ক্যাশ মেশিন
বই কালেকশন

Buy ক্যাশ মেশিন Online in Bangladesh

লেখক: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)

4.78
(270 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
  • Publisher: হিয়া প্রকাশনা
  • Isbn: 9789849415442
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 3rd Edition, 2024
৳ 378৳ 44014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন, আর আবিষ্কার করুন টাকার খনি! (ইনফ্যাক্ট ইটস ট্রু)বিজনেস ব্লুপ্রিন্ট-এর মতন নাম্বার#১ বেস্টসেলার বইয়ের লেখক কোচ কাঞ্চন-এর ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতায় লেখা এই বই পড়ে শুরু মানি আর্নিং-এর আল্টিমেট জার্নি। লেখকের ব্যবসায় ৬ কোটি টাকার লস এবং সেখান থেকে খুঁজে পাওয়া ৬ কোটি টাকার সিক্রেট রিভিল করেছেন এই বইয়ে। রয়েছে বিজনেসকে অটোমেটিক মানি মেকিং মেশিনে রুপান্তর করার যুগান্তকারী সব মেথড, ফ্রেমওয়ার্ক ও প্রিন্সিপাল। দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট নিজের ব্রেইনকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করার নানা ফর্মুলা বইটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।একটা মেশিন নামক বস্তু বানিয়ে, থিংক ডিফরেন্ট-এর মতো পাঞ্ছ লাইন দিয়ে পৃথিবীর সকল বিজনেস, ব্র্যান্ডিং, আর ফিলসফিকে বদলে দিয়েছিলো অ্যাপল। কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন সেই চিন্তার নতুন সংস্করণ!এই বইটিকে একটা বিজনেস মাস্টারপিস বললে বেশি বলা হবে না। একজন উদ্যোক্তার মারাত্মক ৫টি ভুল ধরিয়ে দেয়া থেকে শুরু করে এই বই ব্যাখ্যা করে মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে, হিসেব করে তিনি মিলিয়ে দেন কোটি টাকার অংক।আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি, লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও।বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মূলা আর খেলে চলুন দ্য বিগ অব লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভাল করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক: বাঁচার: মতোই।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.78
(270 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
0%
3
0%
2
5%
1
5%
Rahat Ahmed
Rahat Ahmed ভেরিফাইড
07 May 2025

স্যারের এই বইটা কেনার শখ ছিলো অনেক দিনের, কিন্তু সন্দেহ হচ্ছিলো একটা বই আবার ক্যাশ মেশিন হয়ে কিভাবে...? শুধু শুধু কিনে লাভ নেই... স্যারের ভিডিও দেখি, রিভিউ দেখি তাও এত টা ভরসা পাচ্ছিলাম না... হঠাৎ দেখি স্যারের একটা পোষ্ট একটা ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে রেজিস্ট্রেশন করে ফেললাম....০৩/০৫/২০২৫ তারিখে ক্লাসটি অনুষ্টিত হবে.... আলহামদুলিল্লাহ, ক্লাসটা করলাম। আলহামদুলিল্লাহ, স্যার চিন্তা ভাবনা'টাই পরিবর্তন করে দিয়েছে। স্যার স্যালুুট আপনাকে। সাথে সাথেই বইটা অর্ডার দি আগে সন্দেহ হতো বইটি কিনে লাভ কি হবে..? ক্লাস টা করার পর ভাবলাম যদি বইটি স্টক আউট হয়ে যায়,,, তাই তাড়াতাড়ি অর্ডার দি কারণ ক্লাসে ১৫ হাজারের বেশি মানুষ ছিলো। এইটাকে বই বলবো না এইটা একটা রত্ন। আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে..... এমন কিছু জানবেন যা এর আগে আপনি কল্পনাও করেন নাই। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ইন শাহ আল্লাহ।

