

Buy প্রিয়তমেষু Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: মাওলা ব্রাদার্স
- Isbn: 9844100186
- Number Of Pages: 88
- Language: বাংলা
- Edition: 12th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"প্রিয়তমেষু" বইয়ের থেকে নেয়া: নিশাত আর জহিরের সংসার চলছিলো বেশ। হঠাৎ একদিন সকালে পাশের বাসার বাচ্চাটা এসে ঢুকে পড়লো তাদের মধ্যে যখন জহির অফিস যাবার জন্য প্রস্তুত হচ্ছিলো। তারপর তার মা এলো বাচ্চাটাকে নিতে। জহির অফিস চলে গেলো কিন্তু অন্যদিনের মতো না। কিছু একটা গোলযোগ বেঁধেছে ভেতরে। সম্পর্ক ক্রমশ মোড় নিতে থাকে অন্য এক মেরুতে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
রকমারি থেকে বেশ কিছুদিন আগেই কয়েকটা বই অর্ডার কনফার্ম করেছিলাম এক কথায় তাদের সার্ভিস অনেক ভাল।বইয়ের কোয়ালিটি খুব ভাল। এতো বইয়ের মাঝেও প্রিয়তমেষু বইটি ছিল।অসাধারণ একটি বই❤️

"পাশের ফ্ল্যাটের মেয়েটার রে*প হয়েছে।" "তার সাথে তোমার কি সম্পর্ক? তোমার কীসের মাথাব্যাথা?" প্রশ্নটা যেন উপন্যাসের নিশাতকে না, আমাদের সমাজেরকেই করা হলো। কেনোনা অন্য কার কি হলো তাতে সমাজের অধিকাংশেরই মাথাব্যাথা নেই। নিজ জীবনে বিপর্যয় আসার আগে আমরা উপলব্ধি করতে পারিনা। কথাগুলো উঠে এলো 'প্রিয়তমেষু' উপন্যাস থেকে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ধ*র্ষকের কুৎসিত গালে নীরব চড় বসিয়েছেন এই উপন্যাসের মাধ্যমে। ধর্ষকেরা যতটা না উৎসাহিত হয় নিজের কুৎসিত চরিত্রের তাগিদে, তার চেয়ে বেশি উৎসাহিত হয় আমাদের নীরবতায়। আমরা নীরব থেকে সুযোগ করে দেই অপরাধীদের। উপন্যাসের নিশাত তাই চুপ থাকেনি বাকিদের মতো। সে লড়াই করেছে। সাহস জুগিয়েছে পুষ্প নামক অসহায় মেয়েটির। কিন্তু তার কেন এতো মাথাব্যাথা? প্রশ্নটার একটা উত্তর আমার ধারণায় ছিল। লেখক সেটা উপন্যাসের শেষেই বলে দিয়েছেন। প্রথম ও মধ্যাংশ যথার্থ মনে হলেও পাঠকদের কারো কারো কাছে শেষটা পড়ে মনে হতে পারে, আরেকটু লেখা থাকলে ভালো হতো। আমার কাছে অবশ্য মন্দ লাগেনি। তাছাড়া সংলাপগুলো চমৎকার লেগেছে, অল্প কথায় অনেক ভাব প্রকাশ করে দেয়ার মতো। রাতে ঘুম আসছিলো না বলে বইখানা নিয়েছিলাম। তাই পছন্দের বাক্যগুলো আর আলাদা করে তুলে রাখা হয়নি। তবে একটা বাক্য বেশ মনে গেঁথেছে, "তুমি যখন হাস তখন দেখবে অনেকেই তোমার সঙ্গে হাসছে কিন্তু তুমি যখন কাঁদ তখন দেখবে কেউ তোমার সঙ্গে কাঁদছে না।" • বই: প্রিয়তমেষু • লেখক: হুমায়ূন আহমেদ • প্রকাশনী: মাওলা ব্রাদার্স • প্রচ্ছদ: ধ্রুব এষ • প্রচ্ছদ মূল্য: ২০০ টাকা ~ইয়াসির আল সাইফ

আমার পড়া ২য় বই। খুব সুন্দর লিখেছেন।
অসম্ভব সুন্দর একটি বই!
good
প্রশ্ন ও উত্তর (Q/A)
is that Hard cover?
Dear customer, yes, this book is hardcover. Thanks for your question.
pages koto?
প্রিয় গ্রাহক, বইটির মোট ৮০ পৃষ্ঠা, ধন্যবাদ।
is that Hard cover?
Dear customer, yes, this book is hardcover. Thanks for your question.
pages koto?
প্রিয় গ্রাহক, বইটির মোট ৮০ পৃষ্ঠা, ধন্যবাদ।






















