

Buy রঙিন উপাসনা Online in Bangladesh
লেখক: ওমর আলী আশরাফ
- Author: ওমর আলী আশরাফ
- Publisher: রাহনুমা প্রকাশনী
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
আয়োজন করে ক্রুসেড যুদ্ধ ডেকে চরম মার খাওয়ার পর মুসলমানদের পরাজিত করার জন্য চারটি প্রস্তাবনা পেশ করলেন সেন্ট লুইস। তারপর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে আরও তীব্র ঝাঁঝালো এবং ভিন্ন মাত্রার যুদ্ধ।শেষ জমানায় উম্মতের ভেতর ৭৩ দল হবে। বাইতুল মাকদিসের অন্যায় দাবিদাররা উঠেপড়ে লেগেছে মুসলমানদের দল-মত নির্বিশেষে সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। কাউকে নিজেদের ক্রীড়নক বানিয়ে জান্নাতিদের নাস্তানাবুদ করছে, কাউকে সেবা-সুযোগ দিয়ে আত্মতুষ্টিতে ভুগিয়ে রেখেছে। তাদের এই ক্রীড়নক পরিক্রমায় আছে ভণ্ড পির, সিনেমার মডেল, ইউনিয়ন চেয়ারম্যান এবং গোটা পুঁজিবাদী দুনিয়া।রঙিন উপাসনায় বুদ্ধিযুদ্ধের চিত্র আঁকার কোশেশ করা হয়েছে, যে যুদ্ধে আমরা দেখি, আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হওয়া অনেক মাদরাসায়ও অনুদান দেয় এবং পুস্তক বিতরণ করে খ্রিষ্টান মিশনারিরা! কাহিনির পাঁজরে কাহিনি বিঁধে রচিত হয়েছে রঙিন উপাসনা, উপযুক্ত জায়গায় এসেছে মজবুত বিবরণ—বেদনা, রোমাঞ্চ ও উত্তেজনার এ এক মহা-ঘূর্ণাবর্ত। যে বলে দিয়েছে বদলে যাওয়া এই নষ্ট সময়ের ভেতরের রহস্য, যুবক-বৃদ্ধ সবাইকে উদ্বুদ্ধ করে সুন্দর সত্য ও ভালোবাসার পথে। পাঠককে ভাবাবে, কাঁদাবে এবং মুষ্টিবদ্ধ করাবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি পড়ে শেষ করলাম, মিশনারি আর ক্রুসেডার কীভাবে ফাংশন করছে আমাদের দেশে, তা বুঝতে এই বই যথেষ্ট সহযোগী। এই লেখকের এটিও একটি ভালো বই। বইটি প্রকাশ করেছে রাহনুমা, ধন্যবাদ রাহনুমা প্রকাশনীকেও।

গভীর রাত। বইটা পড়ে উঠলাম। এখনো ঘোরের ভিতর আছি। লেখকের 'বাংলায় বাজে গির্জার বাঁশি' পড়েছিলাম, 'রঙিন উপাসনা'ও খ্রিষ্টান মিশনারিদের নিয়ে। আর হল ক্রুসেডারদের আলোচনা। বইটি উপন্যাস হলেও লেখক উপন্যাসের গল্পে স্থির থাকেননি। ভয়ংকর সব সত্য তথ্য তিনি এখানে উপস্থাপন করেছেন। রেটিং : ৮.৫/১০
একটি হিন্দু ছেলে গণেশ যার নাম, মিশনারিদের ফাঁদে পড়ে সে হয়ে যায় জোসেফ। তারপর ঘটনার ধারাবাহিকতায় মুসলিম হয়ে তার নাম হয় মুহাম্মদ। ‘রঙিন উপাসনা’ এমন একটি উপন্যাস, যেখানে আমাদের চারপাশে ঘটতে থাকা খ্রিষ্টান মিশনারিদের কর্মকাণ্ডগুলো তুলে ধরা হয়েছে সুনিপুণ গল্পের মাধ্যমে। কীভাবে মিশনারিরা এই দেশে কাজ করছে, প্রভাবিত করছে মানুষের দৈনন্দিন জীবনকে, মসজিদ-মাদরাসাগুলোতে গিয়ে তারা কী করছে, এই বইতে সেই বিবরণ লেখা হয়েছে বাস্তব অভিজ্ঞতা থেকে। এই বইতে আমরা বাংলাদেশের বিভিন্ন ঘটনা দেখব গল্পের নায়ক মুহাম্মদের মাধ্যমে। আমরা দেখব, কী করে এখনো বিশ্বে চলমান আছে ক্রুসেড যুদ্ধ এবং তার কবলে পড়ে আমরা কত দ্রুত ঈমান হারাচ্ছি। আমাদের সমাজ-সংস্কৃতি আর তারুণ্য কীভাবে ধ্বংস হচ্ছে একের পর এক। ‘বাংলায় বাজে গির্জার বাঁশি’র পর ‘রঙিন উপাসনা’ খ্রিষ্টান মিশনারি বিষয়ে ওমর আলী আশরাফের নতুন গ্রন্থনা। নিজেদের ঈমান, দেশ ও সংস্কৃতি রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষকে এ দুটি বই অবশ্যই পড়া উচিত।






