Md. Ataul Hoque Farhan
Md. Ataul Hoque Farhan ভেরিফাইড
26 Apr 2024

বইটির একজন পাঠক হিসেবে আমি নিজেকে খুবই লাকি ফিল করি কেননা, এই বইটি কেনার সিদ্ধান্ত আমি রাইট টাইমে নিয়েছিলাম এবং বলতে পারি সঠিক ডিসিশনই নিয়েছিলাম। মূলত, আমার এস এস সি এক্সাম কিছু দিন পূর্বেই শেষ হয়েছিল, যেহেতু ব্যবসাপাতি নিয়ে জানার এবং করার আমার আগ্রহ সেই প্রেক্ষিতে এই টপিকে সকল বই পড়ার চেষ্টা করে থাকি। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বটে এটি। এই বইটি খুবই চমৎকার, সেই সাথে তথ্য বহুল। এই বইটি আমি এপ্রিলের শুরু দিকে কিনে এই এপ্রিল মাসেই দুইবার শেষ করে ফেলেছি। বইটির সাথে জুড়ে আছে তথ্যের ভাণ্ডার। বইটি পড়ার দ্ধারা আপনার ব্যবসায়িক চিন্তা চেতনা কয়েকগুণ বৃদ্ধি পাবে। বইয়ের একটি পছন্দের লেখনী - "আমি ১ টি সিংহের নেতৃত্বে থাকা ১০০ মেষপালকে ভয় পাই, তবে ১ টি মেশ পালের নেতৃত্বে থাকা ১০০ সিংহের দল এর থেকে বেশি। আল্লাহর কাছে শুকরিয়া এই বইটি পড়তে পেরে, লেখকেও ধন্যবাদ।

Salman
Salman ভেরিফাইড
29 Mar 2024

“ক্যাশ মেশিন“ আপনি বিশ্বাস করুন বা না করুন আমার কাছে এই বইটা আসলেই একটা “ক্যাশ মেশিন“!! এই বইটি পড়ার পর এবং লেখক “কোচ কাঞ্চন“ সম্পর্কে ভালোভাবে স্টাডি করার পর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ মার্কেটে একুশ শতাব্দীর মার্কেটিং ম্যাজিশিয়ান হচ্ছে “কোচ কাঞ্চন“। একুশ শতাব্দীতে বাংলাদেশ মার্কেটে তার হাত ধরে এক আমূল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। বাংলা ভাষায় উদ্যোক্তাদের জন্য এতটা ভালুএবল এবং ইফেক্টিভ ভালো মানের বই পাওয়া যাবে এটা ভাবতেও পারিনি। কারণ সাধারণত বাংলা ভাষাতে বিভিন্ন স্কিল রিলেটেড ভালো মানের ইফেক্টিভ হাইলি রিকমেন্ডেড বই খুব কমই পাওয়া যায়, বলতে গেলে পাওয়াই যায় না। পুরো বইটি আমি খুব মনোযোগ সহকারে আগ্রহের সহিত দ্রুত পড়ে শেষ করেছি এবং অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়েছি যা আমার বিজনেস গ্রোথের জন্য দুর্দান্ত ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এই বইয়ের মধ্যে “কোচ কাঞ্চন“ স্যার আমাদের ব্রেন