

Buy অতিমানবী Online in Bangladesh
লেখক: আহমেদ বাসার
- Author: আহমেদ বাসার
- Publisher: অন্যপ্রকাশ
- Isbn: 9789845027403
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"অতিমানবী" বইয়ের ফ্ল্যাপে লিখা পাঁচ বছরের কন্যা অরিত্রিকে নিয়ে ভালােই চলছিল জাভেদ আর অদিতির সংসার । কিন্তু এক মধ্যরাতে ঘুম ভেঙে নতুন এক বাস্তবতার মুখােমুখি দাঁড়ায় জাভেদ। অদিতিকে বিছানায় খুঁজে পাওয়া যায় না। হঠাৎ শোনা যায় অন্ধকার ঘরে অদিতি কারাে সঙ্গে কথােপকথনে মেতে উঠেছে। মনে হয় অদিতি কোনাে অশরীরী আত্মার শিষ্যত্ব গ্রহণ করেছে। আর তার চূড়ান্ত আর্জি মৃত রাকেশকে জীবিত করে তােলা । জাভেদ প্রথমে বুঝতে পারে না কে এই রাকেশ, আর অদিতি কেনই-বা তাকে জীবিত দেখতে চায়? অদিতির ঘনিষ্ঠ বান্ধবী প্রতীতির কাছ থেকে জানা যায়, অদিতির বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিক ছিল রাকেশ। কিন্তু অনার্স থার্ড ইয়ারে উঠে রাকেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। পরে জানা যায়, রাকেশ এক অসম্ভবের সাধনায় নিমগ্ন ছিল। কিন্তু করুণভাবে মৃত্যুমুখে পতিত হয়। রাকেশের মৃত্যু কোনােভাবেই মেনে নিতে পারে নি অদিতি। যে অসম্ভবের সাধনায় রাকেশ ব্যর্থ হয়েছিল, অদিতি তাকে সফল করে তােলার উন্মাদনায় আত্মনিবেদন করে। হয়ে উঠতে চায় অতিমানবী। প্যারাসাইকোলজি ঘরানার মনে হলেও উপন্যাসটিতে প্রাধান্য পেয়েছে রুদ্ধশ্বাস এক মনােভ্রমণ। বাহ্যিক ঘটনাপ্রবাহকে ছাপিয়ে মনােজাগতিক উত্থান-পতন চরিত্রের রূপায়ণে ভিন্নমাত্রা যােগ করেছে। প্রাণবন্ত সংলাপ, ভাষিক উৎকর্ষ ও কাহিনি বর্ণনার অভিনবত্বে উপন্যাসটি অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসারের প্রথম উপন্যাস ‘অতি মানবী’। মানবমনের অতল রহস্যসন্ধানী এই উপন্যাসের ভাষাভঙ্গি পাঠককে শেষ প্রান্ত স্পর্শ করা পর্যন্ত রুদ্ধশ্বাসে টেনে নিতে সক্ষম। নগরের পটভূমিতে রচিত হলেও গ্রাম ভ্রমণের দুর্দান্ত বর্ণনা, মাজার আর পীর-ফকিরের আধ্যাত্মিক চিন্তা-ভাবনার ভিন্ন প্রান্তগুলো খুলে দেয়। মনোবিশ্লেষণের মাধ্যমে লেখক আধুনিক মানুষের বহুগামী মানসিকতা উন্মোচন করেছেন নিরাসক্ত দৃষ্টিতে। ধর্ম, সমাজ আর প্রচল মূল্যবোধের বেড়াজালে আক্রান্ত দ্বিচারিতায় নিমজ্জিত মধ্যবিত্ত জীবনের অন্তঃসারশূন্য ফাঁপা রূপটি উঠে এসেছে উপন্যাসের পরতে পরতে। প্রেমহীন দাম্পত্য সম্পর্কের নিত্য অভ্যস্ততায় কোনো ভালোবাসা না থাকার পরও সামাজিকতার জালে জীবনযাপনের যে যন্ত্রণা, তা উপস্থাপনে লেখকের মুনশিয়ানা মুগ্ধ করার মতো। জাভেদের স্বপ্নে অদিতি ফিরে আসার পর তাদের মধ্যে যে কথোপকথন চলে, সেখানে উপন্যাসটি শেষ হলেও কোনো সমস্যা হতো না রসাস্বাদনে। তবু লেখক জাভেদের মনোভ্রমণের পরিক্রমা বোঝাতে উপন্যাসটিকে টেনে নিয়ে যান আরো কিছুদূর। ঢাকা থেকে নোয়াখালীর মাইজদী হাসপাতালে যেতে যেতে, পথে জাভেদের চিন্তার ভ্রমণ আধুনিক মানুষের প্রেমশূন্য উদ্ভ্রান্ত মানসিকতাকে সামনে আনে। ত্রিশের কবির সেই কবিতাটির মতো—প্রেমফ্রেম সবই বাজে, আসলে সবাই নতুন খোঁজে। লেখক অদিতির সাধনার ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে আনেন, তা দেখে উপন্যাসটিকে ম্যাজিক রিয়ালিজম বা জাদুবাস্তবতাভিত্তিক উপন্যাস বলে ভ্রম হয়। কিন্তু দ্রুত এ ভ্রম কেটে যায়। প্রচলিত ধাঁচের জাদুবাস্তব উপন্যাসের ফর্ম ভেঙে মনোবিশ্লেষণকে প্রাধান্য দিয়ে নতুন বাঁক তৈরি করেন। উপন্যাসের প্রতিটি চরিত্র যেন সমুদ্র মন্থনে উগরে আসা গরল পানে নীলকণ্ঠ। অদিতির বিশ্ববিদ্যালয়জীবনের বন্ধু রাকেশও মনোবিকারে আক্রান্ত ছিল। কল্পনার সঙ্গে বাস্তবতার, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির, বহির্জাগতিক আকাঙ্ক্ষার সঙ্গে চৈতন্যপ্রবাহের দ্বন্দ্ব তাকেও ব্যাধিগ্রস্ত করে তুলেছিল। অদিতি, রাফিয়া কিংবা নয়নার জাদুময় মনোবাস্তবতা ও জাভেদের অন্তহীন অভ্যন্তরীণ রক্তক্ষরণ উপন্যাসটিকে অসামান্য করে তুলেছে।
আহমেদ বাসারের বিস্ময়কর উপন্যাস অতিমানবী পড়লাম। অদিতির অদ্ভুত মনোভ্রমণ এ উপন্যাসের প্রধান বিষয়। পাশাপাশি নয়নার উদ্যাম শরীরী প্রেম ও রাফিয়ার নতুন জীবন ভাবনা পাঠকদের অভিভূত করে।
*****






















