শহরতলি
বই কালেকশন

Buy শহরতলি Online in Bangladesh

লেখক: সাকিব হাসান রুয়েল

5.00
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাকিব হাসান রুয়েল
  • Publisher: আলোর ঠিকানা প্রকাশনী
  • Isbn: 9789849540182
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 1st published 2022
৳ 139৳ 22538% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সেদিন ছিল শুক্রবার। সাধারণত ছুটির দিনে উদয় রহমান চেম্বারে বসে না। কিন্তু সেদিন জরুরি একটি মামলার কাজে বসতে হলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকা হাতে নিলো। হঠাৎ পত্রিকার একটি শিরোনামে চোখ আটকে গেল তার। সেখানে লেখা ছিল, ‘ভুল মেডিসিনের মাধ্যমে ভূমি মন্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন ডাক্তার রোদেলা।’ পত্রিকার শিরোনামে থমকে গেল উদয়। প্রিয় বান্ধবী খুনের আসামি! অ্যাডভোকেট উদয় অপলক দৃষ্টিতে খবরের শিরোনামে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চেনা মুখখানা কতটা অচেনা। রোদেলার ছবির দিকে থাকিয়ে মনে পড়ে গেল অনেকদিন আগে বলা ওর কিছু কথা, ‘আচ্ছা উদয়, কখনো যদি আমি আইনি জটিলতায় আটকে যাই, তখন তুমি কী করবে?’ উদয়ের উত্তর ছিল, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে সেই জটিলতা থেকে তোমায় বের করে আনব।’ সময়ের পালাবদলে দশটা বছর কেটে গেছে। দশ বছরে কত শত রাত নির্ঘুম কেটেছে, তার কোনো ইয়ত্তা নেই। রোদেলার সেই কথা উদয়ের এবার প্রমাণ করার পালা। কারাগারে আসামি কক্ষে উদয় ও রোদেলার আবার দেখা৷ শেষবার দেখা এবং এখন দেখার মাঝে কেটে গেছে দশটা বছর। সময় কত দ্রুত চলে যায়। চলে যাওয়ার সাথে কিছু স্মৃতি রেখে যায়। যা ধারণ করে বহুবছর কাটিয়ে দেওয়া যায়। সময়ের পরিক্রমায় দেহে বয়সের ছাপ পড়েছে, লম্বা চুলগুলো ছোটো হতে হতে কাঁধে নেমে এসেছে। চঞ্চল চোখ দুটি অসহায় হয়ে পড়েছে। কারাগারে আসামির সাথে আইনজীবীর কথোপকথনের সময়, কিন্তু নিরবতায় কেটে যাচ্ছে। কী বলবে উদয়! কীভাবে শুরু করবে? প্রিয় মানুষটি যে আজ শিকলে বন্দি। এটা হওয়ার কথা ছিল? এভাবে দেখা না হলেও পারতো৷ কী হয়েছিল উদয় রোদেলার জীবনে? দীর্ঘ দশটি বছর পর তাদের দেখা কারাগারের আসামি কক্ষে কেন? গল্পের রহস্য লুকিয়ে আছে শহরতলির ভিড়ে। চলুন জেনে নেওয়া যাক গল্প পড়ে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(9 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Sara afrin
Sara afrin ভেরিফাইড
16 Mar 2022

সাকিব হাসান রুয়েল আমার ফ্যাভারিট লেখক।সব গুলো বই আমি পড়েছি। শহরতলি বইটিও অলরেডি পড়া শেষ। অসাধারণ লেখা তার৷ অনেক সুন্দর লিখেন। আমরা আরও সুন্দর সুন্দর বই চাই তার কাছে থেকে।❤️❤️

Fariya Islam
Fariya Islam ভেরিফাইড
01 Feb 2022

প্রিয় লেখক সাকিব হাসান রুয়েল ভাইয়ার নতুন বই।

Nuriya Khan
Nuriya Khan ভেরিফাইড
01 Feb 2022

সাকিব হাসান রুয়েল নামটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে একটা পরিচিত নাম। পাঠকরা ভালোবেসে তাকে স্টোরি কিং ডাকে। আমার প্রিয় লেখক সাকিব ভাইয়ার নতুন বই শহরতলি পাঠকদের মন জয় করবে।

Fatiha Yasin
Fatiha Yasin ভেরিফাইড
01 Feb 2022

আমাদের শহরের নতুন অতিথি নাম তার শহরতলি শুভ কামনা ভাইয়ের এবং ভাইয়ের বইয়ের জন্য

Tanha Chowdhury
Tanha Chowdhury ভেরিফাইড
01 Feb 2022

সাকিব ভাইয়ার লেখা সবসময় ভালো লাগে। উনার নতুন বই শহরতলি শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ুক। ভালোবাসা রইল।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

is book hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your query!

প্রশ্ন

is book hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your query!

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)