সাজঘর
বই কালেকশন

Buy সাজঘর Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.59
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: প্রতীক প্রকাশনা সংস্থা
  • Number Of Pages: 84
  • Language: বাংলা
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সাজঘর"বইটির প্রথমের কিছু অংশ: কেরােসিনের চুলায় জাম্বাে সাইজের এক কেতলি। মজনু পাশে বসে আছেএকটু পর পর কেতলির মুখ তুলে পানি ফুটছে কিনা তা দেখার চেষ্টা করছে। তার হিসেব মতে ইতিমধ্যে পানি ফুটে যাওয়া উচিত। অথচ ফুটছে না। ব্যাপারটা কি? মজনুর বয়স তেরাে-চোদ্দ কিন্তু দেখায় অনেক বেশি। তার মুখ চিমসে গিয়েছে, গালের হাড় উঁচু, মাথার চুল জায়গায় জায়গায় পড়ে গেছে। উপরের পাটির দুটি দাঁত ভাঙা। ভাঙা দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুথু ফেলা ছাড়া তার মধ্যে আর কোনাে ছেলেমানুষী নেই। মজনু পূর্বা নাট্যদলের’ টি বয়। এদের সঙ্গে সে গত তিন বছর ধরে লেগে আছে। তার কাজ হচ্ছে রিহার্সেল চলাকালীন সময়ে একশ থেকে দেড়শ কাপ চা বানানাে। এর বিনিময়ে মাসে সে নরুই করে টাকা পায় এবং রিহার্সেলের এই ঘরে রাতে ঘুমুতে পারে। এমন কোনাে লােভনীয় চাকরি নয়। প্রতি সপ্তাহে মজনু একবার করে ভাবে চাকরি ছেড়ে দেবে। ছাড়তে পারে না। তার নেশা ধরে গেছে। রিহার্সেল শুনলে তার ভালাে ঘুম হয় না। বৃহস্পতি এবং শুক্র এই দু'দিন রিহার্সেল হয় না। মজনুর খুব অস্থির লাগে। আগামীকাল বৃহস্পতিবার এই কথা ভেবে এখন থেকেই মজনুর মেজাজ খারাপ। মেজাজ খারাপ হলে সে কিছুক্ষণ পর পর দাঁতের ফাঁক দিয়ে থুথু ফেলে। এখনাে ফেলছে এবং আড়ে আড়ে দরজার দিকে তাকাচ্ছে। কেউ দেখে ফেললে কপালে যন্ত্রণা আছে। তার থুথু ফেলা কেউ সহ্য করে না। প্রণব বাবু দরজা দিয়ে ঢুকলেন। মজনু অতিরিক্ত গম্ভীর হয়ে পড়ল। প্রণব বাবুকে সে দুচোখে দেখতে পারে না। তার সঙ্গে চোখাচোখি হলেই সে মনে মনে বলে, হারামজাদা মালাউন। ‘মজন।' মজনু জবাব দিল না। তাকালও না। ‘মজনু, জল ফুটল না কি রে?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.59
(10 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
Laxmi Akter
Laxmi Akter ভেরিফাইড
25 Dec 2022

একটা নাটকের মাধ্যমে জীবনের নাটক মিশিয়ে খুব সুন্দর একটু গল্প উপস্থাপন করেছেন লেখক। গল্পটি সাদামাটা এবং ছোট হলেও পড়ে বেশ ভাল লাগলো।

Rejoy
Rejoy ভেরিফাইড
08 Nov 2021

এক অন্য ধরনের উপন্যাস। হূমায়ুন আহমেদের অন্য লিখা গুলো থেকে আলাদা। হয়তো অভিনয়ের প্রতি আমারো শখ অনেক বেশি থাকায়,এ বইয়ের প্রতিটি মূহুর্ত,ব্যাপার,ছোটছোট জিনিস গুলো ও আমি বেশি রিলেট করতে পেরেছি। শেষমেশ বলবো খুব সুন্দর একটি বই,স্বাদটা একটু আলাদা।

