

Buy প্রাইড এন্ড প্রেজুডিস Online in Bangladesh
লেখক: Jane Austen
- Author: জেন অস্টেন
- Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স
- Isbn: 9789846340785
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 3rd Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"প্রাইড এন্ড প্রেজুডিস" বইটির সম্পর্কে কিছু কথা: হ্যাম্পশায়ারের মিসেস বেনেটের দীর্ঘদিনের স্বপ্ন। পাঁচ মেয়েকে তিনি যেন ভালাে বিয়ে দিয়ে যেতে। পারেন। একটা ছােট্ট শহরে পাঁচ মেয়ের জন্য ভালাে। ছেলে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। জেন এবং এলিজাবেথের স্বপ্নগুলােকে তারা দুজন নিজেদের মতাে করে সাজাতে চায়। মায়ের ইচ্ছের সাথে তাদের মিল হয় না। ঠিক এই সময়ে শহরে আসে কয়েকজন ধনী যুবক । সারা শহরে কানাকানি পড়ে যায় যুবকদের নিয়ে। জেন এবং এলিজাবেথের জীবনে ঘটতে শুরু করে একের পর এক নানা কাহিনি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
golpota khubi valo. onek romantic fill hossilo
Educational and Entertaining

nice book for teenagers
ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টিনের অন্যতম ছয়টি বিখ্যাত রোমান্টিক উপন্যাসের মধ্যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটি। নেদারফিল্ডে বসবাসকারী মিস্টার ও মিসেস বেনেট এক অসচ্ছল ইংরেজ দম্পত্তি। শিক্ষিত ও সংস্কৃতিবান মিস্টার বেনেট বরাবরই বিচক্ষণ,অন্যদিকে এ উপন্যাসটিতে অমার্জিত স্বভাবের মিসেস বেনেট এর . আচরণে নির্বুদ্ধিতাই প্রধান হয়ে ওঠে।বেনেট দম্পত্তির বিবাহ উপযুক্ত পাঁচ কন্যাকে নিয়েই এই উপন্যাসের ঘটনাপ্রবাহ কখনো প্রেম , কখনো ঘৃণা, আবার কখনো বা রাগ অভিমানের পালা শেষে পুনরায় ভালোবাসায় গিয়ে শেষ হয় । এ পরিবারের পাঁচ কন্যার মধ্যে সর্বজেষ্ঠ্য জেন। সুন্দরী, রুচিশীল যেন অত্যন্ত কোমল ব্যাক্তিত্বের যুবতী। এ পরিবারের দ্বিতীয় কন্যা এলিজাবেথ।বাবার মতই সে বিচক্ষণ,শিক্ষিত ও শান্ত স্বভাবের ।তার ব্যাক্তিত্বের গুণেই সে অন্য বোনদের চেয়ে অনন্য। এ পরিবারের সর্ব কনিষ্ঠ কন্যা লিডিয়া, ষোলো বছর বয়সী এই তরুণীর মানসিক গঠন, আচরণ সবই তার মায়ের মতো। নেদারফিল্ডে অবিবাহিত এক ধনী যুবক মিস্টার বিংলের আগমনের মধ্য দিয়ে উপন্যাসটির ঘটনাপ্রবাহ শুরু হয়।উপন্যাসে উল্লেখিত প্রথম "বল নাচে"বিংলের সাথে তার ঘনিষ্ঠ বন্ধু ডার্সিও যোগ দেয়। ধনী ও স্বল্পভাষী স্বভাবের সুদর্শন সুপুরষ সে। বিংলে যখন জেন এর সাথে বল নাচে ব্যাস্ত, ডার্সি তখন তার অহঙ্কারপূর্ণ আচরণের মাধ্যমে এলিজাবেথকে উপেক্ষা করে।কিন্তু এলিজবেথের অপূর্ব ব্যাক্তিত্বের কাছে হার মেনে যায় সেই অহংবোধ।শেষ অব্দি অবহেলা গিয়ে পৌছায় ভালোবাসায়।কিন্তু এলিজাবেথ প্রত্যাখ্যান করে ডার্সির ভালোবাসাকে।