সাইকোলজি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন যা প্রতিটি মানুষের জানাটা খুবই জরুরী আর বিজনেম্যানদের ক্ষেত্রে তো এর গুরুত্ব বলে শেষ করা যাবেনা। আমরা অধিকাংশ উদ্যোক্তারা যে ভুল করি সেটা হচ্ছে শুধুমাত্র বাহিরের কাজগুলোকে বেশি প্রাধান্য দেয় কিন্তু আমাদের থিংকিং, বিলিভ সিস্টেম, ভয়কে জয় করা, ব্রেন সাইকোলজির যে অনেক ব্যাপার রয়েছে সেগুলো আমাদের নিতান্তই অজানা। ফলাফল স্বরূপ আমরা মেজরিটি পারসেন্ট মানুষ বিজনেসে ফেল করে হতাশ হয়। আর অসাধারণ সব স্কিল এন্ড স্ট্রেটেজি শেয়ার করা হয়েছে যেগুলো সঠিকভাবে বিজনেসে এপ্লাই করে আপনার বিজনেসে বহুগুণ গ্রোথ আনা সম্ভব। এখানে বেশ কিছু স্কিল এবং স্ট্রাটেজি এতটা সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে যা আপনি বিভিন্ন জায়গায় অনেক দামি কোর্স করেও এগুলো খুঁজে পাবেন না। উদ্যোক্তাদের বিভিন্ন ভুল এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের সঠিক সলিউশন নিয়ে এখানে ডিটেইল কথা বলা হয়েছে। মজার বিষয় হচ্ছে এখানে টিম ম্যানেজমেন্ট নিয়েও বেশকিছু বিষয় শেয়ার করা হয়েছে যা অধিকাংশ উদ্যোক্তাদের একটা বড় সমস্যা, যে সমস্যা থেকে বের হতে অধিকাংশ উদ্যোক্তাদের বছরের পর বছরও লেগে যায়। টিম ম্যানেজমেন্টের এই মেথড আপনাকে সঠিকভাবে টিম ম্যানেজ করতে দারুন হেল্প করবে, ইনশাআল্লাহ। উদ্যোক্তাদেরকে এ বইটি পড়ার ব্যাপারে আমি হাইলি রিকমেন্ড করব কারণ বইটা পড়ে আমার কাছে সত্যিই মনে হয়েছে অসাধারণ ভ্যালুয়েবল একটি বই যা কিনা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী লেখা হয়েছে। আমার কাছে এটা সত্যিই একটা “ক্যাশ মেশিন“। তাই মিস করতে না চাইলে আপনিও এখনই “ক্যাশ মেশিন“ বইটি অর্ডার করুন এবং সেগুলো এপ্লাই করে আপনার বিজনেসকে একটা জীবন্ত ক্যাশ মেশিন বানিয়ে নিন। আমার সাজেশন থাকবে এই বইটি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে মিনিমাম দুই থেকে তিনবার পড়বেন তাহলে এর সব ইনফরমেশন গুলো ভালোভাবে নিতে পারবেন এবং সেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার স্বপ্নের ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন, ইনশাআল্লাহ।

