ঋভু
বই কালেকশন

Buy ঋভু Online in Bangladesh

লেখক: তাবাসসুম নাজ

4.76
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তাবাসসুম নাজ
  • Publisher: নয়া উদ্যোগ
  • Isbn: 9789849699378
  • Number Of Pages: 238
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 338৳ 45025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ঋভু ও শুভম সম্পূর্ণ দুই ধরণের দুটো ছেলে মেয়েকে তাদের মায়েরা এক জায়গায় এনে ফেলে দিল। কারণ? মা রুহী ও লিলি ছোটবেলার বান্ধবী আর ছেলেবেলায় তারা একে অন্যকে কথা দিয়েছিল বড়ো হয়ে নিজেদের ছেলেমেয়েদের বিয়ে দেবে। একথা জানতে পেরে ঋভু আর শুভম দুজনেই বেঁকে বসল। মায়েদের মান্ধাতার আমলের প্রতিশ্রুতিকে আমল না দিয়ে নিজেরা হাত মেলালো। কিছুতেই এমন কান্ড ঘটতে দেয়া যাবে না! নানান হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে ঘটনা এগিয়ে যেতে থাকে। ঋভু ও শুভম একসময়ে দুজনের ভালো বন্ধু হয়ে উঠল। কিন্তু পরস্পরকে খোঁচানোর অভ্যাসটা ছাড়তে পারল না। দুজনেই জীবনে বড়ো ধরণের ধাক্কা খেয়েছে, সেটাও তাদের বন্ধুত্বকে আরো গাঢ় করতে সাহায্য করল। কিছু বুঝবার আগেই হুট করে একদিন দুজনের সম্পর্কের সমীকরণটা বদলে গেল। কিন্তু পারস্পারিক ভুল বোঝাবুঝির কারণে দুজনে ছিটকে সরে গেল দুই দেশে। দুজনে কঠিন প্রতিজ্ঞা করল ভুলে যাবে অপরজনকে, কিছুতেই মনে রাখবে না তাদের এক ঝলকের ঘনিষ্ঠতাকে। কিন্তু ভুলতে চাইলেই কি ভোলা যায়? মনের এক গোপন করে দুজনে লালন করতে থাকে দুজনকে। প্রবল অনিচ্ছাসত্ত্বেও। দেড় বছর পরে কানাডার মাটিতে ভাগ্য ওদের আবারো অপ্রত্যাশিতভাবে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কী করবে এখন ঋভু আর শুভম? কী হবে ওদের পরিণতি?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.76
(4 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
Sakib
Sakib ভেরিফাইড
13 Apr 2023

