

Buy মুহাম্মদ আল-ফাতিহ (কনস্টান্টিনোপল বিজয়ের মহানায়ক সুলতানের জীবন-উপাখ্যান) Online in Bangladesh
লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Isbn: 9789843465986
- Number Of Pages: 256
- Language: বাংলা
- Edition: 1st Publication, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘মুহাম্মদ আল-ফাতিহ’ বই সম্পকিত কিছু কথাঃ তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল কনস্টান্টিনোপল। এর বিজয়ের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, মুসলিমদের। সেই সেনাবাহিনী ও সেনাপতি কতইনা উত্তম, যারা কনস্টান্টিনোপল জয় করবে। ফলে এই সৌভাগ্য অর্জন করার লক্ষ্যে যুগে যুগে মুসলিম সেনাপতি ও সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু ইতিহাস অপেক্ষায় ছিল সেই মহান ব্যক্তির সাক্ষাৎলাভে, যে সেই শহরের বুকে বিজয়-কেতন ওড়াবে এবং বাস্তবায়ন করবে প্রিয়নবির ভবিষ্যৎবাণী। শতাব্দির পর শতাব্দি অতিক্রান্ত হওয়ার পর অবশেষে দেখা মিলল সেই অমিততেজা বীর পুরুষের, যিনি পৃথিবীর বুকে বিস্ময় হয়ে দেখা দিয়েছিলেন। মানবেতিহাসের । যুদ্ধ-অধ্যায়ে অবিস্মরণীয় বিজয়-কৌশলের চিত্র এঁকেছিলেন। পানির জাহাজ ডাঙায় চড়িয়ে দখল করে নিয়েছিলেন রোমানদের শৌর্য-বীর্যের প্রতীক কনস্টান্টিনোপল।। রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের সেই মহানায়ক ছিলেন সুলতান মুহাম্মদ আল-ফাতিহ। তার জীবন-উপাখ্যান নিয়েই রচিত হয়েছে এই বইটি। সেই সাথে উসমানি খিলাফতের উত্থান ও প্রথমদিকের উসমানি খলিফাদের ধারাবাহিক পরিচিতির কিঞ্চিৎ বিশ্লেষণাত্মক বিবরণও রয়েছে। আরবের প্রখ্যাত লেখক ও ইতিহাস-গবেষক ড. আলি মুহাম্মদ সাল্লাবির কলমে এই মহান মুজাহিদের জীবনী পড়তে আশা করি ভালো লাগবে, পাঠকহৃদয় মুগ্ধ ও আলোড়িত করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
২০২৩ সালে কিনেছিলাম, অলসতায় পড়া হয়নি আজ শেষ করলাম, ভালো লেখনি।
Greatest Work About Mehmed the Conqueror Constantinople Conquest ✨
অসাধারন একটি বই তার সাথে বইয়ের পৃষ্ঠা গুলো ও দারুণ
বইটি বেশ বোধগম্য সাবলীল ভাষায় অনুবাদ করা হয়েছে। আমি ভালো পাঠক নই তবে আমার কাছে বইটি ভালো লেগেছে



খুবই উপকারী একটি বই। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব “মুহাম্মাদ আল ফাতিহ্”-এর জীবন বৃত্তান্ত সুন্দর ও সাবলীল ভাষায় আলোচিত হয়েছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটা কি একখণ্ডের সমাপ্ত নাকি আরো খন্ড আছে
প্রিয় গ্রাহক, জি, বইটি অখণ্ড সংস্করণ। ধন্যবাদ।
এটি কোন প্রকাশনীর
প্রিয় গ্রাহক, এটি মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।
বইটা কি একখণ্ডের সমাপ্ত নাকি আরো খন্ড আছে
প্রিয় গ্রাহক, জি, বইটি অখণ্ড সংস্করণ। ধন্যবাদ।
এটি কোন প্রকাশনীর
প্রিয় গ্রাহক, এটি মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।