এদিকে একে অপরের প্রেমে পড়ে যায় বিংলে আর জেন।কিন্তু নিচু পরিবারের জেনকে বিংলের বউ হিসেবে ভাবতে পারে না কেউ।এক পর্যায়ে এলিজাবেথ জানতে পারে , ডার্সির কারণেই বিংলে জেনকে বিয়ে করতে সম্মত হয় নি। ডার্সির প্রতি এলিজাবেথের বীতশ্রদ্ধা যখন তুঙ্গে, তখনই সে খবর পায় তার ছোট বোন লিডিয়া উইকহেম নামক সেনাবাহিনীতে কর্মরত এক অফিসার এর সাথে পালিয়ে গেছে। এ অবস্থায় লিডিয়া ও তার পরিবারকে ডার্সিই অসম্মানের হাত থেকে রক্ষা করে। ডার্সির এমন সদয় আচরণে তার প্রতি এলিজাবেথ এর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে।অপূর্ব এক মিলনের মধ্য দিয়ে শেষ হয় উপন্যাসটি।
প্রাইড এন্ড প্রেজুডিস জেন অস্টিনের ১৮১৩ সালে রচিত প্রাইড এন্ড প্রেজুডিস বইটি একটি উপন্যাসধর্মী রচনা। গল্পটির মূল চরিত্র এলিজাবেথ বেনেট, ইংল্যান্ডের একজন বাড়িওয়ালা এবং বাড়ি ভাড়ার টাকায় তার জীবন চলে। এলিজাবেথ ছিলেন তার বাবা মায়ের পাঁচ মেয়ের মধ্যে দ্বিতীয়। তাঁর বাবা লংবর্নের একজন সম্ভ্রান্ত লোক ছিলেন। উপন্যাসের মূল গল্পটি মূলত আঠারো শতকে ইংল্যান্ডে আসা মি. ও মিসেস ব্যারেটের পাঁচ অবিবাহিত কন্যার অবলম্বনে রচিত। ইংল্যান্ডে আসার পর এখানে তাদের প্রতিবেশি হয়ে ওঠেন মি. বিংলি এবং তার অবস্থা ও প্রতিপত্তি সচেতন বন্ধু ডার্সি। ঘটনাক্রমে মি. বিংলির মি. ব্যারেটের জ্যেষ্ঠ কন্যার প্রতি ভাল লাগা তৈরি হয়। এদিকে তাঁর শ্রেণি সচেতন বন্ধু মধ্যবিত্তের জীবনের প্রতি বিদ্বেষ ও স্থানীয় সংস্কৃতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে মি. ব্যারেটের দ্বিতীয় কন্যা এলিজাবেথের সঙ্গে বিরোধে লিপ্ত হয়। এভাবেই ঘটনা দানা বাঁধে। উনিশ শতকের বাস্তবতায় ইংল্যান্ডে যারা বাড়ির মালিক ছিল, তাদের শ্রেণীটিকে ঠিক অভিজাত শ্রেণি নয়, বরং তার থেকে নিম্নতর মনে করা হত। সেসময় ইংরেজ সমাজে সকল ক্ষমতা ছিল পুরুষের হাতে ন্যস্ত। তাই ভাল লাগার বিয়ের ক্ষেত্রেও নারীদের সামাজিক অবস্থান, মর্যাদা, সম্পদ, ভালবাসা, যৌনতা সকল ক্ষেত্রে আপোষ করতে হত। এদিক থেকে উপন্যাসে উঠে এসেছে এলিজাবেথের বড় বোন জেইনের মি. বিংলির প্রতি নির্মোহ ভালবাসা ও অপরদিকে এলিজাবেথের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে তাঁর বোন লিন্ডাকে মহড়া হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে ডারসির জয়ের গৌরবকে জাহির করার মনোবৃত্তি। সত্যিকার অর্থে, জীবনের বাস্তবতায় মানুষকে কত কিছু করতে হয়, ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ বইটি পাঠককে এদিক থেকে গভীর উপলব্ধিতে উজ্জীবিত করে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
koto page?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ধন্যবাদ।
koto page?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ধন্যবাদ।





