#ঋভু #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ ঋভু •লেখকঃ তাবাসসুম নাজ •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ নয়া উদ্যোগ •প্রচ্ছদঃ সাদিত উজজামান •মুদ্রিত মূল্যঃ ৪৫০ •পৃষ্ঠা সংখ্যাঃ ২৩৮ •প্রকাশকালঃ বইমেলা ২০২৩ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ অনেকদিন আগে আমি একটা বই পড়েছিলাম । বইটি পড়তে পড়তে আমার মনে হয়েছিল এই বইয়ের ঘরানা আমার বেশ পছন্দ হয়েছে । সেই থেকে আমি অপেক্ষা করে বসে থাকি এই ঘরানার থেকেও এই আবহে লিখতে চাওয়া যত উপন্যাস আছে সেরকম বই পড়তে । সেই থেকে আমি অপেক্ষা করি সেরকম বই পড়ার । এই বইটি পড়ার ইচ্ছা শিগগির আমার ছিল না । আমার ইচ্ছা ছিল এটা পড়বো একেবারে শেষের দিকে গিয়ে । কিন্তু হুট করেই যেন পড়া হয়ে গেল । ইদানিং কেনো যেন খুব দিনের বেলা উপন্যাস পড়ার মজা পেয়ে যাচ্ছি খুব । ♦নামকরণঃ উদাসীন জীবনের অনেক কষ্টে ভেসে যাওয়া একটা মেয়ের জীবনের বাঁকে বাঁকে যেন গল্প । সেই গল্পে কখনও ভেসে যাওয়া, কখনো তালেগোলে নিজেকেই হারিয়ে ফেলা । নিজেকে চুপিসারে মেলতে দিয়ে কখনও গম্ভীর স্বভাবের মেয়েটি অজস্র হাওয়ায় ভেসে যায় । আত্মসম্মানে মাথা উঁচু করে বাঁচতে চায় । এরকম একজন মেয়ে, ঋভু এবং তার জীবনের সাথে ঘটতে থাকা অনুভূতিগুলো চলে আসে যেন একে একে, ধীরে ধীরে । ♦ফ্ল্যাপে লেখাঃ ঋভু ও শুভম সম্পূর্ণ দুই ধরণের দুটো ছেলে মেয়েকে তাদের মায়েরা এক জায়গায় এনে ফেলে দিল । কারণ? মা রুহী ও লিলি ছোটবেলার বান্ধবী আর ছেলেবেলায় তারা একে অন্যকে কথা দিয়েছিল বড়ো হয়ে নিজেদের ছেলেমেয়েদের বিয়ে দেবে । একথা জানতে পেরে ঋভু আর শুভম দুজনেই বেঁকে বসল । মায়েদের মান্ধাতার আমলের প্রতিশ্রুতিকে আমল না দিয়ে নিজেরা হাত মেলালো । কিছুতেই এমন কান্ড ঘটতে দেয়া যাবে না! নানান হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে ঘটনা এগিয়ে যেতে থাকে । ঋভু ও শুভম একসময়ে দুজনের ভালো বন্ধু হয়ে উঠল । কিন্তু পরস্পরকে খোঁচানোর অভ্যাসটা ছাড়তে পারল না । দুজনেই জীবনে বড়ো ধরণের ধাক্কা খেয়েছে, সেটাও তাদের বন্ধুত্বকে আরো গাঢ় করতে সাহায্য করল । কিছু বুঝবার আগেই হুট করে একদিন দুজনের সম্পর্কের সমীকরণটা বদলে গেল । কিন্তু পারস্পারিক ভুল বোঝাবুঝির কারণে দুজনে ছিটকে সরে গেল দুই দেশে । দুজনে কঠিন প্রতিজ্ঞা করল ভুলে যাবে অপরজনকে, কিছুতেই মনে রাখবে না তাদের এক ঝলকের ঘনিষ্ঠতাকে । কিন্তু ভুলতে চাইলেই কি ভোলা যায়? মনের এক গোপন কোণে দুজনে লালন করতে থাকে দুজনকে । প্রবল অনিচ্ছাসত্ত্বেও । দেড় বছর পরে কানাডার মাটিতে ভাগ্য ওদের আবারো অপ্রত্যাশিতভাবে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দিল । কী করবে এখন ঋভু আর শুভম? কী হবে ওদের পরিণতি? ♦প্রচ্ছদঃ মূল প্রচ্ছদটি দেখে ফেলবার আগে আমি কেনো যেন প্রচ্ছদের পিছনের অংশটি দেখে ফেলেছিলাম । সেই যে দেখে ফেলেছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই সবুজের মাঝে থাকা শ্বেতপদ্ম আমার মন জুড়ে আটকে বসে গেছে ‘অলওয়েজ এন্ড ফরএভার’ এর মতো করে । প্রচ্ছদের সামনের অংশটিও অনেকখানি সুন্দর । ভালো লেগে যায় কেনো জানি । তাতে প্রিয় সবুজের হালকা ধাঁচ আরো মন কেড়ে নিতে চায় । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √এই ধরনের উপন্যাসের পটভূমিতে জীবনধারা খুবই কম থাকে । কখনোবা ঘটনাপ্রবাহের স্থায়ীত্ব কিংবা তার মোড় কম থাকে বলে আবহের জায়গাটাই বেশি থাকে । সেজন্যই কিনা জানি না, এই উপন্যাসের আবহ আমার খুবই প্রিয় হয়ে গিয়েছে । পটভূমিটাও অসাধারণ ভাবে বাছাই করে ফুটিয়ে তোলা হয়েছে । কিন্তু তার সাথে সাথে জীবনধারায় ঘটনাপ্রবাহ এবং মোড় এনে ব্যবহার করাটাও বেশ লেগেছে । শেষের দিকে যদিও গল্পের মোড় আরেকটু সময় নিয়ে করা যেতে পারতো । বিদেশের সাথে দেশের সংস্কৃতির এই ধরনের খাপ খাওয়ানো জীবনধারা এবং আবহ উপন্যাসে থাকলে পড়ার সময়ে বেশ লাগে । √এই উপন্যাসে চরিত্র গঠন এবং তাদের উপস্থিতি এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল । কেননা পটভূমিটাই সেরকম লেগেছে আমার কাছে । চরিত্রগুলো যেভাবে তাদের উপস্থিতি দিয়ে সাজানো দরকার ছিল । সেরকমই লেগেছে । জুবায়ের এর চরিত্র গঠন যেভাবে এসেছে তার উপস্থিতি দিয়ে তা উপন্যাসে অসাধারণ ভাবে প্রভাব ফেলেছে । জুবায়ের এর চরিত্র উপস্থিতি আমার কাছে বেশ লেগেছে । তাছাড়া ঋভু এবং শুভম চরিত্র দুইটিও তাদের উপস্থিতি অনুসারে বেশ ভালো ভাবেই ফুটে উঠেছে । ♦অন্যান্য বিষয়ঃ √প্রকাশনীঃ প্রকাশনী হিসেবে নয়া উদ্যোগ এর লেখা আমার আগে পড়া হয়নি । বোধহয় এই প্রথম তাদের সাথে পরিচয় । প্রচ্ছদ এবং বই বাঁধাই তারা বেশ ভালো ভাবে এবং দেখতে সুন্দর লেগে করলেও বইয়ের পৃষ্ঠার মান আমার পছন্দ হয়নি । পৃষ্ঠা আরো সুন্দর হতে পারতো । যাহোক বইতে তেমন টাইপিং মিস্টেক নেই । যে কারণে পড়তে তেমন সমস্যা হয়নি । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক তাবাসসুম নাজ এর বই হিসেবে ঋভু আমার কাছে পঞ্চম উপন্যাস । এমনকি পড়া হিসেবেও এটি পঞ্চম উপন্যাসই । সাধারণত তার লেখা আমার পড়তে ভালো লাগার একটি কারণ হচ্ছে একটু একই রকম ধাঁচে গল্পের শব্দপ্রয়োগ এবং বাক্যালাপ করে একই সুরে গল্প বয়ে চলে যায় পটভূমিতে । যে কারণে গল্প পড়তে বেশ লাগে । বিশেষ করে তার লেখায় আবহের সংযোগ কিভাবে স্থাপন করা হয় দুই দেশের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে তা পড়ে দেখতে বেশ লাগে । তার এই ধরনের উপন্যাস পড়তে আমি সব সময়ই অপেক্ষা করে বসে থাকি । ♦রেটিংঃ ৪.৩/৫ ♦উপসংহারঃ উপসংহার লিখতে বসার ঠিক আগে হঠাৎ রুদাবা এর কথা মনে পড়ে গেল । রুদাবা পড়া শুরু করেছিলাম ঠিক যেই সময়, প্রায় ঠিক সেই সময়েই ঋভু পড়া শেষ হয়ে গেল । এমনকি অনুভূতিও জানানো হয়ে গেল । শ্বেতপদ্ম এর এই মিষ্টি ভালোবাসায় বোধহয় প্রচ্ছদটা কেমন একটা জড়িয়ে যায় । সব থেকে মিষ্টি লাগে তখন যখন মনে পড়ে সবুজ ডায়রী এর কথা । সবুজ ডায়রী, শ্বেতপদ্ম, কিছু বৃষ্টি রূপের ফোঁটা এবং জীবন এগিয়ে যাওয়া এই গল্প সবসময়ই ভালো লেগে যায় ।

