

Buy শ্যাডো অব দ্য ওয়্যারউলফ Online in Bangladesh
লেখক: গাই এন. স্মিথ
- Author: গাই এন. স্মিথ
- Publisher: বাংলাপ্রকাশ
- Isbn: 9843000005788
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: তৃতীয় মুদ্রণ : জুলাই ২০২৪
পণ্য সারসংক্ষেপ (Summary)
ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এক গ্রাম অ্যাসপেন। গ্রামটি যেমন রহস্যময়, এখানকার বাসিন্দারা তেমনি অদ্ভুত। এই গাঁয়ে ছ’মাসের জন্য বেড়াতে এলো তরুণ দম্পতি ক্যারেন ও ক্রিস। এক দুঃস্বপ্নময় স্মৃতি ভুলে থাকতে এখানে এসেছিল ক্যারেন। কিন্তু দুঃস্বপ্নকে হার মানানো ভয়ংকর সব ঘটনা ঘটতে লাগলো ওর জীবনে। অ্যাসপেনের আসল রহস্য যখন উন্মোচিত হলো ক্যারেনের কাছে তখন আর পালাবার পথ নেই।... ওয়্যারউফল নিয়ে শ্বাসরুদ্ধকর এই ভয়ের উপন্যাসটি আপনাকে গল্পের শেষ পৃষ্ঠা পর্যন্ত ধরে রাখবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

