স্বর্গের নিচে মানুষ
বই কালেকশন

Buy স্বর্গের নিচে মানুষ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: শিকড়
  • Isbn: 9789847603148
  • Language: বাংলা
  • Edition: ‍1st Published, 2021
৳ 194৳ 22514% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সামনে একটি নদী, এই নদী পার হতে হবে। পুরুষটির নাম রঞ্জন, তার বয়স চৌত্রিশ, স্বাস্থ্য সুঠাম, সে হালকা চকোলেট রঙের প্যান্ট আর সাদা শার্ট পরে আছে। সাদা শার্ট তার প্রিয়। কাঁধে ঝুলছে ক্যামেরা। মেয়েটির নাম ভাস্বতী, বয়স সাতাশ, সে পরে আছে গাঢ় নীল রঙের শাড়ি ও ব্লাউজ-ব্লাউজের তলায় ব্রা-র ব্রা-র আউট লাইন চোখে পড়ে। তার ব্রা-র রং কালো, শায়ার রং কালো। তার ডাক নাম সতী, সবাই সে নামেই ডাকে। তার নাম ঝর্না হলেও বেশ মানাত। সে খুব সুন্দরী এবং অল্প বয়সি বালকের মতন দুরন্ত। রূপহীনা মেয়েদের গল্প আলাদা, রূপসি মেয়েদের গল্প আলাদা। এটা রূপের গল্প। এরা দুজনে স্বামী-স্ত্রী। এদের দুজনেরই আলাদাভাবে অনেক গোপন কথা আছে। যেমন অনেকেরই থাকে। এক একদিন হয় না, দুপুরবেলাতেই আকাশটা সন্ধ্যাবেলার মতন আঁধার হয়ে আসে। এই দিনটাও সেই রকম। নৈঋত কোণ থেকে আস্তে আন্তে ছড়িয়ে সারা আকাশ ছেয়ে আছে মেঘে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rejoy
Rejoy ভেরিফাইড
11 Sep 2022

"স্বর্গের নিচে মানুষ" এই এক adventure য়ের গল্প। নতুন দম্পতি বিয়ের পর বেড়াতে গেছে সেখান থেকে এক adventure য়ের গল্প। নতুন দম্পতির পরিচয় হওয়া এক নতুন মানুষের সাথে। কে সে মানুষ? কি তার উদ্দেশ্য? কি চাইছে সে? তার মনে কি কোনো খারাপ মতলব ঘোরাফেরা করছে? এগুলোর সমস্ত উত্তর পাওয়া যাবে পুরো বই পড়ে সবশেষে। কি নেই এ গল্পে!! adventure, প্রেম, শরীরী আবেদন, যৌনতা,ভয়, ভালো লাগা-খারাপ লাগা, স্বার্থপরতা এ সবকিছুই আছে এ গল্পে। দারুন উপভোগ করলাম।

FUAD RAHMAN
FUAD RAHMAN ভেরিফাইড
10 Aug 2021

ভালো বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)