

Buy সংকট Online in Bangladesh
লেখক: ইমরান হোসাইন আদিব
- Author: ইমরান হোসাইন আদিব
- Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপঃ একটু দূরে একটা ভাঙা দোকানের সিঁড়িতে একটা কম বয়সী মেয়ে বসে আছে, নাম ফাতেমা। এই মৃত্যুর মিছিলে এই ছোট্ট মেয়েটির বেঁচে থাকা যেন বিস্ময়! হাতে ফাঙ্গাস ছড়ানো রুটির ভাঙা টুকরো। একটু পাশেই সিঁড়ির পশ্চিম কোণে একটা মৃত ইঁদুরের মুখে এখনো সেই রুটির সামান্য অংশ লেগে আছে। আশেপাশের তিনটা ক্ষুধার্ত চোখের পুরো মনোযোগ এখন মেয়েটার দিকে। মেয়েটা রুটির টুকরোটা ঠোঁটে লাগাতেই তিন জোড়া ক্ষুধার্ত হাত মেয়েটির মুখের কাছে ছোবল বসাল। কিছুক্ষণ নীরবতা। একটা দমকা শিরশির ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে মাসুদ খাঁ লেনের উপর দিয়ে। সীড়ির কোণায় পড়ে আছে ফাতেমার নিথর দেহ। এই ছোবলে একজোড়া হাত পুরো রুটির টুকরোটা নিজের করে নিয়েছে। কিন্তু শুকনো রুটির খন্ডটা তার গলায় আটকে যায়, পানির অভাবে আটকে যাওয়া রুটির টুকরোটাকে আর নিচে নামাতে না পেরে খানিকক্ষণ ছটফট করে দেহটা কেমন নিশ্চল হয়ে পড়ে যায় মুবিনের পাশে। গলা হতে রুটির টুকরো টেনে বের করবে কি না, সে সিদ্ধান্ত নিয়ে নিজের সাথে তার কিছুটা মানসিক যুদ্ধ হলো। অবশেষে হাল ছেড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে মুবিনের শরীর।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সংকট! নামটা চোখে পড়লেই মস্তিষ্কে ভেসে ওঠে চরম সীমাবদ্ধতা, সংকীর্ণতা, বিষম বিপদের মতন বিষয়। সংকটের গল্প সাজানো হয়েছে দীর্ঘ সময় ধরে দেশকে লুটেপুটে খাওয়া স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরবর্তী বাংলাদেশকে নিয়ে। রাজনৈতিক ভাবে অস্থিতিশীল একটা দেশ, যেখানে নৈতিকতাবোধ পারদ স্তম্ভের একদম নিচে নেমে এসেছে। প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য নাগালের বাহিরে। জ্বালানি তেল সহ গ্যাসের তীব্র সংকট। এরই মাঝে সারাদেশে হঠাৎ জাতীয় বিদ্যুৎ গ্রীড বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিপর্যয় হওয়ায় বিদ্যুৎ বিহীন এই আধুনিক ঢাকা শহরের গতিপথ বদলে যায়। শুরু হয় বেঁচে থাকার নতুন লড়াই। ধীরে ধীরে মানুষের মাঝে নেমে আসে দূর্বিষহ দুর্ভিক্ষ। একটু খাবারের জন্য কীভাবে মানুষ হয়ে ওঠে হিংস্র, কেড়ে নেয় প্রাণ। এমনই এক টানাটান পরিস্থিতি উঠে এসেছে সংকটে। কাল্পনিক আঁচড়ে গল্প সাজানো হলেও দেশের হালচালের বাস্তবতা বেশ ঠাঁই পেয়েছে। শেষ অবধি কি হয়, গল্পের মূল চরিত্রগুলো কীভাবে লড়াই করে, আদৌ কি এর সমাধান মিলে? সেসব জানার জন্য পাঠককে পড়তে হবে সংকটের শেষ অবধি। বইঃ সংকট লেখকঃ ইমরান হোসাইন আদিব প্রকাশনাঃ প্রিমিয়াম পাবলিকেশন্স



বইটা আমাকে দারুণ লেগেছে।






















