প্রেসিডেন্ট মুরসি : আরব বসন্ত থেকে শাহাদাত
বই কালেকশন

Buy প্রেসিডেন্ট মুরসি : আরব বসন্ত থেকে শাহাদাত Online in Bangladesh

লেখক: ওয়াহিদ জামান

4.56
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: প্রচ্ছদ প্রকাশন
  • Isbn: 9789849435747
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 4th Reprint, October 2022
৳ 140৳ 20030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মুহাম্মাদ মুরসি মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। দীর্ঘ কয়েক দশক থেকে চেপে বসা স্বৈরাচার পতনের পর জনতার অবাধ রায়ে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে বরিত হন। পাশাপাশি মুসলিম ব্রাদারহুড থেকে নির্বাচিত হওয়ায় সারা বিশ্বের মুক্তিকামী মুসলিমদের কাছেও তিনি প্রত্যাশার প্রতীক হয়ে ওঠেন। কিন্তু বহুমুখী আন্তর্জাতিক এবং সাবেক স্বৈরাচারের সহযোগীদের ষড়যন্ত্রে তিনি স্বল্প সময়ের মধ্যে সামরিক অভ্যুত্থানে কারান্ত্যরীণ হন। দীর্ঘ ছয় বছর কারারুদ্ধ থাকার পর ১৭ জুন ২০১৯ তারিখে আদালতে শাহাদাত বরণ করেন তিনি। তিনি দৃশ্যপটে ছিলেন খুবই স্বল্প সময়, কিন্তু এর মধ্যে সাক্ষী হয়েছেন অসংখ্য ঘটনাপ্রবাহের। প্রতিকূলতার মোকাবিলা করেছেন নজিরবিহীন আর পরবর্তীদের জন্য রেখে গেছেন সংগ্রাম আর দৃঢ়তার প্রেরণা। মুরসি এবং প্রাসঙ্গিকভাবে আরব বসন্ত নিয়ে ইতিবাচক ও সমালোচনামূলক উভয় ধরনের কিছু লেখা নিয়ে সংকলিত হয়েছে পুস্তিকাটি। বইটির পাঠ কল্পনা ও আবেগের জায়গা থেকে পাঠককে অনেকটা বাস্তবতায় নিয়ে আসবে। আবার সব বিষয়েই যে একমত হতে হবে তাও নয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.56
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
MD. TANZIR ALAM
MD. TANZIR ALAM ভেরিফাইড
31 May 2022

Onek informative boi..

MSI KHAN
MSI KHAN ভেরিফাইড
08 Feb 2021

বইটির একটি অংশ: মিশরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি দায়িত্ব নেওয়ার পরপরই তার বােন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে ইউরােপ বা আমেরিকায় নেওয়ার পরামর্শ দেন। এজন্য প্রেসিডেন্ট মুরসির একটি নির্বাহী আদেশ এবং সেইসাথে বিমান বা হেলিকপ্টারের বরাদ্দ চেয়ে একটি চিঠিই যথেষ্ট ছিল। অনেকেই মুরসিকে এই সুবিধাটুকু নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমার বর্তমান পদের সুযােগ নিয়ে পরিবারকে সাধারণ কোনাে মিশরীয় নাগরিকের চেয়ে বেশি সুবিধা দিতে পারি না। শেষ পর্যন্ত আর দশটা সাধারণ মিশরীয়দের মতােই প্রেসিডেন্ট মুরসির বােনও একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন এবং সেখানেই ইন্তেকাল করেন। রিভিউ: এম.এস.আই খান, কলাবাগান, ঢাকা।