⭐⭐⭐⭐⭐

#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #জুন_রিভিউ ১৫ বই- শ্যাডো অব দ্যি ওয়ারউলফ লেখক – গাই এন. স্মিথ অনুবাদক- অনীশ দাস অপু প্রকাশক – বাংলা প্রকাশ পৃষ্ঠা সংখ্যা – ১২০ মুল্য – ২১৩৳ (রকমারি ছাড়ে) ধরণ – থ্রিলার/ ভৌতিক কাহিনিঃ আসপেন এক ছোট্ট শহর, বড়জোর ১০০-১৫০ লোকের বাস। আছে শেরিফ, ডক্টর সব ধরণের লোক। আছে ছোটখাট কিছু দোকান। ক্যাজুরিনা নামের এই বাড়ি ভাড়া করে ক্যারেন হ্যালোরান- ক্রিস হ্যালোরান দম্পতি।মাস ছয়েকের জন্য ভাড়া নিয়েছে এই বাড়ি। নিজের এক ভয়ঙ্কর তিক্ত অভিক্ততা ভুলতে এখানে আসা, কিন্তু এইখানে এসেও শান্তি পায়না এরা, রাতে এক ভয়ঙ্কর আওয়াজ পায় ক্যারি। ক্রিস অগ্রাহ্য করে যায়,তবু এখানের শেরিফ, দোকানী এদের আচরণ আলাদা, লিন্ডা কক্স আবেদনময়ী এক নারী, ক্রিস কে আকর্ষন করে যাচ্ছে। ক্যারির বন্ধু হয়ে যায় গ্রোসার শপ মালিক উইলিয়াম এবং মার্সিয়া অলিভার দম্পত্তির মার্সিয়া। পাশে পায় শ্যারল্কে, লাইব্রেরিয়ান । নির্জন এক বাড়ি , আশে পাশে মানুষের ছায়া দেখা পাওয়া ভার! কারো বাড়িতে পোষা প্রানী পর্যন্ত নেই...। একদিন পোষা কুকুর টাইগার হারিয়ে যায়।ক্যারি খুঁজে পায় তার বকলস আর কাটা মুন্ডু, গড়াগড়ি খাচ্ছে এক সরু রাস্তায়। একসময় বুঝতে পারে এক ওয়ারউলফ ঘুরছে এদের বাড়ির আশেপাশে , শ্যারল আর ক্যারি দুই তরুণী খুঁজে বেড়াতে মাঠে নামে, এক দিন খুন হয় এদের একজন। ক্যারি আবিষ্কার করতে থাকে একের পক এক ভয়ানক তথ্য। ক্রিস ক্যারিকে ক্যারিকে সাহায্যে নামে পুরনো বন্ধু রিক। এরা কি পারবে উদ্ধার হয়ে লস এঞ্জেলসে ফিরে যেতে??? #পাঠ_প্রতিক্রিয়াঃ বেশ ১৮+ কন্টেন্ট আছে বইটিতে, কিন্তু রহস্যে ভরা। শেষ পেজ এর আগে রহস্য জট খুলবেনা। অনুবাদ সহজ সাবলীল। বইটা রাতে পড়লে হয়ত আমি নিজেও ভয় পেতাম। দিনে পড়া বলে ভয় পাইনি হয়ত। কেউ ভয় পেতে চাইলে রাতেই পড়ুন। রেটিংঃ ৫/৫
বই এর কাহিনীসূত্র ধরে এগিয়ে আমরা দেখতে পাই ক্রিস এবং ক্যারেন দম্পত্তি নিজেদের এক তিক্ত ভয়ানক অভিজ্ঞতা ভুলতে নিজেদের সাময়িক আবাস এর উদ্দেশে হাজির হয়েছে লস এঞ্জেলস থেকে একটু দূরের গ্রাম ক্যজুরিনায় । প্রায় বিরান এই গ্রামে লোক সংখ্যা উপহাস করার মতই। রহস্যময় ভাবেই গ্রামটি নিরব থাকে সবসময় । কিন্তু কাহিনী ডানা মেলে যখন ক্যারেন গভীর রাতে গ্রামের পাশের জঙ্গল থেকে সুন্তে পায় নেকড়ের ডাক। পরপর কয়েক রাত এমনভাবে কেটে গেলেও, ক্রিস তার আতংকিত স্ত্রী কে সান্তনা দেয় অন্য কোনো নিরিহ প্রাণীর ডাক বলে । এক রহস্যময় শেরিফ ট্যাবর , আপাতদৃষ্টিতে মিশুক গ্রোসার শপ মালিক উইলিয়াম এবং মার্সিয়া অলিভার দম্পত্তি এবং দু চোখে কামনার দৃষ্টি নিয়ে ফেরা তরুণী শপকিপার মেলিন্ডা ব্রিজিত কক্স - মুলত এরাই গ্রাম এর প্রধান চরিত্র । এক রাতে ক্যারেন এর আদরের পোষা কুকুর টাইগার নিখোঁজ হয় । পরবর্তীতে টাইগার এর মৃতদেহ খুঁজে পাওয়া যায় বিক্ষত অবস্থায় , গ্রাম এর পার্শ্ববর্তী রাস্তায় । জেদি ক্যারেন এর অনুসন্ধানী মন নেকড়ের উপর গবেষণা চালাতে গেলে লাইব্রেরিয়ান শেরিল কে খুঁজে পায় । - এই দুই তরুণী মিলে খুঁজে বের করে ক্যজুরিনা গ্রাম এর সাথে ওয়ারউলফ'র সম্পর্ক । কিন্তু এদিকে ক্রিস ও শিকার হয়ে যায় ওয়ারউলফ এর । নিজেও রূপান্তরিত হয় ওয়ারউলফ এ । শেরিল হয়ে যায় ক্রিসের প্রথম শিকার । আতংকিত ক্যারেন খুঁজে পায় গ্রাম এর চেনা সব মানুষই ওয়ারউলফ । এমন কি, এই মুহূর্তে তার সাথে ঘরে আশ্রয় নেয়া ডাক্তারটিও ! তারপরে??? ................................................... হরর এর চিরচায়িত প্রথায় প্রথমদিকে কাহিনী একটু স্লো এগিয়ে সাসপেন্স এর আবহে ধিরে ধিরে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টানটান উত্তেজনা ছিল দ্বিতীয়াংশে ! অনুবাদ একদম ঝরঝরে - অনিশ দাস ভাই এর অনুবাদ নিয়ে এমনিতেও কিছু বলার নেই, আমার পছন্দের শীর্ষে সবসময়ই । বানান ভুল তেমন নেই । তবে, কাহিনীর শেষ দুই পৃষ্ঠায় অ্যাকশন খুব জলদি , অনেকটা হুট করেই শেষ হয়ে গেল :( তবে এটা মুল লেখকেরই দৃষ্টিভঙ্গি, তাই অনুবাদকের এক্ষেত্রে তেমন কিছুই করার নেই :) সব মিলিয়ে ভাল লেগেছে






