Mohammad Saidul Haque
Mohammad Saidul Haque ভেরিফাইড
29 Mar 2024

ক্যাশ মেশিন - ৬ কোট টাকার বিজনেস সিক্রেট !!! বইয়ের প্রছদ থেকে অনেকে মনে করবেন, বই বিক্রির জন্য লেখক এরকম আকর্ষণী নাম দিয়েছে। এইটা অস্বীকার করার কিছু নাই যে বই বিক্রি করা লেখকের একটা টার্গেট থাকে কারণ বই বিক্রির উপরই নির্ভর করে বই কতজন পড়বে। আর যত মানুষ বই পড়বে লেখকের তত আনন্দ আর টাকা পয়সা ত আছেই। কিন্তু শুধু বই বিক্রির জন্যই কি "ক্যাশ মেশিন - ৬ কোট টাকার বিজনেস সিক্রেট" এমন নাম ? "আমি বিশ্বাস করি লিফটে ওপরে উঠে তা ছেড়ে দিতে হয়; যেন নিচে থাকা মানুষ উঠতে পারে। যারা ওপরে উঠে নিচের মানুষদের কথা ভুলে যায় তাদেরকে আমার মানুষ মনে হয় না। আমি দেখেছি শুধু স্কিল গ্যাপের কারণে বাংলাদেশের উদ্যাক্তারা কী পরিমাণ স্ট্রাগল করেন। আমিও অমানসিক কষ্টে, অনেক সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি। আমি চাই না আমার মতো অন্যরাও এতটা কষ্ট করুক। এই বইটা আমার সেই সদিচ্ছারই অংশ।" -লেখক কোচ কাঞ্চন উপরের লাইন কয়টা দিয়েই বুঝা যায় যে লেখক শুধু বই বিক্রির জন্য এই ক্যাশ মেশিন নামটা দেন নাই। এতে এমন কিছু বিষয় নিয়ে আসছে যা পড়লে আপনাকে একটা ধাক্কা দিবে। ব্যবসা শুরু থেকে ব্রান্ডিং, অপারেশান, মার্কেটিং এবং সেলস নিয়ে বইয়ে এমন নতুন নতুন যা ৬ কোট টাকার বিনিময়েও পাবেন না। আপনার ব্যবসা কি কি ভুল নিয়ে আপনে স্ট্রাগল করছেন তা বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হল ব্যবসা করতে গিয়ে আমাদের প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে হয়। আমাদের ব্রেইন কে ট্রেইন করে এই নিজের সাথে যুদ্ধ এ কিভাবে জয়ী হতে হবে তার অনেক কৌশল বলে দিছেন যেমনঃ আমাদের ব্রেইন হল ব্লাইন্ড। তাকে যা দিবেন সেই তাই নিবে; আপনি যখন ব্রেইনকে বলেন, আমার দ্বারা কোটি টাকা আয় করা সম্ভব না। ব্রেইন বলবেন- ইয়েস স্যার, ইউ আর রাইট! আপনার দ্বারা সম্ভব না। আর যদি বলেন আমার দ্বারা কোটি টাকা আয় করা সম্ভব। তখন ব্রেইন একটার পর একটা আইডিয়া খুঁজে দেবে কিভাবে কোটি টাকা আয় করা যায়। আপনি আপনার ব্রেইনের ভেতর চলা কথোপকথনের পুতুল মাত্র। এরকম আরও অনেক কিছু পাবেন যা আপনার উদ্যোক্তা জার্নিটা আনন্দময় করতে সহায়তা করবে। শেষে লেখকের একটা কথা বলে শেষ করলাম "উদ্যোক্তা জার্নিটা ভিডিও গেইমের মতো। যতক্ষণ না শিখবেন সেইম লেভেলে আপনি বার বার মারা যেতে থাকবেন। একবার লেভেল পাড় হওয়া শিখে গেলে তখন আর কখনও ওখানে আটকাবেন না।" -লেখক কোচ কাঞ্চন

ala****com
ala****com ভেরিফাইড
27 Mar 2024

বোমা আর এটমিক বোমার মধ্যে পার্থক্য আমরা অনেকেই বুঝি না। যারজন্যে সাধারণ লেখা আর অসাধারন লেখার মধ্যে পার্থক্য বুঝতে আমাদের কিঞ্চৎ সমস্যা হয়। বোমা ও এটম বোমায় বিস্ফোরণ ঘটে। কিন্তু এটমিক বোমায় যে বিস্ফোরণ হয় তা সুদীর্ঘ সময়ের জন্য ক্ষত রেখে যায়। অনুরূপভাবে সাধারণ লেখা সাময়িক সময়ের জন্য আমাদের ভিতরটা জাগ্রত করে কিন্তু অসাধারণ লেখা আমাদের ভিতরটা এমনভাবে জাগ্রত করে যা সুদীর্ঘ পরিবর্তনের ক্ষত তৈরি করে। যারজন্যে আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য হয়। আর কেউ যদি এখনো পর্যন্ত অসাধারণ লেখার স্বাদ নিয়ে না থাকেন তাদের জন্য অবশ্যই পাঠ্য বা রিকমান্ডেড বই "ক্যাশ মেশিন" । অন্যথায় আসলে এখানে রিভিউ দিয়ে এই বইয়ের অরিজিনাল টাটকা স্বাদ বোঝানো সম্ভব নয়। আর কেউ যদি আগ্রহী থাকেন নিতে কিন্তু আর্থিকভাবে সমস্যা অনুভব করছেন । তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমার ইচ্ছা কিছু মানুষকে আমি এই বই গিফট করবো যাতে করে তাদের জীবনে অন্যরকম পরিবর্তন আসে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কত পৃষ্ঠা।

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৬০ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

আমি কি ভাবে ক্যাশ মেশিন এর ইবুক পেতে পারি ?

উত্তর

প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।

প্রশ্ন

আমি কি ভাবে ক্যাশ মেশিন এর ইবুক পেতে পারি ??

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কোন ভাষার লেখা

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি বাংলা ভাষায় লেখা। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)