সাইরাস
বই কালেকশন

Buy সাইরাস Online in Bangladesh

লেখক: আহমেদ দীন রুমি

4.70
(13 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আহমেদ দীন রুমি
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849532422
  • Number Of Pages: 184
  • Language: বাংলা
  • Edition: 1st Published, February 2021
৳ 299৳ 34012% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘‘সাইরাস"বইটির ভূমিকা: সাইরাস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী চরিত্র। সমসাময়িক পারসিক জাতির কাছে পিতা, গ্রিকদের কাছে আইনপ্রণেতা এবং ব্যাবিলনীয়দের কাছে মুক্তিদাতা। একমাত্র অইহুদি তিনি, যাকে ইহুদি ধর্মবিশ্বাস মেসায়াহ আসনে অধিষ্ঠিত করেছে। আধুনিক মুসলিম তাফসির বিশারদরা কোরআনে বর্ণিত যুলকারনাইন হিসেবে উপস্থাপন করতে চান তাকে। বিশ্ববিজেতা আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং লরেন্স অব অ্যারাবিয়া তার থেকে নিয়েছেন অনুপ্রেরণা। থমাস জেফারসন, ডেভিড ভেন গুরিয়ন কিংবা রেজা শাহ পাহলভিদের মতাে অনেকের জন্য তিনি আদর্শ। সাইরাস হিসেবে পরিচিতি পেলেও নামের প্রকৃত উচ্চারণ কুরুশ। তিনি এত দূর সাম্রাজ্য বিস্তার করেছেন, যা তার আগের পৃথিবী দেখেনি। যদি গণতন্ত্রের জনক তকমাটা গ্রিকদের দেওয়া হয়, তবে সাইরাসকে বলতে হবে বিশ্বায়নের জনক। তিনি ভূখণ্ড জয় করেননি, করেছেন সেখানকার নাগরিকদের। অগণিত জাতি, ভাষা আর ধর্মবিশ্বাসের মানুষ এসেছিল একই ছাতার নিচে। চলেছে ন্যায়বিচারের চর্চা। যুদ্ধ হয়েছে, অথচ বন্দী শত্রুকে প্রতিশােধের খায়েশে উন্মত্ত হয়ে হত্যা করা হয়নি। দেওয়া হয়েছে সম্মান এবং মর্যাদা। স্থাপন করেছেন মুক্তি আর উদারতার নয়া অধ্যায়। এটি কত বড় বিপ্লব, তা স্পষ্ট বােঝা যাবে খ্রিষ্টপূর্ব ৯১১-৬১২ অব্দের আসিরীয়দের তাণ্ডবের ইতিহাস পড়লে। যখন শাসক মানেই খােদা আর প্রজা মানেই দাস। বর্তমানে ফ্যাসিবাদ আর মানবিক অধিকারের খেয়ানতের যুগ চলছে। যেন সেই আসিরীয় আর ব্যাবিলনীয়দের দিগন্তভেদী নৃত্য। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা অবরুদ্ধ হয়ে যায় কেবল আদর্শিক ভিন্নতার দোষে। সেই সময়ে দাঁড়িয়ে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে সাইরাসের জীবন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.70
(13 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
8%
3
8%
2
0%
1
0%
Ronojoy
Ronojoy ভেরিফাইড
09 Jul 2024

If you are interested about Ancient Persian history, then this book is a good start.

Anonto Ilzam
Anonto Ilzam ভেরিফাইড
09 Sep 2022

বইটা মাত্র হাতে পেলাম। গল্পটা যদিও পড়িনি, তবে প্যাকেজিং এর অবস্থা খুবই বাজে ছিল। বই এর কভারের কিছু অংশ বাজে ভাবে ছিড়ে গেছে, আরেক দিকে গভীর স্ক্র‍্যাচ পরেছে। রকমারি থেকে আগেও বহুবার অর্ডার করেছি কিন্তু এমন অবস্থায় এই প্রথম। আমি সাধারণত বই পড়ার পাশাপাশি দীর্ঘদিন সংগ্রহ করতে পছন্দ করি। কভারে সামান্য একটি স্ক্র‍্যাচও আমার জন্য ডিল ব্রেকিং হতে পারে। পরের বার খেয়াল রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

Ehita Akter
Ehita Akter ভেরিফাইড
07 Mar 2022

history in a story mode.. good experience

মোহাম্মদ রফিকুল ইসলাম
মোহাম্মদ রফিকুল ইসলাম ভেরিফাইড
12 Jan 2022

সাইরাসের সময় ইরানের অবস্থা কেমন ছিলো আর ইহুদিদের অবস্থা কেমন ছিলো, সব কিছু এই বই-এ পাবেন। আমার কাছের লেখকের লেখার মান অনেক ভালো লাগেছে।

hafizur rahman
hafizur rahman ভেরিফাইড
01 Jan 2022

valo

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Mein Kampf

Mein Kampf

৳ 898৳ 898
4.68(7)
কিনুন