প্রথম আলো - ২
বই কালেকশন

Buy প্রথম আলো - ২ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.13
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: জ্যোৎস্না পাবলিশার্স
  • Isbn: 9848139613
  • Number Of Pages: 776
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2016
৳ 645৳ 75014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"প্রথম আলো - ২" বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ মহাকাব্যিক ব্যাপ্তি ও বিশালতা নিয়ে দু'খণ্ডে শেষ হল এই বর্ণাঢ্য এবং বেগবান উপন্যাস। ঐতিহাসিক পরিপ্রেক্ষিত ও প্রেক্ষাপটে রচিত ‘প্রথম আলাে’র সময়কাল আঠারােশাে তিরাশি থেকে উনিশ শাে সাত-এক শতাব্দীর শেষ ও অন্য শতাব্দীর শুরু। এ সেই সময়, যখন হঠাৎ যেন ঘুম ভেঙে কিছু মানুষ আবিস্কার করছে দেশ নামের এক ভাবসত্তাকে। শরীরে অনুভব করছে পরাধীনতার জ্বালা। ব্যক্তিগত মমর্যাতনা, ভালবাসার অপূর্ণতাকে ছাপিয়ে যাচ্ছে জাতিগত অধঃপতনের গ্লানি। দু-পর্বে বিন্যস্ত এই মহান উপন্যাসের কাহিনীর শুরু এক রাজ-অন্তঃপুরে। রাজ্যের নাম-ত্রিপুরা। সেই পার্বত্য ত্রিপুরা-রাজ্য থেকে ক্রমশ এই কাহিনী বিস্তৃত হয়েছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায়, তারপর সমগ্র ভারতে। এই উপন্যাসের সময়সীমায় জাতীয়তাবােধ ও রাজনৈতিক চেতনার উন্মেষই প্রধান ঘটনা। ফলে, তৎকালীন দেশের অবস্থা বােঝাবার জন্যেই রামকৃষ্ণ-বিবেকানন্দের ধর্ম-আন্দোলন, মহেন্দ্রলাল সরকার প্রমুখের বিজ্ঞানমনস্ক চিন্তাধারা, পেশাদারি রঙ্গমঞ্চ ও তার প্রবাদপ্রতিম অভিনেত্রীদের ভূমিকা, রবীন্দ্রনাথের কবিজীবনের নানা রূপান্তর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতাদের সঙ্গে নবীনদের মতবিরােধ, সন্ত্রাসবাদী আন্দোলনের সূচনা, দুর্ভিক্ষ, মহামারী, হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ভেদ-রেখা সৃষ্টি ইত্যাদি অনেক প্রসঙ্গ এসেছে অনুপুঙ্খভাবে। এসেছে অসংখ্য জীবন্ত চরিত্র। সমকালের বহু খ্যাতিমান ব্যক্তি। সেই সঙ্গে অনেক দরিদ্র-মধ্যবিত্ত সাধারণ মানুষ। আবার সবাইকে ছাপিয়ে, এই উপন্যাসের মূল নায়ক-সময়। এপিকধর্মী এই উপন্যাস নিছক ঐতিহাসিক উপন্যাস নয়, এই পরিচয়ের বাইরে অন্য কিছু। বলা যায়, আমাদের দেশের অনতিঅতীতের পুনর্দর্শন ও পুনর্বিচারে আয়ােজনে পূর্ণ প্রথম উপন্যাস-প্রথম আলাে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.13
(7 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Abu Nusraf Mahin
Abu Nusraf Mahin ভেরিফাইড
26 Dec 2025

মনে হচ্ছিল যেন বইটা শেষ না হয়

Uttam Kumar Nath
Uttam Kumar Nath ভেরিফাইড
04 Sep 2025

না পড়লে নিজেকে চেনা যাবে না ❣️

Kamal
Kamal ভেরিফাইড
30 Aug 2024

দারুন

Amio s
Amio s ভেরিফাইড
19 Jan 2023

প্রচুর পরিমাণে বানান ভুল।

Mohidur Rahman
Mohidur Rahman ভেরিফাইড
02 Aug 2021

Nice

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

প্রিন্ট কোয়ালিটি এবং পেপার কি ধরনের, জানতে চাই। যেহেতু বাংলাদেশে ছাপা।

উত্তর

বাংলাদেশি আর সাধারণ বইয়ের মতোই সাদা কাগজ এবং প্রিন্ট কোয়ালিটিও আট-দশ টি সাধারণ বইয়ের মতোই, সংগ্রহে রাখতে পারেন।

প্রশ্ন

বইটির page কয়টি???

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা সর্বমোট ৭৭৬টি। ধন্যবাদ।

প্রশ্ন

প্রিন্ট কোয়ালিটি এবং পেপার কি ধরনের, জানতে চাই। যেহেতু বাংলাদেশে ছাপা।

উত্তর

বাংলাদেশি আর সাধারণ বইয়ের মতোই সাদা কাগজ এবং প্রিন্ট কোয়ালিটিও আট-দশ টি সাধারণ বইয়ের মতোই, সংগ্রহে রাখতে পারেন।

প্রশ্ন

বইটির page কয়টি???

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা সর্বমোট ৭৭৬টি। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)