রাধাকৃষ্ণ
বই কালেকশন

Buy রাধাকৃষ্ণ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.18
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: মাটিগন্ধা
  • Isbn: 9847034305876
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2015
৳ 140৳ 20030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"রাধাকৃষ্ণ" বইয়ের পিছনের কভারের লেখা: সারা ভারত বর্ষে বহুকাল ধরে সবচেয়ে প্রিয় ও পরিচিত দুটি নাম, রাধা আর কৃষ্ণ। এই দু’জনের যেই প্রণয়-কাহিনী, সমগ্র বিশ্বসাহিত্য তার তুলনা মেলে না। এই প্রণয়-কাহিনী ছড়িয়ে আছে নানান পুরাণ ও কাব্যে, গ্রাম্যগাথায়, লৌকিক গানে। পরম পণ্ডিত বা ভক্ত থেকে শুরু করে অতি সাধারণ মানুষ পর্যন্ত হাজার হাজার বছর এই কাহিনীকে আপন করে রেখেছেন। তবে এ পর্যন্ত বাংলা গদ্যে এই কাহিনীর নির্ভরযােগ্য, নিখাদ, সমগ্র রূপ রচিত হয়নি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সমস্ত কাব্য মন্থন করে এই রস সমৃদ্ধ ভাষাটি আপন ভাষায় রচনা করেছেন। কৃষ্ণের অনেক পরিচয়। বৃন্দাবনের যে কৃষ্ণ সাধারণ মানুষের মতন, যিনি দুরন্ত রাখাল এবং যিনি রাধার প্রেমিক, শুধু তার কথা বলা হয়েছে এখানে। এরা দেব-দেবী নন। কোনাে অলৌকিকের প্রভাব নেই, এঁরা চিরকালের প্রেমিক-প্রেমিকা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.18
(5 টি কাস্টমার রিভিউ)
5
60%
4
20%
3
20%
2
0%
1
0%
Khalid Hasan™
Khalid Hasan™ ভেরিফাইড
24 Apr 2026

এই ছোট্ট সুন্দর বইটি শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে। ইতিহাসের জটিল সব প্রেক্ষাপট সহজ করে বর্ণনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের জুড়ি মেলা ভার! যার সবচেয়ে বড় উদাহরণ হল তাঁর সময় ট্রিলজি। এরপর তাঁর ছবির দেশে কবিতার দেশে এবং ইতিহাসের স্বপ্নভঙ্গের কথা না বললেই নয়! সেই ধারাবাহিকতায়ই পৌরাণিক কাহিনীগুলোকে জানার আগ্রহ থেকে এই ছোট্ট সুন্দর বইটি পড়া। কৃষ্ণ এবং রাধাকে নিয়ে যতটুকু জানি তার বেশিরভাগই ছোটবেলার কার্টুন নেটওয়ার্কের বিভিন্ন কার্টুন দেখে পাওয়া। তখন থেকেই ভারতীয় মিথোলজি নিয়ে আগ্রহ ছিল। এবার ভাবলাম আগ্রহকে বাস্তব করি! আস্তে আস্তে মহাভারতও পড়া শুরু করি। যদিও রাধার এই কাহিনীগুলো মহাভারতের কাহিনী নয়। তাও সুনীল যেহেতু লিখেছেন কাজেই বই পড়ে ফেলতে আপত্তি নেই! আমার এই বইটি বাংলাদেশের মাটিগন্ধা থেকে প্রকাশিত। তারা সুনীলের বেশ কিছু বই প্রকাশ করেছে। বইটা কেনার পরে জানতে পারলুম যে কলকাতার বইটার প্রচ্ছদ নাকি বেশি কুটু! আফসোস! লেখা: ২৫ মার্চ, ২০২৪।

Review Upload 1
Review Upload 2
Prodip Sarker
Prodip Sarker ভেরিফাইড
19 May 2022

mon ronjon ar jonna onk kicu likchn ja asle hoito thik nah

Rajib Basak
Rajib Basak ভেরিফাইড
11 Dec 2021

Good

Mahmudur Rahman
Mahmudur Rahman ভেরিফাইড
21 Oct 2019

‘রাধাকৃষ্ণ’ আসলে প্রেমের উপন্যাস। অবশ্য বইটিকে লঘু বলার কোন উদ্দেশ্য আমার নেই। আমি বইটির স্বরূপ বোঝাতে চাইছি। এখানে কেবল রাধা-কৃষ্ণের প্রেমের উপাখ্যানটাই এসেছে। কংসের অত্যাচার,কৃষ্ণের জন্ম নিয়ে কোন বাড়তি কথা আনা হয়নি। এমনকি একদম শেষে, কৃষ্ণ যখন মথুরায় কংসকে বধ করে,তারও কোন বিস্তারিত বর্ণনা নেই। অর্থাৎ,এটি কেবলই রাধা আর কৃষ্ণের গল্প।

Amir Khasru
Amir Khasru ভেরিফাইড
15 Oct 2019

রামায়ণ কিংবা মহাভারতের পৌরাণিক কাহিনী পড়তে যারা ভালোবাসেন তাদের জন্য চমৎকার একটা উপখ্যান। মহাভারতের কাহিনী হতে "রাধাকৃষ্ণ" উপাখ্যান টি রচিত। সুনীল খুবই সাবলীলভাবে এই পৌরাণিক কাহিনী বর্ননা করেছেন যা সব বয়সী পাঠকের ভালো লাগবে। পুরাণ-কথা অনুযায়ী, কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধা-কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধা-রূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গীনি হতেই মর্ত্যে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি? ‘রাধাকৃষ্ণ ’ হচ্ছে সুনীলের সরলীকরণ পৌরাণিক কাহিনীর বর্ননা কোন মৌলিক রচনা নয় কিন্তু আমাদের মত চটুল পাঠক সমাজের জন্য অনেক সহজ একটা পাঠযোগ্য বই। আমি সুনীলের রচিত " শকুন্তলা" ও " রাধাকৃষ্ণ" এই দুইখানা বই রকমারি মারফত সংগ্রহ করেছি। আশা করি আপানাদের ও ভালো লাগবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)