

Buy সুলতান মুহাম্মাদ আল ফাতিহ Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849593294
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 4th Published, July 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
“সুলতান দ্য গ্রেট মুহাম্মাদ আল ফাতিহ" বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিঃঅটোমান সাম্রাজ্য মুসলমানদের স্বর্ণালি ইতিহাসের এক বর্ণালি নাম। উসমানি খেলাফত নামেই মূলত পরিচিত এই শাসনকাল। যে নাম শোনার সাথে সাথে আনন্দে নেচে ওঠে প্রাণ। ঝলমল করে ওঠে হৃদয়ের উঠোন। চোখ মুদলেই দেখা যায় নিকোপোলিসের ময়দানে বায়েজিদ ইলদারামের মুগুরের আঘাতে ভেড়া-বকরির ন্যায় পলায়নপর ক্রুসেডারদের নাজেহাল দৃশ্য। ভেসে ওঠে সুলায়মান কানুনি কর্তৃক ভিয়েনার দ্বারে করাঘাতের ছবি। বুক ফুলে ওঠে যখন দেখা যায় প্রিভিজার কাছে একা খাইরুদ্দিন বারবারুসা ইউরোপের চারশতাধিক যুদ্ধজাহাজের বহরকে খাওয়াচ্ছেন নাকানি-চুবানি। আনমনা হয়ে যেতে হয় যখন আলোঝলমল সে হৃদয়-উঠোনে উদ্ভাসিত হয়ে ওঠে সুলতান মুহাম্মাদ আল ফাতিহের অনন্য কৃতিত্ব, যিনি বাস্তবায়ন করেছিলেন প্রিয়নবির ভবিষ্যদ্বাণী-সংক্রান্ত মুজিজা। চোখের সামনে ফুটে ওঠে পাহাড়ি বন্ধুর পথে পুরো নৌবহর টেনে নেওয়ার অতিলৌকিক দৃশ্য। গোল্ডেনহর্নে রাজহাঁসের মতো ভেসে বেড়ানো উসমানি নৌবহর। হাজার বছরের অজেয় দুর্গনগরী কনস্টান্টিনোপলের পতনের ছবি। দুর্ধর্ষ জেনেসারি বাহিনীর তুলনাহীন বীরত্ব।সেই স্বর্ণালি ইতিহাসের উজ্জ্বল এক টুকরোর দ্যূতি তুলে ধরা হয়েছে সুলতান দ্য গ্রেট মুহাম্মাদ আল ফাতিহ নামক এই গ্রন্থে। এই আশায় যে, জাতির যুবশ্রেণি জেগে উঠুক। অনুধাবন করুক আমরা কী ছিলাম আর কী হয়েছি। এরপর তারা তাদের কর্তব্য নির্ধারণ করুক।‘কালান্তর প্রকাশনী’ ঐতিহাসিক দায়মুক্তি এবং ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার লক্ষ্য নিয়েই প্রকাশ করে চলছে মুসলিম উম্মাহর হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস। সেই ধারাবাহিকতায় এবারের প্রকাশনা ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবির ‘সুলতান দ্য গ্রেট মুহাম্মাদ আল ফাতিহ’।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা একটা বই,ইসলামি বিজয়াভিযানের সৈনিক হতে চাওয়া প্রত্যেক মুসলিমের জন্য বইটা পড়া জরুরী।ইতিহাস সবলীল ভাষা ও সহজ অনুবাদে বর্ণনার পাশাপাশি ইতিহাস থেকে শিক্ষাও বর্নিত হয়েছে কুরআন -হাদীসের রেফারেন্সে।অনুবাদককে ধন্যবাদ,এত সাবলীল অনুবাদের জন্য।
সুলতান মুহাম্মাদ আল ফাতিহের জীবন-ইতিহাস মানে শুধুই কনস্টান্টিনোপলের বিজয়-ইতিহাস নয়। এ বিষয়ে জানতে পড়ুন সুলতান দ্য গ্রেট মুহাম্মাদ আল ফাতিহ লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি অনুবাদক: আবদুর রশীদ তারাপাশী
সুলতান দ্য গ্রেট মুহাম্মাদ আল ফাতিহ~ বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যেই খারাপ সময় পার করছে পূর্ব যুগে এমনটা ছিলো না। বিশেষ করে অটোমান সাম্রাজ্যের সময় অর্থাৎ উসমানি শাসনামলে মুসলিম বিশ্ব ছিলো এক বীরের জাতি। তাঁরা এক আল্লাহর উপর ভরসা রেখে লড়ে গিয়েছেন কাফির, মুশরিকদের বিরুদ্ধে। সেই সাথে তাঁরা ছিনিয়ে আনতেন জয়। সেরকমই একজন সুলতান সম্পর্কে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে যার নাম সুলতান দ্য গ্রেট মুহাম্মাদ আল ফাতিহ।

সুলতান মুহাম্মাদ! উপাধি আল ফাতিহ ; মহান বিজেতা। রাসুলﷺ এর ভবিষ্যদ্বানীর বাস্তবরূপদাতা। বই উনার নামে হলেও মোটামুটি উসমানি খিলাফাহ এর শুরু থেকেই একটা ধারাবাহিক বর্ণনা আছে। ভাল লাগবে আশা করছি।
ফাতিহ অর্থ বিজেতা।নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষৎবাণীকে যিঁনি সত্যে পরিণত করেছিলেন তিঁনিই মুহাম্মদ আল ফাতিহ।ছোট্ট বয়সেও যিঁনি পরিচালনা করেছেন বিশাল সাম্রাজ্য,কাফিরদের মনে ঢুকিয়ে দিয়েছেন ভীতির সঞ্চার তিঁনিই মুহাম্মদ আল ফাতিহ। বইটিতে বেশ সুদক্ষ হাতে লেখক একেএকে উসমানীয়দের প্রতিষ্ঠার ইতিহাস,বিজয় এবং মুহাম্মদ আল ফাতিহের জন্ম,বেড়ে উঠা,যুদ্ধ,বিজয় ও সাম্রাজ্য পরিচালনার আদ্যোপান্ত সহযভাষায় দলিলদস্তাবেজ সহকারে তুলে ধরেছেন আর পাশাপাশি তাঁকে নিয়ে ইসলামবিদ্বেষী ইতিহাসবিদদের আপত্তিগুলোও জুড়ালোভাবে খন্ডন করেছেন।























