

Buy মাও সেতুং Online in Bangladesh
লেখক: মনির জামান
- Author: মনির জামান
- Publisher: কথাপ্রকাশ
- Isbn: 9847012002742
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: ৭ম মুদ্রণ, ২০১৭
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মাও সেতুং" বইয়ের সূচিঃ শৈশব থেকে সংগ্রাম ১১ কমিউনিস্ট পার্টির জন্ম ২১ গণতান্ত্রিক আন্দোলন থেকে গৃহযুদ্ধ ২৯ লংমার্চ থেকে মাওয়ের নেতৃত্ব ৩৯ গণচীনের অভ্যুদয় ৫০ সাংস্কৃতিক বিপ্লবের শেষ দিনগুলাে ৫৬ জীবনপঞ্জি ৬৩
রিভিউ ও রেটিং (Review & Rating)

informative.
মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীন ভূখন্ডের প্রায় শতাব্দীকালের সামাজিক ও রাজনীতিক মুক্তি ও বিপ্লবের নায়ক। সমাজতন্ত্রের ইতিহাসে মার্কস এঙ্গেলস লেনিনের পরেই মাও সেতুং এক মহান ব্যক্তিত্ব ও কীর্তিমান সমাজতন্ত্রী হিসেবে পরিগনিত। জার্মানি দখলদার শক্তি ও বিদেশী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চীনের জাতীয় স্বাধীনতা এবং সামাজিক বিপ্লব সংগঠনের মূর্ত প্রতিক ছিলেন মাও সেতুং। ১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নে সফল সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্যদিয়ে সেখানে মার্কসবাদের সার্থক রুপায়ন ঘটে। মার্কসীয় আদর্শে উজ্জীবিত মাও সেতুং-এর নেতৃত্বে ১৯৪৯ খ্রিস্টাব্দে চীন বিপ্লবের মধ্যদিয়ে গণচীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই গ্রন্থে লেখক সুনিপুণভাবে তুলে ধরেছেন এই চিরবিপ্লবীর জীবনের নানা জানা অজানা দিক।
সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা এবং গণ চীনের বিপ্লবী নেতা, মার্কস্বাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা কমরেড মাও সেতুং। জন্ম নয়, কর্মটাই মুখ্য। কর্মের কারণেই – জন্মের স্বার্থকতা, বা তার অসাফলতা কিছু কিছু জন্ম র্সাথক হয়ে গড়ে ওঠে এমন এক সত্তা, যা তার মৃত্যুকেও ছাপিয়ে তার ব্যাপ্তিকে পৌঁছে দেয় এক নতুন উচ্চতায়। যে সত্তা আজীবন বিপ্লবী, মানব মুক্তির সংগ্রামে যে সত্তা সদা জীবন্ত। এমনই এক সত্তা কমরডে মাও সেতুঙ।মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান। সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত। মাও ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে ২৪ বছর বয়সে রাজধানী পিকিংয়ে গমন এবং মার্কস তত্ত্বের আলোকে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। কৃষক পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও নিজ প্রচেষ্টায় তিনি চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের শীর্ষ পদে পৌঁছাতে পেরেছিলেন এবং সফলভাবে গণপ্রজাতান্ত্রিক চীনের রাষ্ট্রনায়ক হয়েছিলেন। ১৯২৭ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সশস্ত্র সংগ্রামের সূচনা হয়েছিল। একপর্যায় তিনি কৃষক বাহিনী নিয়ে যুদ্ধ করতে করতে দূর্গম পথে তিন হাজার মাইল অতিক্রম করেন। চীনের ইতিহাসে এই পথযাত্রা লং মার্চ নামে খ্যাত। তিনি চাইনিজ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা এবং গণ চীনের এই অবিসংবাদিত মহান নেতা ।এই মহান নেতার জীবনবৃত্তান্ত মনির জামান বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইটিতে পড়ে নিজের কাছে অনেক ভাল লাগছে।আসলে একজন মহান বেক্তির জীবনী থেকে শিক্ষনীয় অনেক বিষয় আছে।পাঠক আপনারাও এই বইটি না পড়লে মিস করবেন অনেক কিছুই।পড়ে ফেলেন ভাল লাগার মত অনেক কিছুই পাবেন এই বইটিতে।























