ছিল না। এই আচরণের পেছনে এক শক্তিশালী মনোবিজ্ঞানের ভূমিকা কাজ করে। বিক্রয় কেবল একটি পণ্যের বৈশিষ্ট্য বা উপকারিতা তুলে ধরা নয়; এটি হলো ক্রেতার মানসিকতা, আবেগ ও উপলব্ধির গভীরে প্রবেশ করার একটি শিল্প। আমরা মানুষ হিসেবে আমাদের অভ্যাস, আকাঙ্ক্ষা ও আবেগ দ্বারা পরিচালিত হই। বিক্রয় মূলত সেই মনস্তাত্ত্বিক উপাদানগুলোকে কাজে লাগানোর প্রক্রিয়া, যা একজন গ্রাহককে একটি নির্দিষ্ট পণ্য কিনতে উদ্বুদ্ধ করে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুব বেসিক ভাবে লেখা একটি বই আহামরি নতুন কিছুই নেই
ভাল

অসাধারণ একটি বই।
বই টি অনেক ভালো। পড়ে অনেক ভালো লাগলো অনেক কিছু নতুন শিখেতে পারলাম ।
বিক্রয় ম্যাজিক" শুধু একটি বই নয়, এটি একজন বিক্রয়কর্মীর জন্য এক ধরনের গাইডলাইন — যেখানে বিক্রয়ের মনস্তত্ত্ব, কৌশল এবং বাস্তব অভিজ্ঞতার অসাধারণ মিশ্রণ পাওয়া যায়। লেখক খুব সহজ ভাষায় জটিল বিক্রয় কৌশলগুলোকে এমনভাবে ব্যাখ্যা করেছেন, যেন একজন নতুন উদ্যোক্তাও বুঝতে পারে এবং প্রয়োগ করতে পারে। বইয়ের প্রতিটি অধ্যায়ে রয়েছে বাস্তব জীবনের উদাহরণ, প্র্যাকটিক্যাল টিপস, এবং এমন কিছু "সাইকোলজিক্যাল ট্রিগার" যা বিক্রয় বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে। সবচেয়ে ভালো লেগেছে যে, শুধু পণ্য বিক্রির কৌশলই নয় — কাস্টমার রিলেশন, বিশ্বাস তৈরি এবং মানসিক প্রস্তুতি নিয়েও দারুণ আলোচনা করা হয়েছে। এই বইটি যে কেউ পড়তে পারেন — আপনি যদি একজন মার্কেটার হন, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসার মালিক, তাহলে এই বই আপনার জন্য সোনার খনি। সারসংক্ষেপ: একটি বই যা শুধু বিক্রয় শেখায় না — মানসিকতা বদলে দেয়। সত্যিকারের বিক্রয় যাদু যদি শিখতে চান, এই বইটি অবশ্যই পড়া উচিত!























