Buy শয়তান সাধক চিলিকের আত্মা Online in Bangladesh
লেখক: মোশতাক আহমেদ
- Author: মোশতাক আহমেদ
- Publisher: অনিন্দ্য প্রকাশ
- Isbn: 9789844144491
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথা রেবা আয়নায় নিজেকে দেখতে চেষ্টা করছে। হারিকেনের আলোতে নিজেকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। তবে বুঝতে পারছে সারাদিনের ক্লান্তির ছাপটা মুখে এসেও পড়েছে। ঘুম তার এখন খুব প্রয়োজন। না চাইতেই চোখ বন্ধ হয়ে আসছে। এরকম একবার চোখ বন্ধ করে খুলতেই তার মনে হলো আয়নায় সে তার পিছনে কাউকে দেখল। সাথে সাথে পিছনে ফিরে তাকাল রেবা। না কেউ নেই, কাউকেই দেখা যাচ্ছে না। দেখতে পাওয়ার কথাও না। কারণ সে নিজে দরজা আটকে দিয়েছে। কারো এই ঘরে প্রবেশের প্রশ্নই আসে না। সামনে ফিরে আবার যখন সে আয়নায় তাকাল তখন আয়নার মধ্যে মানুষের অবয়বটা স্পষ্ট দেখতে পেল সে। অন্ধকারের মধ্যে থেকে মানুষের মতো দেখতে ভয়ংকর কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। রেবা বুঝতে পারল সে কি ভয়ানক বিপদেই না পড়তে যাচ্ছে! শরীরের সমস্ত শক্তিতে চিৎকার করে উঠার চেষ্টা করল সে। কিন্তু পারল না। তার আগেই শক্ত একটা হাত চেপে বসল তার মুখের উপর। রেবা নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল। কিন্তু পারল না, কারণ যে তাকে ধরে আছে তার শরীরে অসুরের মতো শক্তি। রেবার ক্ষতবিক্ষত লাশটা পাওয়া গেল একদিন পর। কী ঘটেছিল রেবার জীবনে?
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো রকমের ভয়ানক বই।

ভৌতিক উপন্যাস, আর ভয়ের না হলে হয়? মোশতাক আহমেদ স্যারের ভৌতিক উপন্যাসগুলো খুবই আকর্ষণীয় আমার কাছে। এই উপন্যাসটাও আমার অনেক ভালো লেগেছে।
বইয়ের নামঃশয়তান সাধক চিলিকের আত্মা লেখক: মোশতাক আহমেদ ধরণঃ ভৌতিক উপন্যাস মূল্যঃ ১১৭ টাকা শয়তান সাধক চিলিকের আত্মা, নাম শুনেই ভয় লাগে। মোশতাক আহমেদের একটি ভৌতিক উপন্যাস। বেশ ভালো মাপের ভয়ের ভৌতিক উপন্যাস। এটা বলছি কারন লেখক ভয়ের কিছু কাহিনী খুব ভয়ংকর ভাবে তুলে ধরেছেন। ভৌতিক কাহিনী ভয়ের হবে এটাই স্বাভাবিক।
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই-শয়তান চিলিকের আত্মা লেখক-মোশতাক আহমেদ ধরন-ভৌতিক উপন্যাস পৃষ্ঠা-৯৬ মূল্য-১৫০ অনিন্দ্য প্রকাশ ... সময়টা উনিশ শতকের শুরুর দিকে ১৮১০-১৮২০ সালের মধ্যের। একটা ক্ষতবিক্ষত যুবকের দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে।খুব বাজে অত্যাচার করা হয়েছে যুবকটাকে। ভিড়ের মধ্যে এক বৃদ্ধলোক জানতে চাইলো একে কেউ চিনে কিনা? সবাই না বলল। উপুর করা ছিলো। বৃদ্ধের কথায় চিত করলো এবং দেখা গেল তার চোখ পিট পিট করছে। মারা যায়নি বলে বৃদ্ধ জানতে চাইলো কি হইছে তোমার..? কে করলো এমন? যুবক টি বহু কষ্টে কিছু কথা বলে বড় নিশ্বাস নিলো। লোকটা বুঝতে পারলো, সে মারা গেছে। সে যা বলছিল তার মানে হলো ওই জঙ্গলে এক শয়তান আছে সে এই কাজ করছে। নীলপুর গ্রাম সহ আশেপাশে বিশাল এলাকার জমিদার হলেন শংকর রায়।সবাই তাকে জমিদার বাবু বলে ডাকে। হাকিম মাতাব্বর নাকি শয়তান বাবাকে দেখছে তিনি জানতে চাইলেন কেমন দেখলো..? বিশাল বর্ননা দিলো হাকিম মাতাব্বর। জমিদারদের এক জল্লাদ কে কবর দেওয়া হয়েছিলো জঙ্গলের ভিতরে। হাকিম মাতাব্বর সেখানে দেখে আসছে শয়তান বাবাকে। হাকিম মিয়া চলে গেলে জমিদার ভাবতে থাকলেন অনেক কিছু। পর দিন শয়তান বাবাকে ধরে আনল জমিদারদের লোকেরা। বয়স পয়ত্রিশ ছয়ত্রিশ হবে। সামনের দুটি দাত নেই, শরীলের কালো কাপড় অনেক জায়গায় ছিড়া। মুখে কাটা দাগ। মুখের পাশ থেকে রক্ত পড়ছে। আরো খবর পাওয়া গেলো এই লোকটা নাকি গ্রাম থেকে হারিয়ে যাওয়া ২ টি ছেলে মেয়ে কে খুন করেছে। জমিদার তার নাম জানতে চাইলে, সে বলল তার নাম শয়তান বাবা। অনেক ধমেকর পর সে যা বলল তাহল, তার নাম সোলায়মান। সে শয়তান বাবা চিলিকের আদেশে মানুষ হত্যা করে। তাই জমিদার তাকে হত্যার আদেশ দিলো। কিন্তু এতে সে হুঙ্কার ছাড়ল এতে জমিদার ভয় পেলেও চুপ থাকলেন। তিনি আবার বললেন তোকে মারা হবে। এটাই তোর প্রাপ্য শাস্তি। সোলায়মান চিৎকার করে বলল , তুই এরকম করিস না তাহলে তুই নির্বংশ হবি। তোরা ভালো থাক আমাকে ছেড়ে দে আমি অন্য জায়গায় চলে যাব। অন্য জায়গায় গিয়ে শয়তানের সাধনা করবে।জমিদার বললেন এর মানে তুই আবার মানুষ খুন করবি? তখন সে চিৎকার করে বলল হ্যাঁ করব। কথা শেষ করেই সে সোজা এগিয়ে গেল রশিদের কাছে। গিয়ে তার হাত কামড়ে দিলো । একাজ করার পর তাকে আর বাচিয়ে রাখার সাহস হলো না কারো তাই। জমিদার এর আদেশে শরীল থেকে মাথাটা আলাদা করে দিল। কিন্তু লোকটি মরে যেতেই , যে ছেলেটির হাতে সে কামড়ে দিয়েছিলো সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার পরে কি হলো সেই নীল পুর গ্রামে.... গল্পে অন্যান্য চরিত্র হলো, জমিদার স্ত্রী মাধবী, রেবা, হরি জল্লাদ, হারুন চৌকিদার, লালু ফকির। শয়তান সাধক চিলিকের আত্মা, নাম শুনেই ভয় লাগে। মোশতাক আহমেদের একটি ভৌতিক উপন্যাস। বেশ ভালো মাপের ভয়ের ভৌতিক উপন্যাস। এটা বলছি কারন লেখক ভয়ের কিছু কাহিনী খুব ভয়ংকর ভাবে তুলে ধরেছেন। ভৌতিক কাহিনী ভয়ের হবে এটাই স্বাভাবিক। রকমারি লিংক https://www.rokomari.com/book/64123/শয়তান-সাধক-চিলিকের-আত্মা























