

Buy ঠিক বেঠিক মার্কেটিং Online in Bangladesh
লেখক: গালীব বিন মোহাম্মদ
- Author: গালীব বিন মোহাম্মদ
- Publisher: আদর্শ
- Isbn: 9789849532484
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
===বইতে কি আছে এবং কাদের জন্য===মানুষ শেখে দু-ভাবে - ঠেকে আর দেখে। এই বইয়ের ২১ টি লেখার কোনোটিই কোনো থিয়োরী বা তত্বকথা নয়। বরং প্রতিটি লেখাই লেখক তাঁর প্রায় দেড়-যুগের মার্কেটিং প্রফেশনে দেখে এবং ঠেকে যা শিখেছেন তারই প্রকাশ। একজন মার্কেটিয়ার হিসেবে নিজের পর্যবেক্ষণ, কেস স্টাডি আর একাডেমিক থিয়োরীর সাথে বাংলাদেশের মার্কেটিংএর বিভিন্ন প্র্যাকটিসের সামঞ্জস্য ও অসামঞ্জস্য খোঁজার চেষ্টা।যেহেতু পুরোটাই লেখকের নিজের অবজার্ভেশন, তাই সাধারণ পাঠক কিংবা মার্কেটিয়ার হিসেবে আপনার তাতে একমত হতেই হবে এমন কোনো কথা নেই। অবলীলায় দ্বিমতও পোষন করতে পারেন। তবে একমত বা দ্বিমত যাই হোক না কেন, লেখাগুলো যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, মার্কেটিং প্রফেশনে কেবল যাত্রা শুরু করেছেন, পোড়-খাওয়া অভিজ্ঞ মার্কেটিয়ার কিংবা নবীন উদ্দ্যোক্তা - সবাইকেই মার্কেটিং জগতের নানান ঠিক এবং বেঠিক প্র্যাকটিস নিয়ে ভাবতে সাহায্য করবে সন্দেহ নেই, যা দিনশেষে নিজের ব্র্যান্ড কিংবা ব্যবসাকেও দাঁড়া করাতে কাজে আসবে।এদেশে দেশীয় Marketing কেস স্ট্যাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সেক্ষেত্রে এই বইটি নতুন একটি পদক্ষেপ বলাই যায়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুব চমৎকার একটি বই। লেখক অত্যন্ত সুন্দরভাবে মার্কেটিং ইন্ডাস্ট্রির খুটিনাটি বুঝিয়েছেন। ব্রান্ড কে কিভাবে যত্ন নিতে হয় তা বুঝিয়েছেন। যারা মার্কেটিং সম্পর্কে জানতে চান তাদের অবশ্যই বইটি পড়ার জন্য আমি উৎসাহিত করি।
অনেক ভলো একটা বই।একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমি কখনোই বুঝতাম না ব্যাবসা ক্ষেত্রে এত সুক্ষ ভাবে চিন্তা করতে হয়,যদি এই বইটা না পরতাম।
I liked the writings . He provided valuable information from his real life work experience. Now I has realization that he has real fashion on marketing carrier. I am willing to read more books from the writer. Thanks

বাংলাদেশের মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্রেটিজি নিয়ে আলোচনা করায় আপনি মোটামুটি ভালো একটা ধারণা পাবেন।

আমার বই পড়ার খুব একটা অভ্যেস নেই কিন্তু লিংডইন ই গালিব স্যারের লেখা পড়ে বইটি কিনতে এবং পড়তে অনেক ইচ্ছা হলো; এক কথায় বলতে খুবই ভালো লাগলো এবং সময় উপযোগী একটা ধরনা থেকে উনার লেখাটা অসাধারণ! ভবিষ্যতে এমন আরো বই চাই, আমাদের ক্যারিয়ার এর জন্য কিছু পুস্তক বিদ্যা অর্জন করতে চাই এমন ধরনের বই আশা করছি























