সমুদ্র বিলাস
বই কালেকশন

Buy সমুদ্র বিলাস Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.47
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: কাকলী প্রকাশনী
  • Isbn: 9847013300526
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 9th Printed, 2014
৳ 155৳ 18014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সমুদ্র বিলাস"বইটির প্রথমের কিছু কথা:রাত তিনটার দিকে তৌহিদের কি যেন হল। বুকে চাপ ব্যথা, ঠিকমত নিঃশ্বাস নিতে পারছে না। – কি হচ্ছে ? সেকি মরে যাচ্ছে? ‘মৃত্যু কি এরকম হয়? তৌহিদ ক্ষীণ স্বরে ডাকল, রিমি এই রিমি? রিমি এই বিছানায় তার সঙ্গেই ঘুমুয়। শুধু আজ ঘুমুয়নি। আজ দুপুরে দুজনের মধ্যে প্রচন্ড রকমের ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার পরিণতিতে রিমি ঘুমুচ্ছে বসার ঘরের সােফায়। মশারী খাটানাে যায় নি। দুটি মসকুইটো কয়েল জ্বালানাে হয়েছে। তার উৎকট গন্ধে মশাদের কিছুই হচ্ছে না দম বন্ধ হয়ে আসছে রিমির। তার একবারেই ঘুম হচ্ছে না, বার বার ইচ্ছে করছে শােবার ঘরে মশারীর ভেতর চলে যেতে। যাওয়া যাচ্ছে না ও ঘরে যাওয়া মানে পরাজয় স্বীকার করে নেয়া। তৌহিদ আবার ডাকল, রিমি। এই রিমি। তৌহিদের গলার স্বরে এমন কিছু ছিল যে রিমি সঙ্গে সঙ্গে উঠে বসল - তীক্ষ্ণ গলায় বলল, কী হয়েছে? বাতি জ্বালাও আমি মরে যাচ্ছি। রিমির সব এলােমেলাে হয়ে গেল। এইঘরের সুইচ বাের্ডটা কোথায়? সে সােফার কোন দিকে মাথা দিয়েছে? জালানা যে দিকে সেই দিকে? এত অন্ধকার কেন চারপাশে? সােফা থেকে নামার সময় ধাক্কা লেগে টেবিলে রাখা গ্লাস ঝন ঝন শব্দে ভাঙ্গল। পাশের ঘর থেকে রিমির শাশুড়ি জোবেদা খানম বললেন, ও বৌমা কি হয়েছে, হয়েছে কি? ভাগ্যিস তিনি কথা বলছিলেন, তার কথা শুনেই রিমি দিক ঠিক করল। সুইচ বাের্ড খুজে পেল। বাতি জ্বালাল। জোবেদা খানম এক নাগাড়ে কথা বলে যাচ্ছেন - ও বৌমা কি ভাঙ্গল ? ঘরে চোর ঢুকল না- কি দেখ । ভাল করে দেখ। খাটের নীচটা দেখ।। রিমি তাঁর শাশুড়ির কোন কথার জবাব দিল না । সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তৌহিদের দিকে, বােঝাই যাচ্ছে এই মুহূর্তে শ্বাস নেয়ার পুরাে প্রক্রিয়াটা তৌহিদের কাছে অত্যন্ত কষ্টকর। তার ঠোট কেমন নীলচে হয়ে গেছে । চোখ ঘােলাটে। তৌহিদ বিড় বিড় করে বলল, জানালা খুলে দাও, ফ্যান ছাড়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.47
(16 টি কাস্টমার রিভিউ)
5
88%
4
13%
3
0%
2
0%
1
0%
Montaha Min Tasfi
Montaha Min Tasfi ভেরিফাইড
06 Dec 2024

really I love it......🩷🩷

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Nafiul Alam Rafin
Nafiul Alam Rafin ভেরিফাইড
15 Feb 2024

Vintage Humayun Ahmed

Jawat Afnan
Jawat Afnan ভেরিফাইড
28 Dec 2023

সমুদ্র বিলাস! নামটা খুব পরিচিত। উপন্যাসের পাশাপাশি এই নামে একটা নাটক ও আছে। যারা সেন্টমার্টিন গিয়েছেন তারা সেখানে এই নামে একটা কটেজও দেখেছেন। সবগুলোই হুমায়ূন আহমেদের! তবে হুমায়ূন আহমেদ তাঁর এই উপন্যাসে এক মধ্যবিত্ত দম্পতির কক্সবাজার সমুদ্র ভ্রমণের গল্প তুলে ধরেছেন নিপুণভাবে। মধ্যবিত্তের শখ পূরণ অথবা উপন্যাসের বর্ণনায় উঠে আসা প্রকৃতি, ট্রেন জার্নি এবং সব শেষে "সমুদ্র " ❤️ এসব খুঁজে পেয়েছি বলেই আমার ভালো লেগেছে উপন্যাসটি। পড়া শেষে মনে হলো, শেষ হয়েও হইলো না শেষ! যারা পড়েননি পড়তে পারেন। আশাকরি ভালো লাগবে।

Rohan kabir
Rohan kabir ভেরিফাইড
13 Jun 2023

অসম্ভব সুন্দর একটি বই!

Shahir Khan
Shahir Khan ভেরিফাইড
22 Oct 2022

এক অদ্ভুদ নরম ব্যাথা!

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কতো পৃষ্ঠা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

প্রশ্ন

কতো পৃষ্ঠা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)