দেবী
বই কালেকশন

Buy দেবী Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.49
(124 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: অবসর প্রকাশনা সংস্থা
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: ২১তম মুদ্রণ, ২০১৪
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“দেবী" বইটির প্রথম দিকের কিছু কথাঃ মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। | তার মনে হল ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনেটেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, 'এই, এই।' আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অল্প-অল্প বাতাস। বাতাসে জামগাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকল, এই, একটু ওঠ না। এই।। ‘কী হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। ‘কী যে বল! কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তাে। প্লীজ, একটু উঠে বস। আমার বড় ভয় লাগছে।' আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হল এই সময়। ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উড়তে লাগল। রানু হঠাৎ দেখল, জানালার শিক ধরে খালিগায়ে একটি রােগামতাে মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দু'টি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, 'ওখানে কে? ‘কোথায় কে? ‘ঐ যে জানালায়। ‘আহ্, কী যে ঝামেলা কর! নারকেল গাছের ছায়া পড়েছে। ‘একটু বাতিটা জ্বালাও না। ‘রানু, তুমি ঘুমােও তাে।' আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েক বার থপথপ শব্দ হল। যেন কেউ-একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, 'কিসের শব্দ হচ্ছে?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.49
(124 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
15%
3
0%
2
5%
1
0%
880****376
880****376 ভেরিফাইড
24 Sep 2025

loved it man...the story was very good...product quality is also good in this price range

Sohel Rana
Sohel Rana ভেরিফাইড
22 Apr 2025

রহস্য যেনো সেই রহস্যই থেকে গেলো, দ্বিতীয় পার্ট নিশীথিনী পড়ার অপেক্ষায়

সুনন্দা পাল শুচি
সুনন্দা পাল শুচি ভেরিফাইড
25 Feb 2025

অনেকদিন ধরে মিসির আলি সিরিজ পড়ার ইচ্ছা ছিল,সেই ইচ্ছা থেকেই বইটি অর্ডার করেছিলাম এবং পরের দিন ই বইটি হাতে পেয়েছি।অসম্ভব সুন্দর একটি বই।আসলে প্রতিটি মেয়ের মধ্যেই রানুর মতো দেবীর প্রবেশের প্রয়োজন আছে।ধন্যবাদ রকমারি কে এত ফাস্ট ডেলিভারি দেওয়ার জন্য।

SAHARIAR MD SADMAN
SAHARIAR MD SADMAN ভেরিফাইড
05 Dec 2024

হুমায়ুন আহমেদ এর গল্প বরাবরই ভালো লাগে,লাগবে না কেন, তার বাচনভঙ্গি আর শব্দ সবই স্বাভাবিক এবং রসিক ভাবে উপস্থাপন আর প্রতিটি কথার মাঝে মনে হয় কিছু না কিছু রহস্য।থ্রিলার গল্প হিসেবে আমার বইটি পছন্দের।

Md. Faizul Haque
Md. Faizul Haque ভেরিফাইড
29 Oct 2024

অমর কথা শিল্পি হুমায়ুন আহমেদের অনবদ্য রচনা এটি। এটি মিসির আলী সিরিজের প্রথম বই। সাবলিল ভাষায় অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা কিছু মানুয়ের জীবন চরিত। আশা করছি বইটি সবার ভাল লাগবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

page koto gulo?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

প্রশ্ন

page koto gulo?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)