Adnan Islam
Adnan Islam ভেরিফাইড
21 Jan 2021

এত সুন্দর বই খুব কমই পড়েছি।হুমায়ুন আহমেদের অন্যান্য কাহিনির মতই সাধারণ হলেও এই বইটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে❤️

Hasan Ashik Rahman
Hasan Ashik Rahman ভেরিফাইড
14 Dec 2020

সুন্দর একটি উপন্যাস। ১৯৮৯ সালের দিকে লেখা, তাই প্রথম দিককার হুমায়ূন আহমেদকে এতে পাওয়া যায়।

রুকাইয়া রুকু
রুকাইয়া রুকু ভেরিফাইড
30 Oct 2019

সাজঘর হুমায়ূন আহমেদ পূর্বা নাট্যদলের টি বয় মজনু,তার কাজ হচ্ছে রিহার্সেল চলাকালীন সময়ে একশ থেকে দেড়শ কাপ চা বানানো,এর জন্য সে মাসে নব্বুই টাকা পায়। রিহার্সেল হয় পুরানা প্লটনের জনতা পাবলিক লাইব্রেরি হলে। নাটকের প্রধান নারী চরিত্রে আছেন লীনা ভাবি যাকে সে খুবই পছন্দ করে। ভাবি বলছে কারন লীনা নাটকের প্রধান পুরুষ চরিত্রের অভিনেতা আসিফ ভাইয়ের বউ। আজকাল লীনার মনের মধ্যে অনেক উলটো পালটা চিন্তাভাবনা কাজ করে,কখনো কখনো মনে হয় অাসিফ তাকে ভালোবাসে না,সবটাই হয়তো আসিফের অভিনয়। সে সবসময় পারফেক্ট স্বামী হওয়ার অভিনয় করে। একদম নিখুঁত অভিনয় যাকে বলে! নাট্যদলের সবাই জানে আসিফ অনেক ভালো অভিনেতা,বাস্তব জীবনেও কি আসিফ অভিনয় করে লীনার সাথে! পুষ্প নামের নতুন অভিনয় করতে আসা মেয়েটা মুগ্ধ চোখে আসিফের অভিনয় দেখে কেঁদে ফেলেছিলো। কিন্তু লীনা জানে এই কাঁদার পেছনে অন্যকিছু আছে! একদিন লীনাও পুষ্পর মতো আসিফের অভিনয়ে এমন মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছিলো! লীনার বাবা ডিস্ট্রিক জাজ ওয়াদুদুর রহমান মেয়ের বিয়ে একদমই মেনে নিতে পারেন নি, থার্ডক্লাস পাওয়া ব্যাংকে সামান্য চাকুরিজীবী আসিসফ কে বিয়ে করার সময় মেয়েকে অভিশাপ দিয়েছিলেন তিনি। মাঝে মাঝে লীনার মনে হয় তার বাবার অভিশাপ হয় তো সত্যিই লেগে গেছে,তা না হলে পর পর দুইটা মেয়ে হয়েও মারা গেছে। তৃতীয় বারের মতো লীনা আবারো মা হতে যাচ্ছে। এবারও কি আগের মতোই হবে। লীনা,আসিফ আর পুষ্পের সাথে কি হয়েছিলো,লীনার বাচ্চাটা কি বেঁচে ছিলো? আসিফ কি সত্যিই অভিনয় করতো লীনার সাথে? এসব প্রশ্নের উত্তর আছে উপন্যাসটিতে। সময় কাটানোর জন্য উপযোগী একটি উপন্যাস বলা চলে সাজঘরকে। একটানা পড়ে যাওয়ার মতো একটি বই,আমার অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে পড়তে পারেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

how many pages?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 84। ধন্যবাদ।

প্রশ্ন

how many pages?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 84। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)