Farabi Islam
Farabi Islam ভেরিফাইড
02 Mar 2023

best book 🥰💞

Rj Shuvo
Rj Shuvo ভেরিফাইড
26 Feb 2023

অসাধারণ 🥰❤️

Mim akter
Mim akter ভেরিফাইড
25 Feb 2023

#ঋভু_পাঠ_অনুভুতি Tabassum Naz আপার "ঋভু"র জন্য সেই কবে কবে থেকে অপেক্ষা করতেছিলাম! শেষপর্যন্ত হাতে পেলাম, পড়লাম আর ভালো লাগার ঘোরে থাকলাম! 🥰 ঋভু আর শুভমের গল্প "ঋভু"। শুভম কানাডায় থাকে, বাসার ছোট ছেলে। কোন দায়িত্ব-কর্তব্যে থাকতে হয়নি কখনো। কিন্তু বড় ভাইয়ের আকস্মিক অকাল মৃত্যু সবকিছু এলোমেলো করে দেয়। আর এদিকে বাবামাকে নিয়ে সুন্দর দিন কাটছিল ঋভুর। হঠাৎ এক ঝড়ে ঋভুদের সংসার ভেঙ্গে ছত্রখান হয়ে যায়। বাবা-মা আলাদা হয়ে যায়, আর ঋভুর জায়গা হয় তার মায়ের সাথে। এরকম দুই দুঃখী ছেলেমেয়েকে নিয়ে লেখা গল্প "ঋভু"। ঘটনাক্রমে দুজনের মা'রা আবার ছোটবেলার বান্ধবী, আর ছোটবেলার অনেক প্রমিজের মধ্যে একটা ছিল নিজেদের ছেলেমেয়ের বিয়ে দেওয়া। এই নিয়ে কাহিনী এগিয়ে চলে। শুভম কানাডা থেকে বাংলাদেশে আসে মায়ের অসুস্থতার কথা শুনে। এসে ঋভুর সাথে পরিচয় হয়। প্রথমে ঝগড়া, বিতৃষ্ণা, পরে ভালো লাগা তারপরে বিচ্ছেদ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)