স্বরচিত আত্মার পরিত্রাণ
বই কালেকশন

Buy স্বরচিত আত্মার পরিত্রাণ Online in Bangladesh

লেখক: মামুন হুসাইন

3.00
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মামুন হুসাইন
  • Publisher: কথাপ্রকাশ
  • Isbn: 9789849948575
  • Number Of Pages: 70
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মনোজগতের কত অচেনা গোলকধাঁধা ছুঁয়ে যেতে পারে গল্পের সজীব রক্ত? কত নিথর স্নায়ু ও করোটির ভেতর দিয়ে সেসব পৌঁছে যায় চির ঘুমের বিষণ্ন দরজায়? সেই বিস্ময়বিদীর্ণ দ্রাঘিমায় দাঁড়িয়ে আমরা জীবনের প্রচুর ভাঁড়ারের খোঁজ পাই।মামুন হুসাইনের যে-কোনো রচনা গল্প-উপন্যাস অথবা গদ্যের দিব্যোজ্জ্বল তরঙ্গ এমন অজস্র অভিজ্ঞতায় সমর্পিত। সৃজনের নিভৃত ডালপালা বিস্তৃত হয়ে চলে সেসবে, অবলীলায়।স্বরচিত আত্মার পরিত্রাণ, ক্ষুদ্র আয়তনের এই কাহিনি সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও রাজনৈতিক চৈতন্যে উপনীত হতে হতে বিবরবাসী হয়ে ওঠা মানুষের নৈঃসঙ্গ্য-নিরাময়ের এক আশ্চর্য প্রণালি। মানুষের নিঃসঙ্গতাকে সম্ভবত দেশকালের পরিসীমায় গ্রেফতার করা যায় না। এই উপন্যাসিকার রবীন্দ্র-অনুরাগী শিল্পীর অন্তর্দহনের শুকনো অশ্রু চিহ্ন তেমনই, আত্মঅভিজ্ঞতার খোলস থেকে বেরিয়ে বিশ্বব্যাপী মানুষের স্বেচ্ছামৃত্যুর নীল বিবমিষা ছুঁয়ে যায়। এভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক গাজা উপত্যকার হত্যাযজ্ঞ যেমন এখানে স্মৃতি ও রক্তের অন্তর্গত অনুষঙ্গ; তেমনি মানুষের মানবিক হয়ে ওঠার সাংস্কৃতিক অভিযাত্রাও ভূখণ্ড ও সময় অতিক্রম করে চলে। ফলে ব্যক্তির স্বেচ্ছামৃত্যু যেন হয়ে ওঠে বৈশ্বিক হত্যালীলার সমার্থক।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.00
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)