

Buy শেষবেলা Online in Bangladesh
লেখক: মিলন মাহমুদ (কথাসাহিত্যিক)
- Author: মিলন মাহমুদ (কথাসাহিত্যিক)
- Publisher: চমনপ্রকাশ
- Isbn: 9789849079743
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
সারা গ্রামজুড়ে লোকমুখে আলোচনার যে প্রতিপাদ্য বিষয়, তা ওই একটি ঘটনা- 'তিল কীভাবে তাল হয়, তার অনন্য কারুক্ষেত্র' যেন পত্রিকার ফ্রন্ট পেইজের লাল কালির বড় বড় অক্ষরের হেডলাইন! লোকে লোকে কানে-মুখে সমস্ত ঘটনাটা সংবাদমাধ্যম 'বিবিসি, রয়টার্স'কেও হার মানিয়েছে। অবুঝ শিশু থেকে শুরু করে বয়সের ভারে নুয়ে যাওয়া দেহটাকেও চাঙ্গা করে তুলেছে। শুধু কি তাই? অন্যদিকে রাঘববোয়াল সমাজমনস্ক সমাজপতিরা বড়ই উতলা হয়ে পড়েছে সমাজ সুদ্ধির অপরিসীম মহৎ কার্যে। প্রত্যেকে উক্ত ঘটনা শোনা মাত্রই জিহ্বা আর তালুর সমন্বয়ে দু-চারটে শব্দ করে, যা শুনে প্রভুভক্ত প্রাণী কুকুর লেজ নাড়াতে শুরু করে! তবে কেউ কেউ তিরস্কারার্থে আবার অনেকে দুঃখ পেয়েই এমন আফসোসসূচক শব্দটা করে। কারণ অমানুষের মাঝে মানুষও তো কম-বেশি থাকে। এ ঘটনা শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, থানা-পুলিশও হয়েছে। থানার কোনো এক বড় অফিসার ব্যাপারটা গ্রাম্য সালিশব্যবস্থায় মীমাংসা করার নির্দেশ দিয়েছেন বলেই আজ গ্রামে বিচার সভার আয়াজন করা হয়েছে। প্রথমত যে মুখটা সভায় সবাই দেখেছে তার নামটা বেশ পরিচিত। তার নামের আগে-পরে কতগুলো বিশেষণ রয়েছে। কেউ বলে- 'নেতার ডান হাত, কেউ বলে ভূমিদস্যু, চাঁদাবাজ, পিকেটার, লম্পট।'






