Tamjid Shajol
Tamjid Shajol ভেরিফাইড
19 Dec 2019

মোহাম্মদ মুরসি। স্বাধীন মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট। অনেকে বলে থাকে মিসরের ৫ হাজার বছরের ইতিহাসে তিনিই একমাত্র গণতান্ত্রিক প্রেসিডেন্ট। 'অারব বসন্ত' মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভূমিকম্প এনেছিল,অাফটার শকে তিউনিসিয়া, মিসর,ইয়েমেন অার লিবিয়ায় স্বৈরশাসকদের পতন হয়। গণ বিক্ষোভ ছড়িয়ে পড়ে জর্ডান,অালজেরিয়া,বাইরাইন,মরক্কো,সিরিয়া এমনকি সৌদি অারবেও। এই গণ অান্দোলন মিসরের মুসলিম ব্রাদারহুডের জন্য এনে দেয় দীর্ঘদিনের কথিত 'ছিন্নমূল' পরিচিতি পেছনে রেখে ক্ষমতার চেয়ারে বসার সুযোগ। হোসনি মুবারক পালালেন, পরের বছরের নির্বাচনে মিসর পেলো ইসলামিস্ট প্রেসিডেন্ট মুরসিকে। কিন্তু দীর্ঘদিনের স্বৈরশাসনে মিসর ছিল ডিপস্টেটের দখলে। শাসকরা নানা ছুতোয় ক্ষমতা দীর্ঘায়িত করলে মিলিটারি, পুলিশ, গভঃ অফিসিয়ালস, বিচার প্রশাসন, ব্যবসায়ী, সরকারপন্থী বুদ্ধিজীবীদের যে পৃথক পৃথক স্বার্থান্বেষী সিন্ডিকেট দাঁড়িয়ে যায়,মিসরেও তাই হয়েছিল। এসব সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়া ছিল মুরসির জন্য বড় চ্যালেঞ্জ। কিছু পরিবর্তন তো এনেছিলেনই,সরিয়ে দিতে পেরেছিলেন মুবারক অামলের জাঁদরেল প্রতিরক্ষামন্ত্রী তানতাউয়িইকে। কিন্তু অারব বসন্তের ফলে মিসর,তিউনিসিয়া,মরক্কো সহ বিভিন্ন দেশে পলিটিক্যাল ইসলামের উত্থানে শংকিত রাজতান্ত্রিক গোষ্ঠী মুরসির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সৌদি,অামিরাতের অর্থ অার ইসরায়েলের দেওয়া প্রেসক্রিপশনে বিরোধী জনগণকে রাজপথে নামিয়ে মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল অাব্দেল ফাত্তাহ অাল সিসি। মুরসি কেন একবছরও টিকলেন না? তিনি কি রাজনেতিকভাবে অপরিপক্ব ছিলেন? এরদোয়ান টিকে গেলেন, তিউনিশিয়ায় অান নাহদা ভালো করলো, তাহলে ব্রাদারহুডের কী হলো?.... এসব প্রশ্নের উত্তর অাছে ' প্রেসিডেন্ট মুরসি অারব বসন্ত থেকে শাহাদাত' বইয়ে। এটি একটি সংকলন। তারিক রামাদান থেকে শুরু করে, সাংবাদিক ডেভিড ডি. কার্কপ্যাট্রিক, ডক্টর অাব্দুস সালাম অাজাদির মত অনেকের লেখা অাছে এখানে। কার্কপ্যাট্রিকের লেখাগুলো অনুবাদ করেছেন লিবিয়া প্রবাসী লেখক Mozammel Hossain Toha ভাই। অাছে তরুণ লেখক মোহাম্মদ নোমানের কয়েকটি চমৎকার আর্টিকেলও। বইটি প্রকাশ করেছে প্রচ্ছদ প্রকাশন।

Abdullah Nayeem
Abdullah Nayeem ভেরিফাইড
05 Dec 2019

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহম্মদ মুরসি। একজন হাফেজে কোরআন এবং সর্বোচ্চ আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ যখন নির্বাচিত হলেন মিসর তখন সদ্য স্বৈর শাসকের হাত থেকে মুক্ত। কিন্তু স্বৈরাচারের বিষদাঁত উৎপাটিত হয়নি সমাজের সর্বস্তর থেকে। যার মাশুল দিতে হয়েছে প্রেসিডেন্ট মুরসিকে। একজন নিখাদ একাডেমিশিয়ানের রাজনৈতিক অঙ্গনে আগমনের কারণ কি এবং কি ছিল তার স্বপ্ন, কিজন্য থেমে গেল একজন আপাদমস্তক সৎ মানুষকে যিনি নিজের বোনকে চিকিৎসার জন্য নিতে দেননি মিশরের বাইরে। এই বইয়ে আপনি জানতে পারবেন ব্যক্তি মুরসিকে, জানতে পারবেন স্বপ্নবাজ এক প্রেসিডেন্টের স্বল্প সময়ের শাসনকালকে! পড়ুন এবং জানুন!!

shahmun
shahmun ভেরিফাইড
15 Nov 2019

‘প্রেসিডেন্ট মুরসি: আরব বসন্ত থেকে শাহাদাত’ বইটি প্রকাশক কতৃক উপহার পেয়েছি দিন চারেক আগে। বইটি রাতেই পড়া শুরু করলাম। ভেবেছিলাম, খানিকটা পড়েই রেখে দিবো। কারণ, খুব কম সময়ই কোনো বই একদিনে পড়ে শেষ করেছি। কিন্তু শুরু করার পর আমার সেই ভাবনা কোথায় যে উবে গেল বুঝতেই পারিনি! বইটির প্রথম আর্টিকেলটি পড়া শেষ করার পর দ্বিতীয়টা পড়ার জন্য ব্যাকুলতা অনুভব করলাম। দ্বিতীয়টা শেষ করার পর তৃতীয়টা পড়ার জন্য মন আনচান করতে শুরু করল। এরপর বইটা যখন শেষ করলাম, তখন বাজে রাত ৩ টা ৪৫ মিনিট! বইটা পড়তে পড়তে কখনো আনন্দে দুচোখ ভিজিছে, কখনো নেতা হারানোর দুঃখে কেঁদেছি। পরিশেষে, বইটি পড়ে মনে হয়েছে ইসলামি আন্দোলনের প্রতিটি কর্মীর এই বইটি অবশ্যই পড়া দরকার। আবারও বলছি, অবশ্যই পড়া দরকার। আমার যদি সামর্থ্য থাকত, তবে ‘প্রেসিডেন্ট মুরসি: আরব বসন্ত থেকে শাহাদাত’- বইটি ক্রয় করে ৫০ হাজার যুবকের মাঝে বিতরণ করতাম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Mein Kampf

Mein Kampf

৳ 898৳ 898
4.68(7)
কিনুন