শঙ্খচূড় প্রথম খন্ড
বই কালেকশন

Buy শঙ্খচূড় প্রথম খন্ড Online in Bangladesh

লেখক: সাদাত হোসাইন

4.07
(35 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাদাত হোসাইন
  • Publisher: অন্যপ্রকাশ
  • Number Of Pages: 308
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 619৳ 70012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

অমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকার। চারপাশের সুনসান নীরবতার মধ্যে ঘোড়ার খুরের একটানা ঠকঠক শব্দটা বেশ কানে বাজছে। চলন্ত জুড়িগাড়ির ভেতর মৃদু আলোয় জড়সড় শঙ্কিত দুটি নারীমুখ। লণ্ঠনের কম্পমান আলোয় তাদের ছায়া কাঁপছে। দূর কোথাও থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে নাম-না-জানা প্রাণীর বিভীষিকাময় চিৎকার। সেই চিৎকারে গা হিম হয়ে আসে। যেন কোনো অশরীরী অশুভ আত্মা ভর করেছে তাদের ওপর। রানি বিভাবতী পাশে বসে থাকা শাশুড়িমাতার হাতখানা ধরলেন। তার শরীর কাঁপছে। মুখ রক্তশূন্য। চোখে আতঙ্ক। তিনি ফ্যাকাশে গলায় বললেন, 'মা...।'অন্নপূর্ণা দেবী পুত্রবধূর হাতখানা হাতের মুঠোয় শক্ত করে ধরলেন। তবে কথা বললেন না। যেন এই অশুভ রাত্রির অন্ধকারে তিনিও সাহস সঞ্চয় করতে চাইছেন। বিভাবতী বললেন, 'উনি সুস্থ হয়ে উঠবেন তো, মা?'অন্নপূর্ণা দেবী এবারও কথা বললেন না। তিনি গাড়ির ঘুলঘুলিতে চোখ রাখলেন। পেছনে আরেকটি জুড়িগাড়ি। তার পেছনে সতর্ক ভঙ্গিতে দুটি ঘোড়া পাশাপাশি এগিয়ে আসছে। একটিতে তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্য। অন্যটিতে ভাশুরপুত্র অক্ষয়াদিত্য। অক্ষর রাজ্যের সেনাপতিও। তারা এই গভীর রাতে যাচ্ছেন দুর্গাপুরের অশ্বত্থাশ্রমে। সেখানে আশ্চর্য এক সাধুর আবির্ভাব ঘটেছে। জনশ্রুতি রটেছে যে সাধু স্পর্শের মাধ্যমেই লোকের রোগব্যাধি সারিয়ে দিতে পারেন। এই কথা রাজ্যের রাজধানী চন্দ্রগড় রাজবাড়ি অবধিও পৌঁছে গেছে। চন্দ্রগড় রাজ্যের নামেই রাজধানীরও একই নাম 'চন্দ্রগড়'।সাধুর এমন অলৌকিক ক্ষমতার কথা শুনে রাজমাতা অন্নপূর্ণা দেবী ভেতরে- ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন। তবে সে কথা বাইরে কারও কাছেই প্রকাশ করেন নি তিনি। কিন্তু দিন তিনেক আগে রাতে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে নিজেকে আর স্থির রাখতে পারেন নি রাজমাতা। সেই দুঃস্বপ্নই তাকে মধ্যরাতের এই গোপন যাত্রায় বাধ্য 1

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.07
(35 টি কাস্টমার রিভিউ)
5
55%
4
30%
3
15%
2
0%
1
0%
Shuvro Sarker
Shuvro Sarker ভেরিফাইড
10 Apr 2026

প্রথম খন্ড পড়ে শেষ করলাম। মাথার ভিতর এখনো চরিত্র গুলা ঘুরতেছে। খুবই রোমাঞ্চকর একটা Journey ছিল বইটির সাথে। গল্পের শুরু থেকে শেষ, এক কথায় অসাধারণ। বইটি থেকে Game of Throne, Vikings সিরিজের একটা ভাইব পাবেন। প্রথম খন্ড খুবই ভাল লেগেছে, ২য় খন্ডে সেই রোমাঞ্চ টা ধরে রাখতে পারলেই হয়।

880****965
880****965 ভেরিফাইড
01 Dec 2025

good book. love it

Amrita Debnath
Amrita Debnath ভেরিফাইড
07 Oct 2025

অসাধারণ বই

Nusrat Jahan Shifa
Nusrat Jahan Shifa ভেরিফাইড
09 Apr 2025

বই, বই আমার ভীষণই পছন্দের একটি নাম। যে নামে লুকিয়ে থাকে অনেক কল্পনা অনেক কিছু জানার আগ্রহ। আমারও তেমনটাই। ২০২৩ সাল, তখন ওই বছরই প্রথমবার বইমেলায় যাই। অন্য প্রকাশে গিয়ে দূর থেকে একটি বই চোখে পড়ে।বইটির নাম শঙ্খচূড়। বইটি পড়বো পড়বো বলে আর পড়া হয় না, এ বছর এসে বইটি পড়লাম । আমার ভীষণ পছন্দের একটি উপন্যাস। সাদাত হোসাইন এর লেখা সবচেয়ে সুন্দর একটি বই।

Sk Rohan Ali
Sk Rohan Ali ভেরিফাইড
12 May 2025

আমি এতো page আগে একসাথে কখনো পড়িনি। ৪০ page এর বেশি পড়ে ফেলেছি এবং আরো পড়তে মন চাচ্ছে কিন্তু সময় স্বল্পতা। বইটা নিয়ে পড়ে দেখতে পারেন সময় এবং টাকা দুইটাই অপচয় হবে না আশা করি

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

আচ্ছা এই বইটা কত পৃষ্ঠার।

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩০৮। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির ২য় পাঠ আছে

উত্তর

প্রিয় গ্রাহক, ২য় পাঠ নেই। ধন্যবাদ।

প্রশ্ন

বইয়ের দ্বিতীয় খন্ড কি বের হবে না?

উত্তর

প্রিয় গ্রাহক, নিচের লিংক থেকে অর্ডার করতে পারেন। https://www.rokomari.com/book/443671/shongkhochur-2nd-part

প্রশ্ন

When could we expect to get the 2nd part?

উত্তর

Dear customer, the second part is available now! check the link - https://www.rokomari.com/book/443671/shongkhochur-2nd-part

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)